Monthly Archives
April 2025
পাঁচজন ভারতীয় টাউট, একজন বাংলাদেশী নাগরিকসহ ১৪ কেজি গাঁজা উদ্ধার করে জিআরপি
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পৃথক পৃথক অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে পাঁচজন ভারতীয় টাউট, একজন বাংলাদেশী নাগরিকসহ ১৪ কেজি গাঁজা উদ্ধার করে জিআরপি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জিআরপি-র ওসি তাপস দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে ৫ জন ভারতীয় টাউট এবং ১জন বাংলাদেশী বহিঃরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন।
সেই খবরের ভিত্তিতে জিআরপি এবং বিএসএফ জওয়ানরা উৎ গেতে বসে থাকেন। ওই সময় আগরতলা রেলস্টেশনে তারা আসতেই আটক করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেন ওই বাংলাদেশী নাগরিক। বাকি ৫জন ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। তারা বাংলাদেশী নাগরিকদের পারাপার করতে সহযোগিতা করেন।
এদিন ওসি আরও বলেন, শুক্রবার আগরতলা রেলস্টেশনে আরেকটি নেশা বিরোধী অভিযান চালিয়েছে। ওই অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় আগরতলা রেল পুলিশ। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায় নি। বাংলাদেশের অস্থির পরিবেশের মধ্যে সীমান্ত পেরিয়ে যাতে এপাড়ে কেউ না আসতে পারে তারজন্য কঠোর নির্দেশিকা জারি হলেও বাস্তব পরিস্থিতি খুবই ভিন্ন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাল্য বিবাহ রোধে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ। বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। তা কিভাবে একটি মেয়ের জীবন ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছে তা বরাবরই সামনে আসছে। এই সামাজিক ব্যাধি থেকে উত্তরণের জন্য সচেতনতা উদ্যোগ নিয়েছে পশ্চিম ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ। পশ্চিম ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এক্ষেত্রে সদর মহকুমার ৯৭টি স্কুলকে চিঠি দেয়া হয়েছে। শনিবার ৪৯ স্কুলের ছাত্র ছাত্রীদের রামঠাকুর বালিকা বিদ্যালয়ে আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানায় পশ্চিম ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ। আগামীকাল রবিবার সরকারি ল কলেজে বাকি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হবে।
অন্যদিকে শনিবার জিরানিয়ার বীরেন্দ্রনগর স্কুলেও এই প্রতিযোগিতা হচ্ছে। রবিবার আগরতলা ল কলেজের পাশাপাশি মোহনপুরেও ওই মহকুমার বিদ্যালয় ছাত্র আর্ট প্রতি গুলির ছাত্র ছাত্রীদের নিয়ে আর্ট রোধে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহকুমা কমিটি ডিওয়াইএফআই ও টিওয়াইএফ কমিটির যৌথ উদ্যোগে তিন দফা দাবির ভিত্তিতে আগামী ২৮ শে এপ্রিল ঊনকোটি জেলার জেলাশাসক দিলিপ কুমার চাকমার ডেপুটেশন প্রদান করা হবে। শনিবার কৈলাসহরের দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানানো হয়। সাংবাদিক সম্মেলনে যুব নেতা বাসুদেব ভট্টাচার্য জানান, রাজ্যের সর্বএ অবৈধ নেশার রমরমা ব্যবসা চলছে, সেই অবৈধ নেশার ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে।
বিধানসভার তথ্য অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় পঞ্চাশ হাজারের বেশী শূন্য পদ রয়েছে। অবিলম্বে বিভিন্ন দপ্তরের শূন্য পদ গুলো পূরণ করতে হবে। রাজ্যের নানা প্রান্তে চুরি, ছিনতাই, মাফিয়ার তান্ডব সহ বর্বরোচিত ঘটনা ঘটছে। বিশেষ করে মহিলা, শিক্ষিত যুবতী এবং স্কুল ছাত্রীদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে। এইসব ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মূলত এই তিন দফা দাবিতেই ঊনকোটি জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও জানান যে, ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা আসবে।
ডেপুটেশন দেওয়ার পূর্বেদলীয় কর্মী সমর্থকরা চিরাকুটি এলাকায় মিলিত হয়ে চিরাকুটি এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত ঊনকোটি জেলাশাসকের অফিসে পায়ে হেঁটে গিয়ে ডেপুটেশনে মিলিত হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও ছিলেন যুব নেতা বিশু দাস, সুরমান আলী, রাহাত চৌধুরী, বাসুদেব ভট্টাচার্য, জয়দেব পাল এবং মোহন দেববর্মা।
