জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করার জন্য স্বচ্ছ মানসিকতার এবং ভালো কর্মীর প্রয়োজন যে কর্মী জনগণের কাজে প্রতিনিয়ত থাকবেন। দেশে মোদি সরকার ও রাজ্য বিজেপি সরকার রাজ্যের মানুষ অনেক কিছু আশা করেছিলেন রাজ্যে বিজেপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করবে কিন্তু আদতে সাড়ে তিন বছরের রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এই সরকারের পরিবর্তন দরকার তাই আগামী 23 শে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে বলে জানান তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। মঙ্গলবার গোমতী জেলার অমরপুরের মঙ্গলচণ্ডী মন্দিরে পূজা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী জয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। গোমতী জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী বিশ্বজিৎ দাসের বাড়িতে বৈঠক তারপরে সেখানে দলীয় যোগদান সভা করা হবে এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব জানান পূর্বের বক্তব্য অনুযায়ী গ্রামে পাহাড়ে ঘুরে ঘুরে দলীয় কর্মী সমর্থকদের সাথে সাক্ষাৎ করা এবং তাদের কাছ থেকে সুবিধা অসুবিধা চাওয়া পাওনা কি রয়েছে তা জেনে নেওয়া তার উদ্দেশ্যে আজ গোমতী জেলার অমরপুরের আসা। 2023 সালের বিধানসভা নির্বাচন আরো বছর বাকি থাকলেও তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে যেভাবে তাদের কর্মসূচি পালন করে চলছেন তাতে করে রাজ্যের শাসক দলকে চিন্তায় ফেলে দিচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।
ডিএলএড পরীক্ষা নিয়ে আবারো শিক্ষা দপ্তর ঘেরাও ছাত্রসংগঠন এবিভিপি সহ ডিএলএড ছাত্র ছাত্রীদের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারো ডিএলএড পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা দপ্তর ঘেরাও করল ছাত্রসংগঠন এবিভিপি সহ ডিএলএড এর ছাত্র ছাত্রীরা, তাদের দাবি দপ্তর যেন অতিসত্বর তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। এর আগেও বিভিন্ন সময়ে ঘেরাও এবং ডেপুটেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না বলে জানান এবিভিপির নেতা, তাই বাধ্য হয়ে মঙ্গলবার আবারও ঘেরাও করেন। করোণা মহামারীর কারণে ছাত্র-ছাত্রীদের ভিষন সংকটের মুখে এসে পড়ছে তাই গত শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিয়ে তিন দিন এর সময়সীমা বেঁধে দিয়েছিলেন কিন্তু সোমবার বিকাল পর্যন্ত তিন দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেয়নি ছাত্র-ছাত্রীদের জন্য। তাই মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও ছাত্র-ছাত্রীরা শিক্ষাদপ্তর ঘেরাও করে এইদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সভাপতি রুপমকর সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে বলেনবাইট ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে শিক্ষা দপ্তর এখনো উদাসীন তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে তাই যতক্ষণ পর্যন্ত শিক্ষা দপ্তর কোন সিদ্ধান্তে গিয়ে না পৌছেন ততক্ষণ পর্যন্ত ধারণা জারি থাকবে বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র-ছাত্রীদের জন্য সবসময় তাদের পাশে থাকবেন এবং থাকবেন।
যথাযথ মর্যাদায় পালন করা হলো নীল আকাশের জন্য পরিচ্ছন্ন বাতাস “আন্তর্জাতিক দিবস
