জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগরের প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিত দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো নাগেরজলা সিন্ডিকেটের কর্মী সমর্থকরা ।গত বুধবার রাতে বহিরাজ্যের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন বিধায়ক সুরজিত দত্ত। বৃহস্পতিবার বটতলা মহাশ্মশানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয় তার ।শুক্রবার সকালে নাগেরজলা সিন্ডিকেটের উদ্যোগে নাগেরজলা স্ট্যান্ডে বিধায়কের অকাল প্রয়াণে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব বলাই গোস্বামী ,অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা ।অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রয়াত বিধায়কের প্রতিক্রিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের জনৈক নেতৃত্ব জানান মানুষের জন্য কাজ করা , মানুষের সেবা করা ও মানুষের দুঃখে মানুষের পাশে থাকা অনেক বড় দায়িত্ব যেটা আমাদের জননেতা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত দীর্ঘদিন করে আসছিলেন এবং উনার এই পথ অনুসরণ করে আমরাও আগামীদিন এগিয়ে যাবো। তাছাড়া আমরা জানি মানুষ অমর নয় মানুষ তার কর্মের দ্বারা অমর হয়ে থাকে সেভাবেই সুনু দাও নিজের কর্মের দ্বারা রাজ্যবাসীর মনে চির স্মরণীয় হয়ে থাকবে বলেও নিজ মন্তব্যে তুলে ধরেন।
Monthly Archives
December 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর প্রাচ্য ভারতি স্কুলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় । এদের মধ্যে ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথ। দেখতে দেখতে ৭৫ বছর অতিক্রম করে ৭৬ তম বর্ষে পদার্পণ করল রাজধানীর পাচ্য ভারতী বিদ্যামন্দির।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এদিন উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের ফেলে আসা দিনগুলির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান,বর্তমান রাজ্য সরকার গুণগত শিক্ষার প্রসারে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যে এডুকেশন হাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি আমরা।
তিনি বলেন, বিদ্যালয় হল পূর্ণাঙ্গ শিক্ষা প্রাপ্তির পবিত্র স্থান ।পড়াশুনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ,খেলাধুলা সহ বিভিন্ন দিক দিয়ে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুজগ গ্রহনের পরামর্শ দেন তিনি।
পাশাপাশি এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য । তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন বলে জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।সংবর্ধিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমমাস্ট মন্টু দেবনাথ। ছিলেন নারায়ন দেবনাথ সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রক্তদান শিবিরে এলাকাবাসী ও বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পুলিশের জালে আটক তিন কুখ্যাত বাইক লিফটার। রাজ্যবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল তাদের বার বাড়ন্তে। জানা যায় গত ২৪ ডিসেম্বর চিত্তরঞ্জন রোড এলাকার এক ব্যক্তি বাইক চুরির মামলা থানায় দায়ের করেছিল পূর্ব আগরতলা থানায়। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পরে গোপন সংবাদের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়। আটকৃত চুরের নাম সঞ্জিত সরকার, সে মেলাঘরের বাসিন্দা। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও দুইজনের নাম উঠে আসে। সাথে সাথে পুলিশ তাঁদেরকেও আটক করে থানায় নিয়ে গিয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী জানান তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে, এবং এরকম আর কয়টি গ্রূপ রয়েছে সে বিষয়েও অবগত হওয়া যাবে এবং এ ধরণের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলেও জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের রাজনীতিতে আরো এক নক্ষত্রের পতন। চলে গেলেন ৭ রামনগর কেন্দ্রে বিধায়ক সুরজিৎ দত্ত। জানা গিয়েছে তিনি গত কিছুদিন যাবত শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।