Connect with us

Uncategorized

জিবি বাজারের নির্মিত কমিউনিটি শৌচালয়ের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মেয়র দীপক মজুমদারের হাত ধরে উদ্বোধন হল রাজধানীর জিবি বাজারের কমিউনিটি শৌচালয়ের। জিবি বাজারের জন্মলগ্ন থেকে ছিল না কোন শৌচালয়। ফলে বাজারের ক্রেতা বিক্রেতা সকলকে সমস্যায় পড়তে হত। আগরতলা পুর নিগম থেকে রাজধানীর প্রতিটি বাজারকে আধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জিবি বাজারকেও আধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার কাজ শুরু করা হয়েছে। জিবি বাজারকে আধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি জিবি বাজারে কমিউনিটি শৌচালয় নির্মাণ করা হয়।

সোমবার এই নব নির্মিত কমিউনিটি শৌচালয়ের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। এই শৌচালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জিবি বাজারের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। মেয়র দীপক মজুমদার জানান প্রায় ১৫ লক্ষাধিক টাকা ব্যয় করে এই শৌচালয় নির্মাণ করা হয়েছে। এটি তৈরি করে দেওয়ায় খুশি ব্যবসায়ীরা।

 

 

 

Continue Reading