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- “নীল আকাশের জন্য পরিচ্ছন্ন বাতাস” আন্তর্জাতিক দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ২০২১ সকাল রাজবাড়ীর সামনে থেকে সাইকেল র্যালী শুরু হয়ে সুস্থ নিশ্বাস ও পরিচ্ছন্ন বাতাসের জন্য মোটরযানের ব্যবহার কমানোর শ্লোগান নিয়ে বাইসাইকেল দিয়ে আগরতলা শহর পরিক্রমা করে। মঙ্গলবার রাজধানী আগরতলা রাজবাড়ী সামনে থেকে ক্লিন এয়ার এশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক পরিচ্ছন্ন সবুজ বাতাস দিবস এ বার্তা দিতে চান বাইসাইকেল চালালে পরে পরিবেশ পরিচ্ছন্ন থাকে পলিউশন কম হয় তাতে জনসাধারণের জন্য শুভদায়ক তার পাশাপাশি বাইসাইকেল চালানোর ফলে শারীরিক সুস্থ ও মানসিক দিক দিয়ে শরীর ঠিক থাকে। বাইসাইকেল আগরতলা শহরের রাস্তাঘাটের চালালে পরে মোটরবাইকের সংখ্যা যেমন কমবে তাতে করে পরিচ্ছন্ন সবুজ বাতাস জনগণ উপভোগ করতে হবে আর এতে বিভিন্ন রকম রোগ থেকো মুক্ত থাকবে বলে জানান এয়ার এশিয়ার কনভেনার বিশ্বেন্দু ভট্টাচার্যী। আন্তর্জাতিক সবুজ বাতাস ও পরিচ্ছন্ন পরিবেশের জন্য সমস্ত জনগণ এর পাশাপাশি সরকার ও সংস্থাগুলিকে এগিয়ে আসার আহবান রাখেন তিনি।
রাজ্যে এলেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে পা রাখলেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনদিনের রাজ্য সফরে বিভিন্ন ধরনের কর্মসূচ করবেন এবং তৃনমুল কংগ্রেস দলকে আরো মজবুত করার জন্য রাজ্যের বিভিন্ন জায়গাতে দলীয় রাজনৈতিক রনকৌশল করবেন। বিগত মাষ দুই ধরে তৃনমূলকংগ্রেস দলকে রাজ্যের তৃনমূল কংগ্রেস এর নেতা সুবল ভৌমিক এর নেতৃত্বে যেই ভাবে প্রত্যেক দিন তৃনমূলকংগ্রেস দলে যোগদান করছেন তাতে করেই বোঝা যায় রাজ্যে তৃনমুল কংগ্রেস দল সাফল্য করবে বলে জানান ঋতব্রত ব্যানার্জি।
খাঁচা বন্দি ২টি ময়না পাখিকে উদ্ধার করলো বনদপ্তর
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- আজ সোমবার তেলিয়ামুড়া শহরের বুকে জৈনক এক যুবকের কাছ থেকে উদ্ধার হলো খাঁচায় বন্দী দুইটি বিলুপ্ত প্রায় ময়না পাখি । ঘটনা তেলিয়ামুড়া বন-দপ্তরের অধীন করইলং স্থিত খোয়াই চৌমুহনী এলাকায় । জানা গেছে ওই যুবকের নাম প্রণব সরকার । বয়স আনুমানিক ৩১ বছর । ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার তেলিয়ামুড়া বন-দপ্তরের অধীন করইলং স্থিত খোয়াই চৌমুহনী এলাকায় স্থানীয় পথ চলতি সাধারণ মানুষ হঠাৎ এক যুবকের কাছে ব্যাগের মধ্যে ছোট্ট একটি খাঁচায় বন্দী দুটো ময়না পাখি দেখতে পায় । অতঃপর সঙ্গে সঙ্গেই পথ চলতি সাধারণ মানুষ ওই যুবককে চোখে চোখে রেখে গোপন মারফত খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বন-দপ্তর আধিকারিকদের । খবর পেয়েই তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বন-দপ্তর আধিকারিকের একটি বিশেষ টিম তড়িঘড়ি করে তেলিয়ামুড়ার করইলং স্থিত খোয়াই চৌমুহনী এলাকায় এসে প্রণব সরকার নামে ওই যুবককে আটক করে । পাশাপাশি ওই যুবকের কাছ থেকে উদ্ধার ব্যাগের মধ্যে জোর কদমে তল্লাশি চালায় তেলিয়ামুড়া বন-দপ্তর আধিকারিকের বিশেষ টিম । তল্লাশি চলাকালে ওই যুবকের কাছ থেকে উদ্ধার ব্যাগের মধ্যে থেকে একটি খাঁচায় বন্দী দুটি বিলুপ্তপ্রায় ময়না পাখি আটক পরে বন-দপ্তর আধিকারিকের বিশেষ টিম । সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া বন দপ্তরের বিশেষ টিম ওই যুবক প্রণব সরকারকে আটক করে তেলিয়ামুড়ার গামাইবাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে । পরবর্তীতে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ আটককৃত যুবক প্রণব সরকারকে জোর জিজ্ঞাসাবাদে জানতে পারে যে সে এই বিলুপ্ত প্রায় ময়না পাখি গুলি ধলাই জেলার আমবাসার জিওলছড়া বাজার এলাকার কোন এক স্থান থেকে নিজ বাড়িতে লালন-পালন করার