জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতের মৌলিক অধিকার সংরক্ষিত হয়েছিল। দেশের সঙ্গে সারা রাজ্যব্যাপী আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ কংগ্রেস ভবন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়, দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন করা হয়। পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কংগ্রেস নেতৃত্ব। এদিন সংবাদমাধ্যমকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডটা এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত রাখার জন্য সংবিধান গৃহীত হয়েছিল এবং দেশ গণপ্রজাতন্ত্রীরুপে মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে চললেও বিগত ১০ বছর ধরে নানাভাবে মানুষ অন্যায় অবিচারের শিকার হচ্ছে। তাছাড়া অবিচারের দরুন জাতি ধর্ম বর্ণ নানাভাবে উপেক্ষিত হয়ে অরাজকতার সম্মুখীন হচ্ছেন এবং এই জাতি ধর্ম বর্ণের যে সাংবিধানিক অধিকার তা ক্ষুন্ন হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এ দিনের অনুষ্ঠানে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Monthly Archives
January 2024
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতার পর থেকে বহু দল দেশ শাসন করলেও ২০১৪ সালের পর থেকেই দেশের সার্বিক উন্নয়ন তরাম্বিত হচ্ছে। শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করে এই কথা বলেন রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। এদিন রাজধানীর গান্ধীঘাটেও জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি ।পরে অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ বীর জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী রতন লাল নাথ।শুক্রবার দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস ।সারাদেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় এই দিনটি পালিত হচ্ছে।
৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সংসদ বিষয়ক ও আইনমন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জেকে সিনহা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান ,আজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতার পর দেশ কিভাবে এগিয়ে চলবে ,রাষ্ট্রের প্রতি জনগণের কি দায়িত্ব থাকবে সেই সম্পর্কে এই দিনে সংবিধান গৃহীত হয় । মন্ত্রী বলেন ,দেশবাসীর সার্বিক উন্নয়নে দেশের সংবিধানে অনেক কিছু বলা রয়েছে। স্বাধীনতা প্রাপ্তির পর অনেক রাজনৈতিক দল দেশ শাসন করলেও ২০১৪ সালের পর থেকে দেশবাসী সংবিধান প্রদত্ত সুযোগ-সুবিধা পেয়ে চলছেন ।এই সময়েই দেশের প্রকৃত ও সার্বিক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি।এর আগে শুক্রবার সকালে রাজধানীর গান্ধী-ঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতন লাল নাথ। বিভিন্ন রাষ্ট্রনায়কের শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান তিনি ।সেখান থেকে অ্যালবার্ট এক্কা পার্কে গিয়ে দেশের বীর শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী রতন লাল নাথ।
দেশের প্রধানমন্ত্রী মানুষের উন্নয়নের লক্ষ্যে যেভাবে কাজ করে চলেছেন তাতে আমরা গর্বিত : রাজীব
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রদেশ বিজেপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হলো অনুষ্ঠান যেখানে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক ও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী বিধায়করা। এদিন সংবাদমাধ্যমকে প্রদেশ বিজেপি সভাপতি জানান দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প নিয়ে দেশের সব অংশের মানুষ যেমন শ্রমিক, কৃষক, কর্মচারী ও গরিব অংশের মানুষের উন্নয়নের লক্ষ্যে যেভাবে কাজ করে চলেছেন তাতে আমরা গর্বিত। তার পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের সব অংশের মানুষের স্বার্থে যেভাবে কাজ করছেন শুধু আগরতলা শহরে নয় রাজ্যের গ্রাম পাহাড়েও সব অংশের মানুষের উন্নয়নের জন্যও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই মূল মন্ত্রকে সামনে রেখে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে আজকের এই দিনে ধন্যবাদ জানান তিনি। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে লক্ষ্য সেটাকে বাস্তবায়িত করার জন্য দলের সকল কার্যকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিনের অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথাযথ মর্যাদায় সিপিআইএম সদর কার্যালয় তথা ভানু ঘোষ স্মৃতি ভবনেও উদযাপিত হয়েছ প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম পুলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার। তাছাড়া সংবিধান প্রস্তাবনা ও পাঠ করেন। ঐদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পুলিটব্যুরো সদস্য মানিক সরকার বলেন ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর সংবিধান রচনা হলেও এই সংবিধানের কট্টর বিরোধী ছিলেন আরএসএস, যদিও এই আরএসএস পরিচালিত বিজেপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে। ১৯৪৯ সালের ঐদিন যখন সংবিধান রচনার জন্য গণপরিষদ তৈরি হয়েছিল তখন এই আরএসএস মৌলবাদী নীতি গ্রহণ করেছিল যাতে করে গণপরিষদে এই সংবিধান যেন কোন প্রকার গৃহীত না হয়। তার পাশাপাশি ভারত স্বাধীনতা আন্দোলনে আর এস এসের কোন ভূমিকা ছিল না বলে দাবি করেন তিনি। তাদের একমাত্র লক্ষ্যই ছিল ধর্ম, বর্ণ ভেদাভেদ করে মৌলবাদী নীতি গ্রহণের মাধ্যমে দেশের গৃহীত সংবিধানকে বানচাল করার। এদিনের কর্মসূচিতে দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব থানার পুলিশের হাতে ধরা পড়লো দুই বাইক চোর। উদ্ধার দুটি বাইক। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুই চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুর্ব থানার পুলিশ। ধৃতরা হল কমলপুরের অর্পিতম রায় এবং মান্দাইয়ের লেম্ফু দেববর্মা। সম্প্রতি অর্পিতম রায় রাজধানীর মডার্ন ক্লাব এলাকায় ভাড়াটিয়া থাকতো বলে জানাযায়। অন্যদিকে লাম্ফু মগ মান্দাই থেকে আসা-যাওয়া করে চুরির কান্ড চালাত। গত সপ্তাহে পূর্ব থানা এলাকা থেকে চুরি হয়েছিল এই বাইক দুটি। সেই চুরি কান্ডের তদন্ত নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। তাদের সাথে আরো বেশ কয়েকজন চোর যুক্ত রয়েছে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। রিমান্ডেড আবেদন জানিয়ে ধৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে বুধবার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও সম্পর্ক অভিযান বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে প্রদেশ বিজেপি রাজ্য কমিটি । শহীদ ভগত সিং যুব আবাসে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদের সভাপতি রাজীব ভট্টাচার্য , মন্ত্রী টিংকু রায় , মেয়র দীপক মজুমদার ও প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত প্রমূখ ।শক্তি বন্ধন নামক এই কর্মশালায় প্রদেশ বিজেপি সমস্ত স্বনির্ভর গোষ্ঠী ও এনজিও গুলির সঙ্গে একটি জনসম্পর্ক কর্মসূচি স্থাপন করতে চেয়েছে । যে কর্মসূচির মাধ্যমে সব কয়টি স্বনির্ভর দল ও এনজিওকে একই ছাদের নিচে নিয়ে আসা যায় । যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে আবারো মজবুত করতে পারবে। লক্ষ্য একটাই বিজেপি যাতে করে পুনরায় ক্ষমতায় ফিরে আসে । মূলত বিজেপির সংগঠনকে শক্তিশালী করাই এই অভিযানের মূল লক্ষ্য ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছাত্রছাত্রীরা ছাত্র জীবন থেকেই সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত রাখতে হয় । তবেই প্রতিটা ছাত্রছাত্রী নিজেদেরকে সেবামূলক কাজের সাথে যুক্ত রাখতে পারে । আর যে সমস্ত ছাত্রছাত্রীরা সেবামূলক কাজের সাথে নিজেদেরকে যুক্ত রাখে তাদের ভিতরেই সমাজ ও দেশের জন্য কিছু করার মত অনুপ্রেরণা ঘটে । পাশাপাশি তারা দেশ তথা রাজ্যের উন্নয়ন কাজে নিজেদেরকে সংযুক্ত রাখে । বৃহস্পতিবার অরুন্ধতী নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্পেশাল এনএসএস ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠানে রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার । উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় । এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর জেলার ঊনকোটি পরিদর্শনে কৈলাসহরে এসেছে মিজোরাম শহরের মেয়ে তথা বলিউড ওয়েব সিরিজের অভিনেত্রী নুনুই রোয়াললেং। নুনুই প্রথমবার ত্রিপুরায় এসেছে । পানিসাগরে একটি বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করেই তার পর্যটন কেন্দ্র ঊনকোটি সফর। ঊনকোটির সৌন্দর্যে সে মুগ্ধ এবং এখানকার লোকজনদের ব্যবহারও তাকে মুগ্ধ ও আপ্লুত করে তুলেছে বলে জানান। প্রসঙ্গত গত ডিসেম্বর মাসে তার একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছে ইষ্ক-ইয়াপা যা ইতিমধ্যেই এমাজোন প্রাইমে দেখাচ্ছে বলে সে জানায়। ঊনকোটির সৌন্দর্যে বলিউড নায়িকা মুগ্ধ এবং ভবিষ্যতেও আবার আসবে বলে আসা ব্যক্ত করেছে ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এনডিপিএস মামলায় অভিযুক্ত আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ । পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে চুরি ছিনতাইসহ নেশাজাত দ্রব্য পাচারের একাধিক মামলা রয়েছে । ঘটনার বিবরনে জানা যায় গত 4/11/2023 তারিখে বিশালগড় করইমুড়া বাজারে চারজন ব্রাউন সুগার বিক্রি করছিল, সেই খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । কিন্তু ঘটনার স্থল থেকে কুখ্যাত নেশা কারবারি নাসির আহমেদ পালিয়ে যায় ।নাসির আহমেদ দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে বুধবার গভীর রাতে বিশালগড় নোয়াপাড়া নিজ বিলাসবহুল বাড়ি থেকে কুখ্যাত নেশা কারবারিকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে, এদিকে কুখ্যাত নেশা কারবারি নাসির আহমেদ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশালগড় বাসি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য তুলে ধরেছেন বিশালগড় থানার ওসি তাপস দাস ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামীকাল ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ।এই উপলক্ষে গোটা রাজ্যেই চলছে প্রজাতন্ত্র দিবসের প্রাত প্রস্তুতি ও মহড়া । প্রজাতন্ত্র দিবসকে সঠিক রূপ দিতে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে চলছে চূড়ান্ত প্রস্তুতি । জওয়ানদের মধ্যে প্যারেড প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে । যাতে করে প্রজাতন্ত্র দিবসের দিন নিয়মাবর্তিতা ঠিকঠাক থাকে । কোন ধরনের ভুল ত্রুটি যাতে এই দিনে না হয় তার জন্য আসাম রাইফেলস ময়দানে দিনভর চলছে প্যারেড প্রস্তুতি ।
