আগরতলা পুরনিগমের অপরিকল্পিত কাজের বিরুদ্ধে কংগ্রেসের মিছিল ও বিক্ষোভ

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা পুর নগরীতে নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগের প্রতিবাদে সদর জেলা কংগ্রেস মঙ্গলবার সোচ্চার হয়েছে। দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে আগরতলা পুর নিগম প্রধান কার্যালয়ের দিকে অগ্রসর হয়। কিন্তু পুর নিগমের গেটের সামনে পুলিশ মিছিলটির পথ বন্ধ করলে নেতাকর্মীরা সেখানেই জমায়েত হয়ে জোরালোভাবে বিক্ষোভ প্রদর্শন করেন।

কংগ্রেস নেতৃবৃন্দ দাবি করেছেন, আগরতলা শহরে রাস্তা-ঘাটের অবস্থা বেহাল, কভারড্রেন নির্মাণের নামে নতুন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, অপরিষ্কৃত পানীয় জল সরবরাহ করা হচ্ছে, পাশাপাশি বহু জায়গায় রাস্তা খনন করে অর্ধ-নির্মিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এই ধরনের অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক কাজের কারণে শহরবাসী জীবনের গতি কঠিনতর হচ্ছে।

সদর জেলা কংগ্রেসের প্রধান অভিযোগ, “স্মার্ট সিটির নামে পুরনিগম কর্তৃক পরিচালিত প্রকল্পগুলো নগরবাসীর মৌলিক সেবার চরম অবমূল্যায়ন ঘটাচ্ছে। আমরা শুধুমাত্র মানুষের কল্যাণে এই প্রতিবাদ করছি, কোনো রাজনৈতিক স্বার্থে নয়। আমাদের উদ্দেশ্য পুরনিগমের মেয়রের কাছে এই সমস্যা তুলে ধরতে ডেপুটেশন দেওয়া।”

তাদের আরও অভিযোগ, নগর পরিষদের প্রায় ১৬ কোটি টাকা হাপিজ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। তারা দাবি করেছেন, এই অনিয়মের দায় নিতে হবে সংশ্লিষ্টদের।

অপর দিকে, আগরতলা পুরনিগমের মেয়র জানান, “বর্তমানে কিছু সমস্যার কারণে অসুবিধা হচ্ছে, তবে সাময়িক এই সমস্যা সমাধানে আগামী ৭–৮ মাসের মধ্যে উন্নয়ন কার্যক্রম শেষ হয়ে শহরের চিত্র বদলে যাবে।” সদর জেলা কংগ্রেসের এই কর্মসূচির পর পুরনিগম কর্তৃপক্ষের পদক্ষেপ কী হবে, তা দেখার অপেক্ষা করছেন নগরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...