জন্য মূলতঃ নিয়ে যাচ্ছিল । পরবর্তীতে এইদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ নিজ প্রতিক্রিয়ায় জানান, যে কোন ধরনের বন্য প্রাণী বা পাখি যাই হউক খাঁচায় বন্দী করে রাখা মূলতঃ আইনত দণ্ডনীয় বলে গ্রহণযোগ্য । তাই আগামী দিনেও আর কোনো সাধারণ মানুষ যেন এই রকম ভুল না করে তার জন্য তিনি জন সাধারণের উদ্দেশ্যে একটি বিশেষ সতর্ক বার্তা দেন । এছাড়াও তিনি আরও জানান যে, প্রণব সরকার নামে জৈনক যুবকের কাছ থেকে আটককৃত এই বিলুপ্ত প্রায় দু’টো ময়না পাখিগুলো আগামী দিনে আদালতের নির্দেশানুক্রমে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে । পাশাপাশি তথাকথিত যুবক প্রণব সরকারের বিরুদ্ধেও এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আদালতের নির্দেশানুক্রমেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে তেলিয়ামুড়া বনদপ্তর কর্তৃপক্ষ ।।
মালবাহী অটো ও ৬ চাকা ট্রাকের সংঘর্ষে আহত হয় মালবাহী অটো চালক
জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের একবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তথা তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র অম্পি চৌমুহনী এলাকায় । উল্লেখ্য, অম্পি চৌমুহনী এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে একটি ৩ চাকা মালবাহী অটো ও ৬ চাকা ট্রাকের সংঘর্ষে অল্পবিস্তর আহত হয় ৩ চাকার মালবাহী অটো চালক । ঘটনার বিবরণে জানা যায় আজ সোমবার বিকাল আনুমানিক ৩ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার এলাকা থেকে TRO6-B-1525 নম্বরের একটি মালবাহী ৩ চাকার অটো ট্রাক তেলিয়ামুড়া বাজারে আসার পথে অম্পি চৌহমুনী এলাকায় আসতেই ৬ চাকার একটি মালবাহী ট্রাক গাড়ি এই ৩ চাকার অটো মালবাহী গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় । এই সংঘর্ষের জেরে অটো গাড়িটি অম্পি চৌমুহনীতে জাতীয় সড়কের মধ্যেই দুমড়ে মুড়চে উল্টে যায় । যদিও এতে অল্পবিস্তর আহত হয় অটো চালক । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা । এইদিকে এই ঘটনায় সাথে সাথেই স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দৌড়ে ছুটে এসে অটো চালককে তড়িঘরি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । যদিও এইদিকে আবার ঘাতক ওই ৬ চাকা ট্রাক গাড়িটি জাতীয় সড়কের মধ্যে অটো গাড়িটিকে ধাক্কা দেওয়ার পর দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ।
যেখানে আক্রমণ হবে সেখানে প্রতিরোধ গড়ে উঠবে- পবিত্র কর
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- জনস্বার্থে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার নিজ বিধানসভা কেন্দ্র ধনপুরে জান এলাকার মানুষের হাল হকিকত জানার উদ্দেশ্যে। কিন্তু ধনপুরের মাটিতে পা দিতেই বিরোধী দলনেতার উপর আক্রমণ হানে বিজেপি আশ্রিত শাসক দলের দুস্কৃতিকারীরা। সংঘর্ষ বাধে সিপিআইএম কর্মী সমর্থক এবং বিজেপি কর্মীদের মধ্যে। আহত হন অনেকেই। তারই পরিপ্রেক্ষিতে আজ সিপিআইএমের উদ্যোগে শহর আগরতলায় একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র করসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন পবিত্র কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে বলেন এখনো সময় আছে দমে যাও নাহলে শুধু ত্রিপুরা নয় গোটা ভারতবর্ষের মানুষ বিজেপিকে বহিস্কার করবে বলে মন্তব্য করেন। তাছাড়া এদিন তিনি আরো বলেন মানিক সরকার নিজ বিধানসভা কেন্দ্রে যাবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন আজ সেটার শুরু , প্রতিরোধের ভাষা শাসক দুষ্কৃতীরা জানেনা ও গোটা রাজ্যে যেখান যেখানে আক্রমণ হবে সেখানে প্রতিরোধ গড়ে উঠবে বলে জানান তিনি।