জনতার কলম ওয়েবডেস্ক :- নয়া দিল্লিতে বন্ধ পাকিস্তান দূতাবাস। পাক নাগরিকদের সব রকম ভিসা বন্ধ করল ভারত। ‘SAARC visa exemption’-এর অন্তর্গত পাক নগরিকদের আর ভিসা দেওয়া হবে না। যাঁদের দেওয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। ভারত ও ইসলামাবাদ হাই কমিশন থেকে নিজেদের প্রতিনিধিদের ফিরিয়ে নিচ্ছে। এছাড়াও বন্ধ করা হয়েছে আটারি-ওয়াঘা চেকপোস্ট।
চিকিৎসা, সামাজিক ভাতা প্রদান সহ সাহায্য প্রত্যাশীদের বিভিন্ন সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর নির্দেশ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির ৪১তম পর্বে আজও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা সমস্যা পীড়িত মানুষের অভাব ও অভিযোগের কথা শোনেন। মুখ্যমন্ত্রী সমীপেষুতে আগত সাহায্য প্রত্যাশীদের মধ্যে অধিকাংশই এসেছেন চিকিৎসায় সহায়তার আর্জি নিয়ে। মুখ্যমন্ত্রী তাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসকদের উপর আস্থা রাখার জন্য আহ্বান জানান।
তেলিয়ামুড়ার গোপাল দেবনাথ তার সাড়ে ৩ বছরের ছেলের চিকিৎসায় সহায়তার আর্জি নিয়ে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। গোপাল দেবনাথের ছেলে জন্মগত মস্তিষ্কের সমস্যায় আক্রান্ত। মুখ্যমন্ত্রী গোপাল দেবনাথের ছেলের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখে সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য জি.বি.পি. হাসপাতালের মেডিক্যাল সুপারকে নির্দেশ দেন।
লঙ্কামুড়ার কাজল দেবনাথ তার ছেলের চিকিৎসার সহায়তার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। কাজল দেবনাথের ছেলে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে জি.বি.পি. হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী কাজল দেবনাথের ছেলের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অনুরূপভাবে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আগত অমরপুরের শিবাদেবী জমাতিয়ার ছেলের চিকিৎসা, আগরতলার পূর্ব শিবনগরের অজিত সাহার মেয়ের চিকিৎসা, আগরতলার লস্কামুড়ার সমীর ঘোষ, মধ্য ভূবনবনের প্রদীপ দেব, বিলোনীয়ার পূর্ব কলাবাড়িয়ার রাহুল শর্মা, বিলোনীয়ার ঋষ্যমুখের লক্ষ্মীকান্ত পাটারি, আগরতলার বি. কে. রোডের তীর্থ পাল, উত্তর চাম্পামুড়ার অর্চনা দাস (সিংহ), বড়দোয়ালীর সনব সাহা, অপু শীল, কমলপুরের সূর্যধন সিনহার ছেলের চিকিৎসা, অমরপুরের কার্তিক চন্দ্র সাহা তার ছেলে ও স্ত্রীর চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন।
প্রত্যেকের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য মুখ্যমন্ত্রী জি.বি.পি. হাসপাতালের মেডিকেল সুপার ডা. শংকর চক্রবর্তী এবং ক্যান্সার হাসপাতালের সুপার ডা. এস দেববর্মাকে নির্দেশ দেন। রাজ্যেই যেহেতু উন্নত চিকিৎসার বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সাহায্য প্রত্যাশীদের পরামর্শ দেন।
এছাড়াও মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আগত আগরতলার প্যালেস কম্পাউন্ডের শান্তনু কুমার করের দিব্যাঙ্গ ছেলের, ভট্টপুকুরের সরস্বতী সাহা এবং বাধারঘাটের মাতৃপল্লীর অঞ্জনা সাহা (রায়)-কে সামাজিক ভাতা প্রদানের বিষয়েও মুখ্যমন্ত্রী সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এল রাঙ্খল, মুখ্যমন্ত্রীর সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি প্রণয় দেবনাথ, জি.বি.পি. হাসপাতাল, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতাল এবং আইজি.