কংগ্রেস ও সিপিএমের মিতালী সহ্য করতে না পেরে ভগবানের হাত ধরে ২১০৯ জন ভোটার পদ্ম শিবিরে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা ভোটের আগে পাবিয়া ছড়া বিধানসভা কেন্দ্রে ধস নেমেছে কংগ্রেস ও সিপিআইএম দলে।  কংগ্রেস ও সিপিএমের মিতালী সহ্য করতে পারছে না পোরখাওয়া কর্মী সমর্থকরা। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই এই দুটি দলে দলত্যাগের হিরিক লক্ষ্য করা যায়। সিপিআইএম দলের অঞ্চল স্তরের নেতৃবৃন্দ সহ কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ বিজেপি দলে সামিল হওয়ার জন্য যোগাযোগ শুরু করেছিল। বললেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস। শ্রীদাস এই দুই দলের ৬৩০ পরিবারের মোট ২১০৯ জন ভোটারকে পদ্ম পতাকা হাতে তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি সহ বিধানসভার বিশিষ্ট নেতৃবৃন্দ। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনের পর থেকেই কংগ্রেস ও সিপিআইএম দলে কর্মী সমর্থকদের মধ্যে হীনমনস্কতা দেখা দিয়েছিল। গত ৩৫ বছর ধরে যে সমস্ত পরিবার সিপিআইএম দলের পিছু হাটছিল তারাই সিপিএম দলের প্রতি তিথিবিরক্ত হয়ে পড়েছে। অপরদিকে কংগ্রেস দলের কর্মী সমর্থকরাও দলীয় নেতৃত্বের উপর ভীতিশ্রদ্ধ হয়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ার জন্য স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে। ধারণা করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরো বড় ধরনের ধস নামতে পারে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...