Home Blog Page 1090

দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে বিরোধী বামফ্রন্টের পথ অবরোধ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার সকালে রাধানগর এলাকায় সি পি আই এম এর কর্মীরা, উপ নির্বাচনী প্রচারে দলিয় পতাকা লাগানোর সময় তাদের উপর আক্রমণ করে বিজেপি আশ্রিত বাইক বাহিনী , সিপি আই এম এর দলীয় পতাকা, মেবাইলের, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন সি আই টি ইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত তার প্রতিবাদে সিপিআইএম এর তরফে রাধানগর এলাকায় রাস্তা অবরোধ করে যতক্ষণ পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস পুলিশ না দেন ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখবেন বলে জানান তিনি পরবর্তী সময় পুলিশের আশ্বাসে অবরোধ মুক্ত করেন।

কেন্দ্র সরকারের ৮ বর্ষপূর্তি উপলক্ষে সদর শহর জেলা যুব মোর্চার বাইক মিছিল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কেন্দ্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের ৮ বর্ষ পূর্ণ উপলক্ষে সদর শহর জেলা যুব মোর্চার উদ্যোগে রাজধানী আগরতলায় ভারত তীর্থক দর্শন নামে এক সুবিশাল বাইক রেলির আয়োজন করা হয়। এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাধারঘাট রেলস্টেশন এলাকায় সমাপ্তি করা হয়। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন সদর শহর জেলা যুব মোর্চা সভাপতি প্রসেনজিৎ ঘোষ এবং অন্যান্য নেতৃত্বরা। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে জনসন্মুখে আরো বেশি করে তুলে ধরার লক্ষ্য নিয়েই এই মিছিলের আয়োজন বলে। এ দিনের মিছিলে দলীয় কার্যকর তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল জাঁকজমক মিছিল নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি ডা: মানিক সাহা। মনোনয়নপত্র জমা দেওয়ার পরই মঙ্গলবার 20 নং ওয়ার্ডের 15 নং বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচার বেরিয়ে পড়েন ৮ বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা। এদিন ওনার সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, 20 নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিন ডাক্তার মানিক সাহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জয় নিয়ে 100% নিশ্চিত বলে জানিয়েছেন এবং বাড়ি বাড়ি প্রচার বেরিয়ে গণদেবতা দের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করলেন।

পানীয় জল ও স্বাস্থ্যবিধান” দপ্তরের মুখ্য বাস্তুকার এবং আধিকারিকদের সাথে সুশান্ত চৌধুরী গুরুত্বপূর্ণ বৈঠক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার সচিবালয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর অফিস কক্ষে “জল জীবন মিশন” প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং এই প্রকল্পে কাজের গুণগতমান বজায় রাখার লক্ষ্যে “পানীয় জল ও স্বাস্থ্যবিধান” দপ্তরের মুখ্য বাস্তুকার,বিভিন্ন সার্কেলের তত্বাবধায়ক বাস্তুকার,বিভিন্ন ডিভিশনের নির্বাহী বাস্তুকার এবং কাজের গুণগতমান পরিদর্শনের জন্য নিযুক্ত বহিঃরাজ্যের বিভিন্ন “থার্ড পার্টি ইন্সপেকশনের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে জলজীবন মিশন প্রকল্পের কাজ দ্রুত কিভাবে সম্পন্ন করা যায় এবং এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সুবিধা ও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেসব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা যায়।

টেনিসে মেয়েদের সিঙ্গলসে ব্যাপক রদবদল, ছেলেদের মধ্যে একধাপ এগোলেন রাফায়েল নাদাল

0

জনতার কলম প্রতিনিধিঃ- টেনিস র‍্যাঙ্কিংয়ে ব্যাপক রদবদল দেখা দিয়েছে ফরাসি ওপেন শেষ হওয়ার পরই। বলা চলে বিশেষ করে মেয়েদের সিঙ্গলসে ব্যাপক রদবদল হয়েছে। ছেলেদের সিঙ্গলসে র‍্যাঙ্কিংয়ে উন্নতি রাফায়েল নাদাল। মেয়েদের র‍্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এলেন ফ্লোরিডার টেনিস তারকা কোকো গফ, ফরাসি ওপেনের ফাইনালে উঠতেই র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে এলেন কোকো গফ । শীর্ষেই থাকলেন ইগা স্বোয়াতেক । ৩ ধাপ উপরে উঠে ২ নম্বরে চলে এলেন এস্তোনিয়ার অ্যানেত কোন্তাভিয়েত । এক ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এলেন পলা বাদোসা । র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাবালেঙ্কা , প্লিসকোভা , জেসিকা পেগুলার । ছেলেদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেন রাফায়েল নাদাল । ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক এখন টেনিস র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে আছেন । ক্রমতালিকায় শীর্ষে আছেন নোভাক জোকোভিচ । দ্বিতীয় স্থানে দানিল মেদভেদেভ । তিন নম্বরে আছেন আলেকজান্ডার জেরেভ । ফরাসি ওপেনে রানার্স আপ ক্যাসপার রুদেরও টেনিস ক্রমতালিকায় উন্নতি হয়েছে । দু’ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন নরওয়ের টেনিস তারকা । এক ধাপ নামলেন স্টেফানোস সিসিপাস । এক ধাপ নেমে গিয়েছেন কার্লোস আলকারাজ , আন্দ্রে রুবলেভ । অন্যদিকে টেনিস র‍্যাঙ্কিংয়ে ৫০ নম্বরে নেমে গেলেন রজার ফেডেরার।

