জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা গুর্খাবস্তিস্থিত টিআরপিসি-র প্রধান কার্যালয় মঙ্গলবার পরিদর্শন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন তিনি টিআরপিসি-র বর্তমান কর্মকান্ড ও আগামীর কার্যপরিকল্পনা সম্পর্কে অবহিত হন l টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়ার সাথে আলোচনা ক্রমে এর অগ্রগতির বিষয়েও অবগত হন তিনি। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি জানান টিআরপিসি’র চেয়ারম্যান হিসেবে তিনি নিষ্ঠার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিকাশে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন l বিশেষ করে তিনি একজন মহিলা যিনি জনজাতিদের প্রতিনিধিত্ব করছেন। পাশপাশি নারী স্বশক্তিকরনে দল শুধু মুখেই বলে না। কাজেও করে দেখায়। প্রসঙ্গক্রমে এদিন তিনি বলেন মহিলাদের অগ্রাধিকারে সম্মানজনক অবস্থান সুনিশ্চিতকরণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টি ও গুচ্ছ পদক্ষেপের ফলে সমগ্র দেশে নারি শক্তি বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতার নজির তৈরী করছেন l সাংসদ বিপ্লব কুমার দেব এদিন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে ১১ জন মহিলা মন্ত্রী হয়েছেন। দেশের প্রথম অর্থমন্ত্রী মহিলা, দেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী মহিলা। মহিলাদের স্বশক্তিকরন রাজ্যেও হয়েছে। নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় রাজ্যে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষন আনা হয়েছে, টি এস আর এ ১০ শতাংশ মহিলাদের সংরক্ষণ এই সব দিক সুচিত করছে নারীদের ক্ষমতায়ন। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন যে সমাজে যে দেশে নারীদের সম্মান নেই, নারীদের অগ্রাধিকার নেই, সেই সমাজ ব্যবস্থা বা দেশের অগ্রগতি হতে পারে না। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে যে ভাবে তিনি নারীদের সশক্তিকরণ করেছেন তার পরিণাম দেশ আজ সমগ্র বিশ্বের মধ্যে ৫ম বৃহৎ অর্থনীতি, দেশের সামগ্রিক বিকাশ হচ্ছে, প্রতিরক্ষায় দেশ আজ বড় শক্তি হিসেবে আত্ম প্রকাশ করতে পেড়েছে। এদিন টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া সংবাদ মাধ্যমের সামনে এর অগ্রগতির চিত্র তুলে ধরেন।
Monthly Archives
August 2023
রাজনৈতিক রং চড়িয়ে মাফিয়াগিরি করতে এসে জনতার ধোলাই খেয়ে হাসপাতালের বেডে এক মদ্যপ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আক্রমন করতে এসে, জনতার ধোলাই খেয়ে একেবারে হাসপাতালের বেডে আক্রমণকারী। চেয়েছিল রাজনৈতিক রং চড়িয়ে পরিবেশ উত্তপ্ত করার জন্য। তাতেও জল ঢেলে দিল দক্ষিণ সোনাইছড়ির প্রধান সহ উপপ্রধান। একসময় এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলেও উপপ্রধান সহ ৩১ নং বুথের প্রাক্তন বুথ সভাপতির তৎপরতায় পরিবেশ শান্ত হয়ে উঠে।ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় । আক্রমনকারীর নাম মিঠুন মজুমদার। জনতার ধোলাই খেয়ে বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।মিঠুনের সন্ত্রাশের হাত থেকে নিজের জন্মদাত্রী মা, জন্মদাতা বাবাও রক্ষা পায়নি বলে অভিযোগ। নেশায় বুদ হয়ে, যখন তখন যাকে তাকে গালিগালাজ এমনকি মারধরের ঘটনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোমবারও নেশায় বুদ হয়ে মিঠুন এলাকারই সুমন দত্তের বাড়িতে গিয়ে উঠে আক্রমন করতে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ উদ্ধার করেছে প্রায় ৮৭ কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন এসডিপিও। এ নিয়ে এসডিপিও জানিয়েছেন, রাত্র আনুমানিক এগারোটা নাগাদ এয়ারপোর্ট থানায় একটি ফোন আসে, যে ইন্দো বাংলা সীমান্তের ভাগলপুর এলাকায় প্রীতম বিশ্বাসের বাড়িতে প্রচুর পরিমাণ শুকনো গাজা মজুদ রয়েছে। যেকোনো সময় সেই গাঁজা পাচার হয়ে যেতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এয়ারপোর্ট থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রীতম বিশ্বাসের বাড়িটি ঘেরাও করে সার্চ করা শুরু করে। এ সময়ে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। একইসঙ্গে পুলিশ গ্রেফতার করেছে প্রীতম বিশ্বাসকেও। মঙ্গলবার পুলিশ তাকে আদালতে তুলেছে রিমান্ড চেয়ে। রিমান্ডে আনলেই প্রীতমের কাছ থেকে জানা যাবে মূল রহস্য। কোথায় পাচার করার জন্য গাজা গুলিকে মজুদ করা হয়েছিল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের কড়া নজরদারি থাকা সত্ত্বেও পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। আর এই পাচার বাণিজ্যকে ঘিরে আবারো বিএসএফের গুলিতে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনা সোমবার রাতে বক্সনগরের জুমের টিলা এলাকায়। গুলিবিদ্ধ যুবকের নাম কামাল মিয়া। বর্তমানে কামাল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বক্সনগর এলাকায় নিজ বাড়ির সামনে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন কামাল। এই যুবক রাতের বেলা খাওয়া দাওয়ার পর নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় বিএসএফের জওয়ানরা কামালকে পাচারকারী সন্দেহ করে গুলি ছুঁড়লে সেই গুলি গিয়ে কামালের গলায় লাগে। এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কামাল।পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় বক্সনগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে জিবি হাসপাতালেই চিকিৎসাধীন কামাল।
খেলাধুলাতে রাজনৈতিককরণ হচ্ছে, বিভিন্ন ধরনের লবিবাজি চলছে, সংশোধন করার চেষ্টা চলছে : টিঙ্কু
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হকির জাদুকর তথা খ্যাতনামা ক্রীড়াবিদ ধ্যানচাঁদের ১১৮ তম জন্ম জয়ন্তী মঙ্গলবার। বিগত দিনের মতো এবারও গোটা দেশজুড়ে ধ্যানচাঁদের জন্মদিন টিকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে উদযাপিত। রাজ্যেও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এদিন অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। সরকারিভাবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলায়। এদিন সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত সুইমিং পুল প্রাঙ্গনে আয়োজিত মূল অনুষ্ঠানে সামিল হয় সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, সচিব পি কে চক্রবর্তী, পদ্মশ্রী দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, অর্জুন পুরস্কার জয়ী মন্টু দেবনাথ, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি রতন সাহা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম জেলা পরিষদের সভাপতি হরিদুলাল আচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী বলেন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যের খেলাধুলার ক্ষেত্রে পরিকাঠামোর যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি প্রশাসনিকভাবে পরিবর্তন আনার চেষ্টা চলছে। কিন্তু পরিতাপের বিষয় অনেক খেলাধুলাতে রাজনৈতিককরণ হচ্ছে। বিভিন্ন ধরনের লবিবাজি চলছে। সেগুলিকে সংশোধন করার চেষ্টা চলছে। খেলাধুলায় একটা সুন্দর পরিবেশ যেন গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। প্রতিভাবান খেলোয়াররা যাতে কারোর কারণে কিংবা লবিবাজির কারণে নষ্ট না হয়, তার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। রাজ্যের খেলাধুলার জগতেও দীর্ঘদিন ধরে একটা ময়লা জমে রয়েছে। তা সহজে দূর করা সম্ভব নয়। সরকার একটা সুন্দর পরিবেশে খেলাধুলা উপহার দিতে চাইছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস সহ নগদ এক লক্ষ ৬১ হাজার ৫৮০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করেছে রঞ্জিত দেববর্মা নামে এক ড্রাগস কারবারিকে। সংবাদে প্রকাশ গ্রামবাসীদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায় সোমবার সন্ধ্যা নাগাদ অভিযান চালিয়েছিল পুলিশ।সোমবার এলাকাবাসী এক ড্রাগস সেবনকারীকে আটক করে খবর দেয় তেলিয়ামুড়া পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা সহ তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই ড্রাগস সেবনকারী ব্যাক্তির কাছ থেকে বিক্রেতার সন্ধ্যান পায় পুলিশ। যথারীতি পুলিশ অভিযান চালায় অজিত দেববর্মা নামে এক যুবকের বাড়িতে। সেখান থেকে কিছু নগদ অর্থ ও খালি ড্রাগসের কৌটা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি অজিত দেববর্মার ভাই রঞ্জিত দেববর্মার ঘরে তল্লাশি চালিয়ে নগদ টাকাও ড্রাগস উদ্ধার করে। অবৈধ ব্যবসার সাথে জরিত থাকার কারনে রঞ্জিত দেববর্মাকে আটক করে নিয়ে এসেছে । এ নিয়ে এনডি পি এস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন। এ উপলক্ষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও নানান কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি উনকোটি জেলা কমিটি। কুমারঘাট পিডব্লিউডি মাঠে দিনভর চলবে নানান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, এছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকার কথা রয়েছে। মহাসাড়ম্বরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে প্রদেশ বিজেপি ঊনকোটি জেলা কমিটি। মঙ্গলবার এমএলএ হস্টেলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস। শ্রী দাস আরও বলেন, অনুষ্ঠানকে এক ভিন্নমাত্রায় রূপ দিতে সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে ঊনকোটি জেলার বিজেপি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলল গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায়। কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।তবে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। হাসপাতালে সঠিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে রোগীরা বাড়ি ফিরছে। সরকারিভাবে ব্যাপক প্রচার সত্ত্বেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার মোট পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গিয়েছে কাঞ্চনমালা হাসপাতালে।
জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্দোনেশিয়ার দক্ষিণে অবস্থিত বালি দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটে সোমবার রাতে। এই ঘটনায় হতাহতের ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি । জানা যায় অতীতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পরে সুনামির সতর্কতা ঘোষণা করা হয়েছিল, এবং ভৌগোলিক অবস্থানের কারণে, ইন্দোনেশিয়া সময়ে সময়ে ভূমিকম্প এবং মারাত্মক সামুদ্রিক ঝড়ের সাক্ষী হয়েছে। তার প্রমানস্বরুপ জানা গিয়েছে গত বছর এই দেশের চিয়ানজুর অঞ্চলে ৫.৬-মাত্রার ভূমিকম্পে ১৬২ জনের মৃত্যু এবং কমপক্ষে ৩২৬ জন আহত হয়েছিল ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেরিতে হলেও সোনামুড়া মহকুমার নিদয়ায় উপনির্বাচনের প্রচারের শেষবেলায় ঝড় তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের সামনেই সমস্ত দলীয় কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন। ভুল-ভ্রান্তি আমাদের মধ্যে থাকতেই পারে, তবে সবকিছু ভুলে গিয়ে মোদিজীকে শক্তিশালী করতে হবে। ধনপুরকে শক্তিশালী করতে হলেই মোদিকে শক্তিশালী করতে হবে। সুতরাং ধনপুরের বিন্দু দেবনাথকে জয়ী করতেই হবে।
