2026-02-20
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

জ্বালানি থেকে ব্লু ইকোনমি—ভারত–শ্রীলঙ্কা সহযোগিতায় নতুন গতি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা ডিসানায়েকের এর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, “এক মূল্যবান প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করতে পেরে আনন্দিত। দিল্লিতে প্রেসিডেন্ট ডিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।”

প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে ভারত–শ্রীলঙ্কা সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি জ্বালানি, সংযোগ ব্যবস্থা, অবকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, দক্ষতা উন্নয়ন, সংস্কৃতি এবং নীল অর্থনীতি (ব্লু ইকোনমি) সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

কূটনৈতিক মহলের মতে, এই বৈঠক দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতাকে আরও মজবুত করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service