2026-02-20
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

‘জেন-জি কংগ্রেসকে ক্ষমা করবে না’—বিক্ষোভ ঘিরে বিস্ফোরক পাত্র

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র । এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বর্তমান প্রজন্ম বা ‘জেন-জি’ কংগ্রেস দলকে কখনও ক্ষমা করবে না।

তিনি দাবি করেন, দেশের যুবসমাজ, স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্প এবং উদীয়মান সম্ভাবনাকে কংগ্রেস নেতৃত্ব অবমূল্যায়ন করছে। তাঁর বক্তব্য, অতীতেও কংগ্রেস নেতৃত্ব দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আজও একই মানসিকতা বহাল রয়েছে।

সাম্বিত পাত্র কংগ্রেস নেতা রাহুল গান্ধী কে কটাক্ষ করে বলেন, দেশের যুবসমাজের অগ্রগতিকে অবজ্ঞা করে বিক্ষোভের মাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জাতীয় হেরাল্ড মামলার প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেন এবং বলেন, আইনগত প্রশ্নের মুখোমুখি থাকা সত্ত্বেও তারা অন্যদের ‘কমপ্রোমাইজড’ বলে আখ্যা দিচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেসের সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশের উন্নয়নমূলক অগ্রযাত্রাকে ব্যাহত করার প্রচেষ্টা। বিজেপি সাংসদের মতে, দেশের যুবসমাজ এই ধরনের রাজনীতিকে সমর্থন করবে না।

উল্লেখ্য, যুব কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপি ও কংগ্রেস—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service