গভীর জঙ্গল থেকে মৃত ব্যক্তির কংঙ্কাল উদ্ধার
জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের একবার এক ব্যক্তির কঙ্কালসার মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি বিরাজ করছে । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুই তাম্পুই এলাকার সড়ক থেকে ৬ কিমি দূরে গভীর জঙ্গলে । ঘটনাস্থলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল পুলিশ ও “TSR” বাহিনী । এছাড়াও ঘটনাস্থলে ছুটে আসেন আগরতলার থেকে ফরেন্সিক টিম সহ তেলিয়ামুড়া হাসপাতাল থেকে স্বাস্থ্য আধিকারিকের একটি বিশেষ টিম । ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭-ই আগস্ট নিজ বাড়ির মধ্যে থেকেই হঠাৎ নিজের ছোট ছেলে সুখ সাধন জমাতিয়া ও জন্মদাতা পিতা জওহরলাল জমাতিয়ার মধ্যে তুমুল ঝগড়া বাঁধে । আর এই ঝগড়ার কিছু সময়ের মধ্যেই নিখোঁজ হয়ে যায় জন্মদাতা পিতা জওহরলাল জমাতিয়া নামে ওই ব্যক্তি । বয়স আনুমানিক ৬০ বছর । এরপর পুরো গ্রামবাসীরা মিলে দফায় দফায় জোর কদমে অনেক খোঁজাখোজি করেও যখন জওহরলাল জমাতিয়ার কোন রকম হদিশ মেলে নি তখন বিগত ৩১-শে আগস্ট জওহরলাল জমাতিয়ার স্ত্রী তেলিয়ামুড়া থানায় এসে তাঁর নিজের ছোট ছেলে সুখ সাধন জমাতিয়া তাঁর পিতাকে অপহরণ করেছে বলে একটি নিখোঁজ ডায়েরি করে । পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ উক্ত ঘটনার জের ধরে একটি অপহরণ জনিত মামলা হাতে নিয়ে যার নম্বর ১০৮ ও ৩৬৫ নং ধারায় মামলা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছিল । কিন্তু সেইদিনের পর থেকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও “TSR” বাহিনী দফায় দফায় তেলিয়ামুড়া থানাধীন তুই তাম্পুই এলাকায় “DOG SCOURD”কে সাথে নিয়ে গিয়ে অভিযান চালিয়েও কোন রকম হদিশ বার করতে পারে নি নিখোঁজ হওয়া জওহরলাল জমাতিয়ার । উল্লেখ্য, এইদিকে আজ সোমবার তুই তাম্পুই এলাকার গিরী জনজাতিরা জওহরলাল জমাতিয়ার এই অপহরণের ঘটনার জের ধরে আবার যখন খোঁজাখোঁজি শুরু করে তখন স্থানীয়রা হঠাৎ সকালে বাড়ির পাশের গভীর জঙ্গল থেকে পচা দুর্গন্ধে এগিয়ে গিয়ে দেখতে পায় লাঠি সমেত একটি কঙ্কালসার দেহ একটি কুয়োর গর্তে পড়ে আছে । সঙ্গে সঙ্গেই সকল জনজাতিরা দৌড়ে ছুটে এসে এই ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘরি করে খবর দেয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলের গভীর জঙ্গলে গিয়ে এই কঙ্কালসার মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে । এইদিকে আজকের এই ঘটনার জের ধরে তেলিয়ামুড়া মহকুমার গোটা তুই তাম্পুই এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে । যদিও এইদিকে আজকে স্থানীয়রা জওহরলাল জমাতিয়ার এই কঙ্কালসার মৃতদেহ গভীর জঙ্গলে উদ্ধারের ঘটনায় মূলঃ অভিযুক্ত ছোট ছেলে সুখ সাধন জমাতিয়ার দিকেই বরাবরের মতো আঙ্গুল তুলেছেন পরিবার সহ গ্রামের সকল জনজাতিরা । মূলতঃ কিছুদিন পূর্বে এককথায় বলতে গেলে নিজ ছেলে কর্তৃকই জন্মদাতা পিতাকে অপহরণের অভিযোগ উঠল পুত্রের বিরুদ্ধে । উল্লেখ্য, গত ১৭-ই আগস্ট তুই তাম্পুই জনজাতি এলাকার জওহরলাল জমাতিয়া ও তাঁর নিজের ছোট ছেলের মধ্যে বাড়িতে তুমুল ঝগড়া বাঁধার দিনে যদিও মৃত জওহরলাল জমাতিয়ার স্ত্রী নিজ বাড়িতে ছিলেন না । কোন এক কাজে স্ত্রী আগরতলা খয়েরপুরের এক আত্মীয়ের বাড়িতে থাকায় এই ঘটনাটি সম্পর্কে মূলতঃ সেইদিন অবগত ছিলেন না বললেই চলে । কিন্তু পরদিন যখন স্ত্রী