গত ১০ বছরে চিকিৎসায় সাধারণ মানুষের পকেটের খরচ কমেছে ২৩ শতাংশ: জে.পি. নাড্ডা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা জানিয়েছেন, গত ১০ বছরে ভারতে চিকিৎসা সংক্রান্ত ‘আউট অফ পকেট’ (নিজের পকেট থেকে খরচ) ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। তাঁর কথায়, আগে যেখানে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য ৬২.৬ শতাংশ খরচ নিজের পকেট থেকে বহন করতে হতো, এখন তা কমে দাঁড়িয়েছে ৩৯.৪ শতাংশে। প্রশ্নোত্তর পর্বে সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে জবাব দিতে গিয়ে তিনি বলেন, এটি প্রমাণ করে যে সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন।

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে মন্ত্রী জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জেলা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (পিএইচসি) ও কমিউনিটি হেলথ সেন্টারগুলিতে বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরিষেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা প্রকল্পের মাধ্যমে বাজার দরের তুলনায় ৬০ থেকে ৮০ শতাংশ কম দামে জেনেরিক ওষুধ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সারা দেশে প্রায় ১৮ হাজার জনঔষধি কেন্দ্র চালু রয়েছে।

জে. পি. নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই)-এর অধীনে হাসপাতালে ভর্তি হলে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘আমৃত’ (Affordable Medicines and Reliable Implants for Treatment) প্রকল্পের মাধ্যমে বাজার দরের তুলনায় অন্তত ৫০ শতাংশ কম দামে ব্র্যান্ডেড ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...