২০০০ টাকার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক যুক্ত করা নিয়ে নিজেদের অবস্থান জানাল RBI

0

জনতার কলম প্রতিনিধিঃ- জানা গিয়েছে আরবিআইয়ের একটি অভ্যন্তরীণ কমিটি গাঁধীর পাশাপাশি ২০০০ টাকার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক যুক্ত করার প্রস্তাব করেছে। আরবিআই-এর অভ্যন্তরীণ নয়টি কমিটির মধ্যে একটি ২০২০ সালে তাদের রিপোর্ট জমা দেয়। তাতে প্রস্তাব দেওয়া হয় যে, গাঁধী ছাড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালামের জলচিহ্ন ব্যবহার করা হোক। এনিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে বহু জলঘোলা হলেও এবার তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যে ব্যাঙ্কনোট রয়েছে, তাতে কোনও পরিবর্তন আনা হবে না। সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে উল্লেখ করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কে এই সংক্রান্ত কোনও প্রস্তাবনা নেই।

আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার সিরিজই পাখির চোখ জম্মু-কাশ্মীরের ছেলের

0

জনতার কলম প্রতিনিধিঃ- জম্মুর ছেলের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর পুরস্কার হিসেবে দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়ে গেলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন জম্মু কাশ্মীরের উমরান মালিক। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। প্রতি ম্যাচেই প্রায় দেড়শোর ওপর গতিতে বল করেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটি ম্যাচে তো ৫ উইকেটও নিয়েছেন। তবে এবার আইপিএল অতীত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজই পাখির চোখ করছেন উমরান।

দৃপ্ত মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করলো কংগ্রেস প্রার্থীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার বিধানসভা উপ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দৃপ্ত মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা। এদিন ৬ আগরতলা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন ও টাউন বড়দোয়ালি কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা। এদিন রাজধানীর ৭৯ টিলা থেকে প্রার্থীদের নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রিটার্নিং অফিসারের অফিসের সামনে এসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন সুদীপ রায় বর্মন ও সদর মহকুমা শাসক তথা বড়দোয়ালি কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আশীষ কুমার সাহা। সাংবাদিকদের প্রশ্নোত্তরে সুদীপ রায় বর্মন বলেন মানুষের আস্থা বিশ্বাস নেই বিজেপির উপর।মানুষ আমাদের পাশে আছেন এবং তাঁরা নিজেদের জয় নিয়ে আশাবাদী। এদিকে প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা প্রতিক্রিয়ায় বলেন জনগণের আশীর্বাদ আমাদের শক্তি আর এই শক্তির নিরিখে বিধানসভায় যাবেন বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা।

ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজ্যের ব্ড়দোয়ালী কেন্দ্র এবং, ৬ আগরতলা কেন্দ্রের প্রার্থী ডাক্তার মানিক সাহা এবং ডাক্তার অশোক সিংহ মনোনয়নপত্র জমা করলেন, মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানকে কেন্দ্র করে সুবিশাল দীপ্ত মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রাম পদ জমাতিয়া, চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহধর্মিনী নীতি দেবসহ অন্যান্য নেতৃত্বরা। এ দিনের মিছিলে উপস্থিত থেকে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের আপামর জনসাধারণের কাছে আসন্ন উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহব্বান রাখেন। তাছাড়া আগামী 2023 বিধানসভা নির্বাচনে ও ভারতীয় জনতা পার্টি দল বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার প্রতিষ্ঠা করবেন বলে আশা ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমা দিলেন 6 আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- একইসাথে সোমবার 6 আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক সিনহা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক রামপদ জমাতিয়াসহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিন ডক্টর অশোক সিনহা সংবাদমাধ্যমকে বলেন আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে তিনি ১০০% নিশ্চিত। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গণদেবতাদের কাছে গিয়ে তাদের আশীর্বাদ চাইবেন এই নির্বাচনে যেন তিনি বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যবাসীর সেবা করার যেন সুযোগ পান। এ দিনের মিছিলে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।