আগরতলা পুর নিগমের অনুষ্ঠানে মিষ্টি চাওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ বয়স্কা সাফাই কর্মীদের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যাদের নিয়ে অনুষ্ঠান সেই সাফাই কর্মীদের সাথেই দুর্ব্যবহার। এমনই অভিযোগ উঠে এলো সোমবার। এদিন আগরতলা টাঊন হলে হয় সাফাই মিত্র সুরক্ষা শিবির। সেখানে পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র ,কমিশনার উপস্থিত ছিলেন। সাফাই কর্মীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। অভিযোগ অনুষ্ঠান শেষে গরীব সাফাই কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হচ্ছে।

তখন এক বয়স্ক মহিলা সাফাই কর্মী মিষ্টি চেয়েছেন বলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ দায়িত্বে থাকা কতিপয় কর্মী এই কাজ করেছেন। ঘটনায় অপমানিত বোধ করেন বয়স্ক অসহায় সাফাই কর্মী। তিনি সকলের সামনে ক্ষোভ উগরে দেন। বয়স্ক সাফাই কর্মীর সঙ্গে এ ধরণের আচরণে অনেকেই হতবাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...