জায়গা নিয়ে বিবাদের জেরে আত্মহত্যা এক যুবকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মা-র সঙ্গে জায়গা নিয়ে বিবাদের জেরে অভিমানী যুবকের আত্মহত্যা। শোকের ছায়া খোয়াইয়ের বনকর এলাকায়। চলতি মাসের ১ তারিখ খোয়াই বনকর এলাকার যুবক সুনন্দন বর্মণের সঙ্গে তাঁর মা-র বিবাদ হয় সম্পত্তি নিয়ে। এর পরেই রাতের বেলা বিষপান করে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে এসে পড়ে থাকে বয়স ৩৪ এর যুবক সুনন্দন বর্মণ।

পরিবারের লোকজন ও পড়শিরা দেখতে পেয়ে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু শেষ রক্ষা হয়নি।

জিবিতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুনন্দন। তাঁর মৃত্যুতে পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিনই ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। মৃত যুবকের স্ত্রী ও সন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...