এম. হাসপাতালের মেডিক্যাল সুপারগণ, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সংশ্লিষ্ট আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কৃষকরা আমাদের অন্নদাতা। তাদের আর্থিক ভিত্তিকে শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার নানা জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ণ করে চলেছে। আজ প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে জিরানীয়া ব্লকের শচীন্দ্রনগর গ্রামপঞ্চায়েতের কাঁঠালতলীতে একদিবসীয় ব্লকভিত্তিক পশুপাখি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে একথা বলেন পরিবহণ, খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি আরও বলেন, সরকার সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। কৃষকগণ আজ শুধুমাত্র চাষাবাদ করেই নয়, পশুপালনের মাধ্যমেও আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন। এতে তাদের জীবনযাত্রার মান যেমন উন্নত হচ্ছে, তেমনি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এই মূলমন্ত্রকে পাথেয় করে কৃষকদের উন্নয়নের জন্য নানান প্রকল্প বাস্তবায়ণ করছে। তিনি পিএম কিষাণ সম্মান নিধি, সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি ও প্রাণীসম্পদ উন্নয়নমূলক নানা সহায়তা প্রকল্প সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। তিনি কৃষকদের এই সব প্রকল্পের সুফল গ্রহণ করার আহ্বান জানান।
এই পশুপাখি মেলা ও প্রদর্শনীতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষক ও পশুপালকগণ অংশগ্রহণ করেন এবং আধুনিক পশুপালন পদ্ধতি ও প্রাণীসম্পদ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য ও প্রদর্শন উপভোগ করেন। জাতীয় লাইভস্টক মিশনের অন্তর্গত এই একদিবসীয় মেলায় স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা প্রীতম সরকার।
উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া বিএসি চেয়ারম্যান শুভমনি দেববর্মা, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রূপালী দাস, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডা. এন কে চঞ্চল, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শচীন্দ্রনগর গ্রামপঞ্চায়েতের প্রধান অনুপ দাস। পশুপাখি মেলা উপলক্ষে মৎস্য, কৃষি ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে প্রদর্শনী স্টল খোলা হয়। একদিবসীয় পশুপাখি প্রদর্শনী অনুষ্ঠানে যেসকল পশুপালক অংশগ্রহণ করেন তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় দুই জন বিদেশি সহ ২৮ জনকে হত্যা করা হয়েছে ছিল। সেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সিপিআইএম জেলা কার্যালয় থেকে কর্মসংস্থানের দাবি, জঙ্গলের রাজত্বের অবসান এবং নেশার বিরুদ্ধে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর উদ্যোগে এক মৌন মিছিল সংগঠিত করা হয় খোয়াই শহর জুড়ে বুধবার দুপুরে।
এই দিন প্রথমেই কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিগুরু পার্কে কবিগুরুর মর্মর মূর্তির পাদদেশে এক শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সবাই ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নিহতদের প্রতি ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নাবারুন দেব, রাজ্য সভাপতি পলাস ভৌমিক, বিধায়ক নির্মল বিশ্বাস ,আলয় রায়,পদ্ম দেববর্মা সহ অন্যান্যরা।
পরবর্তীতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং নেশার বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে এই মৌন মিছিলটি সিপি আই এম জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বনকর খোয়াই হসপিটাল চৌহমুনী হয়ে সুভাষ পার্ক এলাকা পরিক্রমা করে সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে এসে শেষ হয় এবং সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। মূলত নেশার বিরুদ্ধে, রেগার কাজের মূল্য বৃদ্ধি ,কর্ম সংস্থানের দাবি,খাদ্যের দাবি সহ আরো একাধিক দাবি নিয়ে এই দিন ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর উদ্দোগে মিছিল সংগঠিত করা হয়।
এই দিন মিছিলে নেতৃত্বে ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক, বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। এই দিন এই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়। সভাশেষে ৫ প্রতিনিধির একটি দল অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্যীর সাথে দেখা করে উনার হাত স্মারকলিপি তুলে দেন। আর অতিরিক্ত জেলা শাসক তাদের সেই দাবি সনদ গুলি উপর মহলে পাঠিয়ে দিবেন বলে তাদের কে আস্বস্ত করেন।

