আগরতলা শহরের বিভিন্ন প্রকল্পের কাজ ঘুরে দেখার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ আগরতলা শহরের কয়েকটি সরকারি ভবন পরিদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী এদিন টুডার টাউনশিপ প্রকল্পে নির্মিত ফ্ল্যাট, আগরতলা আইসিপি সংলগ্ন লাইট হাউজ প্রকল্পে নির্মিত ফ্ল্যাটের নির্মাণ কাজ ও আগরতলার পুরাতন মোটরস্ট্যান্ডে নির্মিয়মান মাল্টিলেভেল কার পার্কিং কমপ্লেক্সটিও পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী এদিন প্রথম মাতঙ্গিনী প্রীতিলতা অডিটোরিয়ামটি পরিদর্শন করেন।

 

 

বর্তমানে অডিটোরিয়ামের সংস্কারের কাজ চলছে। সংস্কারের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় এবং উচ্চ গুণগতমানসম্পন্ন হয় সে বিষয়ে মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরের প্রকৌশলীদের নির্দেশ দেন। এরপর মুখ্যমন্ত্রী রবীন্দ্র শতবার্ষিকী ভবন পরিদর্শন করেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ ও ২নং হলটি পরিদর্শনের সময় সেখানকার কিছু সমস্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী অবগত হন এবং তার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দেন।

 

 

এরপর মুখ্যমন্ত্রী সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় ও আর্ট কলেজটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগরতলা শহরে অবস্থিত বিভিন্ন সরকারি ভবনগুলি কি অবস্থায় রয়েছে তা চাক্ষুস করাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।এক্ষেত্রে যেখানে কিছু সমস্যা দেখা গেছে, তা দ্রুত সমাধানেরও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, রবীন্দ্র শতবার্ষিকী ভবনটি আগরতলা শহরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম ভবন। এখানে প্রায় প্রতিদিনই সরকারি-বেসরকারি নানা অনুষ্ঠান হয়ে থাকে। এই দুটি হলের আসনগুলি আরও উন্নতমানের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, টুডার টাউনশিপ প্রকল্পে কামান চৌমুহনী ও কুঞ্জবনের ভগৎ সিং যুব আবাস সংলগ্ন স্থানে ফ্ল্যাট নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। এরমধ্যে কামান চৌমুহনীতে নির্মিয়মান সমস্ত ফ্ল্যাটেরই বুকিং হয়ে গেছে এবং কুঞ্জবনে নির্মিয়মান ফ্ল্যাটের ৬০ শতাংশ বুকিং হয়ে গেছে। টাউনশিল্প প্রকল্পে এই দুটি স্থানে ফ্ল্যাট নির্মাণের কাজ শেষ হলে আগরতলাবাসীর জন্য বেশ সুবিধা হবে। দুটি প্রকল্পের কাজই দ্রুত শেষ করার জন্য নির্মাণ সংস্থার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।

 

মুখ্যমন্ত্রী বলেন, পুরাতন মোটরস্ট্যান্ডে মাল্টিলেভেল কার পার্কিংয়ের কাজও দ্রুত গতিতে চলছে। আগরতলা শহরে গাড়ি পার্কিং একটি বড় সমস্যা। মাল্টিলেভেল কার পার্কিংয়ের কাজ শেষ হলে আগরতলা শহরে পার্কিং সমস্যার সমাধান হবে। নির্মাণ সংস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে কাজটি শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট লাইট হাউজ প্রকল্পে ফ্ল্যাট নির্মাণের কাজও দ্রুত গতিতে চলছে। আগামী ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে ফ্লাটি নির্মাণ কাজ শেষ করে তা ফ্ল্যাটের মালিকদের কাছে হস্তান্তর করার লক্ষ্যমাত্রা নিয়ে নির্মাণ সংস্থা কাজ করছে।

 

রিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং পূর্ত দপ্তর ও উচ্চ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...