আচমকা অফিস পরিদর্শনে গিয়ে অনুপস্থিত কর্মচারীদের শোকজ করলো মন্ত্রী বিকাশ দেববর্মা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ হাতে থাকা দপ্তরে আচমকা পরিদর্শনে গিয়ে অনিয়ম পেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আধিকারিকদের নির্দেশ দিলেন অনুপস্থিত কর্মচারীদের শোকজ করার জন্য। সোমবার আচমকা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা যান রাজধানীর গুর্খাবস্তী জনজাতি কল্যাণ দপ্তরের অফিসে। তিনি গিয়ে দেখেন অফিসে গরহাজির অনেক কর্মচারী।

এতে অনেকটা অসন্তুষ্ট মন্ত্রী। মন্ত্রীর আচমকা অফিস পরিদর্শনে হতচকিত হয়ে পড়েন কর্মচারীরা। মন্ত্রী এদিন দপ্তরের অধিকর্তা শুভাশিস দাসকে নির্দেশ দেন অনুপস্থিত কর্মচারীদের শোকজ করার জন্য। প্রয়োজনে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার জন্য। এদিন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বের সরকার হল জনগণের সরকার। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে, কর্মচারীদের সময়মতো অফিসে আসতে হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...