বুধবার ওনাকে এয়ার এম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বহি:রাজ্যে। কিন্তু শেষ রক্ষা হলো না। এদিন রাতে ১১:১৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গভীর শোক প্রকাশ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী বিধায়করা।
তৃনমূলস্তর পর্যন্ত সুশাসন পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি বছর ২৫ডিসেম্বর দিনটিকে ভারত জুড়ে সুশাসন দিবস হিসেবে উদযাপন করা হয়। সারা দেশের সঙ্গে সোমবার ত্রিপুরাতেও উদযাপিত হলো সুশাসন দিবস। এদিন আগরতলার শ্যামাপ্রাসাদ মার্গের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার সরকারী বাস ভবন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মুখ্যসচিব জে কে সিনহাসহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গুড গভর্নেন্স অফিসের। এই অফিস থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজকর্ম মনিটর করা হবে। সেই সঙ্গে এদিন বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের তিনটি বইয়ের অনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা।এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তোলে ধরার কাজ চলছে। একইভাবে ত্রিপুরা সরকার ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করছে। সারা দেশে বর্তমানে মাত্র চারটি রাজ্যে এই ব্যবস্থা চালু আছে, পঞ্চম রাজ্য হিসেবে ত্রিপুরায় এই ব্যবস্থা চালু করা হলো। দেশের মধ্যে গুজরাট রাজ্যে প্রথম এই ব্যবস্থা চালু করা করা হয়েছিল। এর ব্যবস্থার মাধ্যমে ব্লক স্তর পর্যন্ত ভিডিও কলফারেন্স ব্যবস্থায় সরাসরি যোগাযোগ করা যাবে। আগামী দিনে এই ব্যবস্থাকে গ্রামপঞ্চায়েত স্তরে নিয়ে যাওয়া হবে। এর ফলে প্রশাসনে আরো স্বচ্ছতা ও গতি আসবে বলে জানান তিনি। বলা যায় সরকারী পরিষেবাকে একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর অংশ হিসেবে ভ্রাম্যমান পরিষেবা কেন্দ্র হিসেবে কিছু গাড়ি চালু করা হয়েছে, সবুজ পতাকা নেড়ে এগুলির অনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা। এদিন মোট ৬টি গাড়ি চালু করা হয়েছে প্রাথমিক ভাবে। এই গাড়ি গুলিতে কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট যুক্ত সরকারি নানা পরিষেবা রয়েছে। এই গাড়ি গুলি রাজ্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষদের সরকারী নানা পরিষেবা সম্পর্কে অবগত করবে ও পরিষেবা প্রদান করবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২০২৪ সালের ২২শে জানুয়ারি দেশে রচিত হতে চলেছে ইতিহাস। দেশবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে ২২শে জানুয়ারিতে। কেননা ঐদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে অযোধ্যা রাম মন্দিরের। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চলছে রাম ভক্তদের উদ্যোগে নানা কর্মসূচি। সোমবার তারই প্রতিচ্ছবি দেখা গেলো রাজধানী আগরতলায়। সোমবার সকালে রাম মন্দিরের উদ্বোধনী বার্তা নিয়ে শহরে প্রভাত ফেরী করলো রাম ভক্তরা। এদিন এরা সংবাদ মাধ্যমকে জানান রাম মন্দির নির্মাণ ও উদ্বোধন উপলক্ষে যে সমস্ত কর্মযজ্ঞ চলছে তা যেন সুস্থভাবে সম্পন্ন হয় ও তার প্রচারের উদ্দেশ্যে আজকের এই প্রভাত ফেরি বলে। তাছারা ২২ জানুয়ারি রামন্দিরে রামলালাকে প্রতিষ্ঠিত করতে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তি, সাধুদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও ২২ জানুয়ারি আমন্ত্রিত হবেন বলেও জানা গিয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আধার পিয়াসী কুচক্রিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে রসদ যোগায় প্রভু যীশুর বাণী। মরিয়ম নগরের প্রার্থনা সভায় যোগ দিয়ে প্রকারান্তরে আধার পিয়াসীদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বড়দিন উপলক্ষে রাজ্যবাসীকে হার্দিক শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার বড়দিন প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন গোটা বিশ্বেই মহাসমারহে এই দিনটি পালিত হচ্ছে। রাজ্যেও এর ব্যতিক্রম নয়, ইতিমধ্যেই বড়দিনকে কেন্দ্র করে রাজ্যের গির্জাগুলি আলো ও রামধনু রঙের সেজে উঠেছে। বড়দিন উপলক্ষে রবিবার রাজধানী সংলগ্ন মরিয়ম নগরে হয় প্রধান অনুষ্ঠান চার শতাব্দী আগে গড়া এই ক্যাথলিক গির্জায় সমবেত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিন মরিয়ম নগরে গিয়ে পৌঁছে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান গির্জার প্রধান ফাদার জোসেফ উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর সহ অন্যান্যরা। গির্জায় বড় দিন উপলক্ষে আয়োজিত সমবেত প্রার্থনা সভায় যোগ দিয়ে কেক কেটে সবার মধ্যে বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন প্রভু যীশুর শান্তির বাণী আজও প্রাসঙ্গিক শান্তি ছাড়া উন্নয়ন হতে পারে না। মুখ্যমন্ত্রী জানান মানুষ শান্তি প্রেমী শান্তির পথে এগিয়ে যেতে চায় কিন্তু কিছু কু-চক্রীরা আঁধার পছন্দ করে, এরা শান্তি ও সম্প্রীতির পরিমণ্ডলকে অন্ধকারে রূপায়িত করতে সচেষ্ট। আলো বনাম অন্ধকার আর শান্তি বনাম অশান্তির এই অসম লড়াইয়ে প্রভু যীশুর প্রদর্শিত শান্তির পথ আজও প্রাসঙ্গিক বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সাথে একান্তে কথা বলেন মরিয়ম নগর ক্যাথলিক চার্চ এর প্রধান ফাদার জোসেফ, এলাকার কিছু সমস্যার কথা তিনি মুখ্যমন্ত্রী কাছে তুলে ধরেন সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মরিয়ম নগর ক্যাথলিক চার্চ এর সমবেত প্রার্থনা সভার শেষে স্কুল মাঠে আয়োজিত মেলা পরিদর্শন করেন তিনি। বড়দিন উপলক্ষে শনিবার সন্ধ্যা রাতে প্রচুর উৎসব প্রিয় মানুষের জমায়েত হয়েছিল গির্জায় রবিবারও দুপুর থেকে শুরু হয়েছে জনধল। আশা করা হচ্ছে, বড়দিনের সন্ধ্যায় জনারন্যের রূপ নেবে রাজধানী লাগোয়া মরিয়ম নগর।
ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে পালিত হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্ম দিবস
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুশাসনের সাথে সাথে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আগে কেউ কল্পনাও করতে পারিনি, আমরা যেরকমটা ভাবতাম ঠিক সে রকম ভাবেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রকল্প বিভিন্ন ফ্ল্যাগশীপ যেটা দিয়ে শুরু হয়েছে জনধন যোজনা প্রকল্প, যার মাধ্যমে দেশের গরীব অংশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এতটা হয়েছে যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। যার সুফল জনসাধারণ এখন বুঝতে পারছে, বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য যেটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি পেয়ে যাচ্ছে, মাঝখানে কোন মেডেল মেন ছাড়াই। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্ম দিবসে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ক্রীড়া ও যুব বিষয়ক কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বনিক, প্রদেশ বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন যে আমাদের রাজ্যে মনিপুরী সহ অন্যান্য জাতি গোষ্ঠীর বসবাস রয়েছে সবাইকে নিয়ে একসাথে চলার উদ্দেশ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে এবং আগামী দিনে একই দিশায় যেন কাজ করে চলা যায় সেদিকে লক্ষ্য রেখে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পদাঙ্ক অনুসরণ করে চলার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হওয়ার সকলের নিকট আহ্বান রাখেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
