জনতার কলম ওয়েবডেস্ক :- সিআইএসএফ কর্মীরা আজ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ২.৫২ কোটি টাকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে। আটকৃত যাত্রীর নাম মিরজালোল জুরায়েভ, যার দিল্লি থেকে দুবাই যাওয়ার কথা ছিল। জিজ্ঞাসাবাদে মিরজালোল জুরায়েভ এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। উদ্ধারকৃত মার্কিন ডলারসহ ওই যাত্রীকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে সিআইএসএফ এর পক্ষ থেকে।
Monthly Archives
September 2023
আদিত্য-এল 1 মিশন প্রবর্তনের আগে চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে ISRO প্রধান এস সোমানাথ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল 1 মিশন। এবং এটি 2 সেপ্টেম্বর সকাল ১১.৫০ টায় অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে উৎক্ষেপণ হতে চলেছে তাই আদিত্য-L1 মিশনের প্রবর্তনের আগে তিরুপতি জেলার চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে প্রার্থনা করেন ISRO প্রধান এস সোমানাথ। এদিন ISRO প্রধান এস সোমানাথ বলেছেন “আজ আদিত্য L1-এর কাউন্টডাউন শুরু হচ্ছে এবং এটি আগামীকাল সকাল ১১.৫০ এর দিকে উৎক্ষেপণ করবে। আদিত্য L1 উপগ্রহ আমাদের সূর্যের অধ্যয়নের জন্য। L1 পয়েন্টে পৌঁছতে আরও ১২৫ দিন সময় লাগবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎক্ষেপণ। আদিত্য এল১-এর পর, আমাদের পরবর্তী লঞ্চ হল গগনযান, এটি অক্টোবরের প্রথম সপ্তাহে হবে।”
জনতার কলম ওয়েবডেস্ক :- শ্রী লংকা সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে আগামী 2 ও 3 সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবেন৷ সফরকালে মন্ত্রী রাজনাথ সিং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা মন্ত্রী রনিল বিক্রমাসিংহে এবং প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের সাথে সৌজন্যমূলক বৈঠকে মিলিত হবেন এবং বৈঠকের সময় শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্কের সমস্ত দিক পর্যালোচনা করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী মধ্য শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়া এবং দেশের পূর্বাঞ্চলে অবস্থিত ত্রিনকোমালিতেও যাবেন বলেও জানা গিয়েছে।
খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে মনিপুর সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- মনিপুর অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে কিছুটা স্বাভাবিক হলেও ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং মণিপুর সরকারকে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেয় ,যাতে কোনও নাগরিক মৌলিক মানবিক সুবিধা ছাড়া না থাকে। এদিন অবরোধ অপসারণের বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে অবরোধটি যে পদ্ধতিতে মোকাবেলা করা হয়েছে তা আইন প্রয়োগকারীর অধীনে, তবে বিষয়টির মানবিক দিক বিবেচনা করে, সরকারের উচিত প্রয়োজনীয় জিনিসপত্র বাতাসে নামানো সহ সমস্ত বিকল্প অন্বেষণ করা। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও মণিপুর সরকারকে শুনানির পরবর্তী তারিখে তাদের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানাতে বলেছে।তাছাড়া সুপ্রীম কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতার দাখিলটি নোট করে যে মণিপুর এবং কেন্দ্রীয় সরকার দ্বারা নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। এটি বলে যে শীর্ষ আদালত কর্তৃক গঠিত কমিটিকে নোডাল অফিসারদের সম্পর্কে অবহিত করা হবে।
জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার মুম্বইতে আয়োজিত হল INDIA জোটের বৈঠক। এই বৈঠক থেকে ২৮ পার্টি জোটবদ্ধভাবে বিরোধিতা করেছে কেন্দ্রের ‘এক দেশ, এক ভোট’ নীতিকে।একদিকে যখন ,‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করার লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে শুক্রবার দিল্লিতে দেখা করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা , তখনই মুম্বইতে বিরোধী বৈঠকে এই ‘এক দেশ এক ভোট’ নীতির ব্যাপক সমালোচনা করা হয়। এদিন বিরোধীদের তৃতীয় পর্যায়ের বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে অন্যতম হল লোকসভা ভোট নিয়ে নিজের নীতিগত কাঠামো তৈরি করা।এদিন সিপিআই নেতা ডি রাজা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা ভারতকে ‘গণতন্ত্রের মা’ বলে উল্লেখ করেন এবং তারপরে সরকার কীভাবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নিতে পারেন?
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চিকিৎসকের ভুল অপারেশনে এক নাবালকের মৃত্যুর অভিযোগ। ঘটনা উদয়পুর টেপানিয়া গোমতী জেলা হাসপাতালে। সংবাদে প্রকাশ উদয়পুর ফুলকুমারী এলাকার বাসিন্দা অনিক দেব গলার সমস্যা নিয়ে উদয়পুর টেপানিয়া হাসপাতালে ভর্তি হয় বৃহস্পতিবার সকালে। হাসপাতালে কর্মরত চিকিৎসক অনিক দেবের গলায় অস্ত্রোপচার করে। তারপর থেকেই অনিক দেবের শারীরিক সমস্যা দেখা দেয়। আশ্চর্যজনক ভাবে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে অনিক দেবকে মৃত অবস্থায় উদয়পুর টেপানিয়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করে দেয় বলে অভিযোগ করেন মৃত অনিক দেবের পরিবারের লোকজন। এদিকে জিবি হাসপাতালে আনার পর সেখানে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর নাবালক অনিক দেবকে মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক ঘটনায় ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে মৃত নাবালক ছেলের মা বাবা সহ আত্মীয় পরিজন।
স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে আমরা অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারি : মেয়র
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তদান বর্তমানে একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে। যেকোনো সামাজিক অনুষ্ঠানে মানুষ রক্তদানের মত মহৎ দান এগিয়ে আসছে। কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস, কোন সংগঠনের প্রতিষ্ঠা দিবস ইত্যাদি নানান কর্মসূচিতে রক্তদানকে আজকাল মানুষ একটি উৎসব হিসেবে পালন করছে।
শুক্রবার মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।
এদিন রক্তদান শিবিরে উপস্থিত থেকে মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমি অত্যন্ত আনন্দিত যে রক্তের স্বল্পতা দূর করতে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রফেসর ডাক্তার মানিক সাহার আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক, কর্মচারী সংগঠন এবং অন্যান্য সংস্থা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে ব্লাড ব্যাংকগুলিতে স্বাভাবিক হয়েছে রক্তের যোগান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পবিত্র রাখি বন্ধন হচ্ছে মৈত্রী ও সৌভ্রাতৃত্বের প্রতীক। পূর্ণিমা তিথিতেই শাস্ত্রীয় মতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রী ও সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে গোটা সপ্তাহব্যাপী রাখি বন্ধন উৎসব উদযাপন করেছে। তারপর থেকে গোটা দেশেই রাখি বন্ধন উৎসব সপ্তাহব্যাপী উদযাপন হয়ে থাকে। শুক্রবার স্টেট এন এস এস সেলেরউদ্যোগে রাজধানী উইমেন্স কলেজে পালন করা হয়েছে সৌভ্রাতৃত্বের প্রতীক রাখিবন্ধন উৎসব। এই উৎসবের মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসার মেল বন্ধন তৈরি করে। প্রতিবছর এন এস এস স্টেট ইউনিটের উদ্যোগে বিভিন্ন কলেজে এই উৎসব মহাসমারুহে পালন করা হয়ে থাকে।
জনতার কলম ওয়েবডেস্ক :- সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে জি-টোয়েন্টি সম্মেলন তারই অঙ্গ হিসেবে চলছে কমান্ডো ট্রেনিং সেই ট্রেনিংয়ের অন্তিম লগ্নে রয়েছে হেলিকপ্টার থেকে ১৫ মিটার উপর থেকে দড়ির মাধ্যমে নিচে নামার প্রস্তুতি। এদিন দিল্লি পুলিশের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী কমান্ডোদের দ্বারা পরিচালিত হেলিকপ্টার স্লিদারিং অনুশীলনের বিষয়ে বিশেষ সিপি-প্রশিক্ষণ সুনীল কুমার গৌতম বলেছেন, “এটি একটি তিন মাসের প্রশিক্ষণ যা বিশেষভাবে G20 শীর্ষ সম্মেলনের পরিপ্রেক্ষিতে পরিচালিত হয়৷ চূড়ান্ত পর্যায়ে অনুশীলনে তারা একটি দড়ি ব্যবহার করে হেলিকপ্টার থেকে নামার অনুশীলন করে। এই মহড়া তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় যে কোনও পরিস্থিতি মোকাবেলা করতে এবং নিরাপত্তা অভিযান চালাতে।
Older Posts
