ঘুষ-কাণ্ড নিয়ে মুখ খুলল আদানি গোষ্ঠী,‘অভিযোগ ভিত্তিহীন, আইনি সাহায্য নেওয়া হচ্ছে’!

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে। এ বার সেই ঘুষ-কাণ্ডে মুখ খুলল আদানি গোষ্ঠী। আমেরিকার বিচারবিভাগ এবং সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আদানি গোষ্ঠী।

সমাজমাধ্যম এক্স হ্যান্ডল থেকে একটি বিবৃতি জারি করে সংস্থাটি জানিয়েছে, আদানি গ্রিন এনার্জির ডিরেক্টরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আদানি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার বিচারবিভাগই জানিয়েছে যত ক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে, তত ক্ষণ তাঁদের নির্দোষ বলে গণ্য করা হবে।

বিষয়টি নিয়ে সংস্থার পক্ষ থেকে সমস্ত রকমের আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। আদানি গোষ্ঠী সব সময় আইন মেনেই চলেছে। স্বচ্ছতাই সংস্থার মূল মন্ত্র বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...