তুই তাম্পুই এলাকার নিজ বাড়িতে এসে সমস্ত কিছু ঘটনা উপলব্ধি করতে পারেন এবং সেই সাথে উপলব্ধি করেন যে উনার স্বামী জওহরলাল জমাতিয়ার নিখোঁজের পাশাপাশি ওনার পুত্র সুখ সাধন জমাতিয়াও আজ পর্যন্ত নিখোঁজ । যদিও তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা মূল অভিযুক্তকে জালে তোলার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে । এখন দেখার বিষয় মূলতঃ এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা মূল অভিযুক্তকে আদৌও জালে তুলতে পারে কি না । আজকের এই উক্ত ঘটনায় আজ তেলিয়ামুড়া সহ গোটা তুই তাম্পুই এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে ।।
সর্বশিক্ষা মামলায় রাজ্য সরকারকে 4 সপ্তাহ সময় দিল উচ্চ আদালত
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সর্ব শিক্ষা অবমাননা মামলায় ত্রিপুরা উচ্চ আদালতে রাজ্য সরকারকে আগের আদেশ পালনের কথা বলে ৪ সপ্তাহ সময় দিলো। সর্বশিক্ষা শিক্ষকরা বিগত অনেক আগেই রাজ্য সরকারকে তাদের নিয়মিতকরণের দাবি জানিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার তাদের দাবি না মানা তে সর্ব শিক্ষার শিক্ষকরা উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলার শুনানি হয় সোমবার উচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানিতে আদালত রাজ্য সরকারকে 4 সপ্তাহ সময় দিয়েছে এর মধ্যে সর্বশিক্ষা শিক্ষকদেরকে নিয়মিতকরণ এবং পেনশনসহ সমস্ত সরকারি সুবিধা দেওয়ার আদেশ দেন প্রধান বিচারপতি এদিন আদালতে সর্বশিক্ষার শিক্ষকরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান উচ্চ আদালতের শুনানিতে তারা খুব খুশি এবং রাজ্য সরকার এই মামলার চ্যালেঞ্জ জানানোর জন্য সুপ্রিম কোর্টে যাবে না বলে জানান সর্বশিক্ষার শিক্ষকরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী সচিবালয়ে সংবর্ধিত করা হয় দীপা কর্মকার এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দিসহ তিনজন জিমন্যাস্টকে
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের গর্ব দীপা কর্মকার, তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী সহ আরও ৩ জন জিমনাস্টকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আগরতলার সচিবালয়ে। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাদের কে সংবর্ধনা জ্ঞাপন করেন। তাছাড়া উপস্থিত ছিলেন খাদি গ্রাম উদ্যোগ দপ্তরে চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী। এদিন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান ত্রিপুরা একটি সুন্দর রাজ্য এবং দেশের প্রধানমন্ত্রী 2014 সালে ক্ষমতায় আসার পর উত্তর-পূর্ব সব রাজ্যের জন্য মানবিক ও খেলাধুলার দিক দিয়ে রাজ্যকে সহযোগিতা করে যাচ্ছেন যার কারণে ত্রিপুরা রাজ্য খেলাধুলায় অনেক এগিয়ে গিয়েছে। তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যের মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকার যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে সে রকম ভাবেই দীপার মাধ্যমে রাজ্যে আরো নতুন তিনজন জিমন্যাস্ট এসেছেন যারা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী দীপা কর্মকার সহ অন্যান্য 3 জিমন্যাস্টদের সাফল্য কামনা করেন এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের নাম তাদের খেলাধুলার মাধ্যমে উজ্জ্বল করবে বলে জানান তিনি। সেদিন দীপা কর্মকার কোচ বিশ্বেশ্বর নন্দী ও আরও তিনজনের সাথে ফটো ফ্রেমে বন্দী বন্দী হন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন