জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার সকালে দিল্লি থেকে কর্ণাটক যান রাহুল গান্ধী। কর্নাটকের মহীশূরে একটি সভায় তিনি বলেন “আমরা আপনাদের বলেছিলাম যে নির্বাচনের পরে কর্ণাটকে মহিলাদের বাসে ভ্রমণের জন্য কোনও অর্থ প্রদান করতে হবে না। প্রকল্পটির নাম ছিল ‘শক্তি’ এবং আমরা তা পূরণ করেছি” এবং আমরা গর্বিত।
Monthly Archives
August 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসাম রাইফেলস এর উদ্যোগে ইন্সপেক্টর জেনারেল আসাম রাইফেলস (পূর্ব) এর অধীনে আসাম রাইফেলস এবং আগরতলা যুব ক্লাবের সঙ্গে আগরতলার আসাম রাইফেলস গ্রাউন্ডে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।সেই ম্যাচে আসাম রাইফেলসের মোট ২০ জন এবং আগরতলা যুব ক্লাবের ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এদিন ক্লাব সভাপতি আসাম রাইফেলসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন যে নিরলসভাবে যুবকদের পথনির্দেশ করা এবং রাজ্যের মধ্যে তাদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার জন্য।
শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার্থে মুখ্যমন্ত্রীর নিকট গণ ডেপুটেশন সি আই টি ইউর
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ ১৬ দফা দাবিতে রাজধানীর রাজপথ কাঁপিয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নিকট গন ডেপুটেশনে মিলিত হয়েছেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, কাজ, খাদ্য, ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বাহাল, বোনাস এক্স গ্রেসিয়া ও শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করা। এদিন সংবাদমাধ্যমকে সিআইটিইউ নেতা শংকর প্রসাদ দত্ত জানান শ্রমজীবী মানুষের যে আকুতি যে মিনতি তা রাজ্য সরকারের কানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই গন ডেপুটেশন এবং শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার্থে মুখ্যমন্ত্রী নিকট ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি হাতে নেওয়া কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচনী কাজে ব্যস্ত হওয়ার কারণে পরবর্তী সময়ে তাদের পর্যাপ্ত সময় দেওয়া হবে বলে জানিয়েছেন। তাছাড়া শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার্থে রাজ্য সরকারকে চেতাবলী দেওয়ার লক্ষ্যেও এই গণ ডেপুটেশন কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাখি বন্ধন উৎসব উপলক্ষে বোনেদের শুভেচ্ছা স্বরূপ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেয়। বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা এবং উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডারে ৪০০ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। একই সাথে আরো সিদ্ধান্ত নেওয়া হয় ৭৫ লক্ষ গরিব পরিবারকে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে নয়া গ্যাস সংযোগ দেওয়া হবে। রাখি বন্ধন উৎসব উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাল প্রদেশ মহিলা মোর্চা। বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মা গ্যাস সিলিন্ডারের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন মোদিজীর নেতৃত্বে নারী শক্তির গরিমা ও নারী সম্মান বৃদ্ধি হয়েছে। আবাসন যোজনায় ১৫ কোটি ঘর, উজ্জ্বলা যোজনায় গ্যাস, বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণের মধ্য দিয়ে দেশের নারীদের সুরক্ষা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, মহিলাদের আরো কিভাবে স্বশক্তিকরণ করা যায় সেই লক্ষ্যে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন প্রধানমন্ত্রী।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুদীপের লবি বাজিতে দল থেকে ছিটকে যেতে চলেছে ছাত্র নেতা সম্রাট রায়। গোটা রাজ্য দেখেছে কংগ্রেসের দুঃসময়ে দলকে আগলে রেখে ছাত্র-ছাত্রীদের স্বার্থে ও বেকারদের স্বার্থে, রাজপথে লড়াই, আন্দোলন প্রতিনিয়ত করে রাজ্যের সু”পরিচিত ছাত্রনেতা সম্রাট রায়। যা আজ ও জারি রেখেছে।
বর্তমানে বর্মন গোষ্ঠীর লবিবাজিতে আজ সম্রাটের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। একের পর এক ধংস করছে, শেষ করে দিচ্ছে, দলবদলু ব্যক্তি স্বার্থ, লিজ দেওয়া বর্তমান সময়ের রিমোট কন্ট্রোল।এতটুকু জানা গিয়েছে যে গতকাল রোমান হরফের দাবিতে উপজাতি ছাত্র ছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানানোর ফলেই নাকি তার বিরুদ্ধে এই পদক্ষেপ।
যে যায় বলুক রাজের ছাত্র রাজনীতিতে সম্রাট রায় এক অনন্য ব্যাক্তিত্ব। তার বিরুদ্ধে স্বার্থলোভী চক্রান্ত-কারীদের এ ধরণের ষড়যন্ত্র রাজ্যের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা কখনোই মেনে নেবে না।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার তৈবান্দালে আসন্ন উপ নির্বাচনে ধনপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে আয়োজিত হয় এক নির্বাচনী সভা। সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, বিধায়ক রামপদ জমাতিয়া , জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী।এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন কমিউনিস্টদের শোষণ ও বঞ্চিত করে রাখা নীতির কারণেই নানান দাবিতে ত্রিপুরায় সময়ে সময়ে আঞ্চলিক দলের জন্ম হয়েছে। রাজ্যের জনজাতি ভাই বোনেদের বিশ্বাস, শুধুমাত্রই সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাঁদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে রাজ্যের জনজাতিরা মোদীজির আন্তরিকতায়, আর্থ সামাজিক জীবনমান বিকাশের এক উজ্জ্বল দিশা পেয়েছেন। তাছাড়া এদিনের সভার মধ্য দিয়ে সিপিআইএম ও মথা ছেড়ে ৭০০ ভোটার বিজেপিতে যোগদান করে, নবাগতদের দলে বরণ করেন সভায় উপস্থিত অতিথিরা।এদিনের নির্বাচনী সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বাম আমলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গা অধিগ্রহণ করে দেওয়া হলোনা চাকুরি আজও বঞ্চিত সুপ্রিয়া
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১০ সালে পশ্চিম মাছলি মারাক পাড়া এলাকার যোগেন্দ্র চাকমার পরিবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জায়গা নিয়েছিল আইসিডিএস কতৃপক্ষ । জায়গা নেওয়ার শর্ত ছিল যোগেন্দ্র চাকমার পরিবারে যেকোনো একজনকে চাকরি দেওয়া হবে এই কেন্দ্রে। এই শর্তে যোগেন্দ্র চাকমার একেবারেই বাড়ির উঠানে গড়ে উঠেছিল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু এই অঙ্গনারী কেন্দ্র তৈরি হওয়ার পর সেখানে তার পরিবারের কাউকে চাকরি না দিয়ে জনৈক চিনু রানী দাস নামে এক মহিলাকে চাকরি দেওয়া হয়। এরই মধ্যে প্রয়াত হন জায়গার মালিক যোগেন্দ্র চাকমা। এই অবস্থায় চারটি মেয়েকে নিয়ে সংসার প্রতিপালন অত্যন্ত কঠিন হয়ে উঠছিল প্রয়াতের চাকমার স্ত্রী সুপ্রিয়া মারকের। এরই মধ্যে ২০২০ সালে প্রয়াত হন অঙ্গনওয়াড়ী কেন্দ্রের হেলপার চীনু রানী দাস। এই অবস্থায় সেই পূরোনো দাবি নিয়ে সিডিপিও থেকে শুরু করে তৎকালীন বিধায়ক দিবা চন্দ্র রাংখলের পরামর্শে সুপ্রিয়া মারাককে তিন মাসের জন্য হেল্পার পদে নিয়োগ করা হয়। ২২০০ টাকা বেতনের কাজ শুরু করেন তিনি। তিন বছর ৮ মাস কাজ করার পর সম্প্রতি তার জায়গায় অন্য আরেকজনের নিয়োগ করে আইসিডিএস। এই অবস্থায় বেকে বসেন সুপ্রীয়া মারাক। তিনি বলেন যেহেতু তার জায়গাটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে নেয়া হয়েছিল সেহেতু চাকুরী প্রদান করা না হলে তিনি তার জায়গা দেবেন না। কারণ তার চারটি মেয়ে রয়েছে। তারা প্রত্যেকেই পড়াশোনা করছে। পৈত্রিক সম্পত্তির অধিকার আইনত তাদের উপরেই বর্তায়। বুধবার আগরতলা প্রেস ক্লাবে নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে নিয়ে এই দাবি তুলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গার মালিক সুপ্রিয়া মারাক। উল্লেখ্য, বিগত সরকারের আমলে এমন বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গা অধিগ্রহণ করা হয়েছিল যেখানে শর্ত ছিল জায়গার মালিকের পরিবারের একজনকে এই কেন্দ্রগুলিতে চাকরি প্রদান করা হবে। কিন্তু এমন অনেক পরিবারের খোঁজ পাওয়া যায়,, যারা জায়গা দান করার পরেও চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বহু জায়গায় এই কারণেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়েছেন জায়গার মালিকেরা। এখন দেখার বিষয় পশ্চিম মাছলির মারাক পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রক্ষা করতে আইসিডিএস কতৃপক্খ কি ভূমিকা গ্রহণ করে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে মুলতানের গ্যলারীও সম্পূর্ণ ফাঁকা। আর তাতেই নেটিজেনদের ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে।
যেকোনও আন্তর্জাতকিক প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ ঘিরে সকলেরই উন্মাদনা তুঙ্গে থাকে।নেটিজেনরা যে এমন সুযোগকে একেবারেই হাতচাড়া করকবেন তা বলাই বাহুল্য। এসিয়া কাপের মতো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কোনওরকম জাঁকজমকই চোখে পড়ল না এদিন। নেপালের সঙ্গীকত শিল্পির গান দিয়েই শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। এরপরই ছিলেন এসিয়া কাপের মঞ্চে উঠেছিলেন পাকিস্তানেরক গায়িকা আইমা বেগ। কিন্তু এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান একেবারেই নজর কাড়তে পারেনি। অত্যন্ত সাদামাঠা অনুষ্ঠান দিয়েই আরম্ভ হয়েছে এবারের এশিয়া কাপ। আর সেই অনুষ্ঠান দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু নানান ট্রোল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাখি বন্ধন উৎসব উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বোনেদের হাত থেকে রাখি নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন রাজ্য অথিতিশালা সোনার তরি গেস্ট হাউসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা বোনেদের কাছ থেকে রাখি পরালেন নিজ হাতে।
পরবর্তীকালে সংবাদমাধ্যমের মুখো মুখি হয়ে জানান শ্রী দেব, ত্রিপুরার মহিলারা সাবলম্বী হতে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে আসছেন। রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণ করা, মহিলাদের অগ্রাধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত বোনেদের প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করে থাকেন তিনি। এদিন শ্রী দেব ত্রিপুরেশ্বরী মায়ের কাছে সমস্ত বোনেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার রাখি বন্ধন ও উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর বাসভবনে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় এদিন রাজ্যের মা-বোনেরা রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে রাখি পরিয়ে দিনটিকে আনন্দের সহিত উদযাপন করলেন। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাখি বন্ধন উৎসব উপলক্ষে প্রতি ঘরে রান্নার গ্যাসের উপর ২০০ টাকা ছাড় দিয়েছেন এবং উজ্জ্বলা যোজনা প্রকল্পে যে রান্নার গ্যাসগুলি রয়েছে তাতে প্রতি সিলিন্ডারে ৪০০ টাকার মতো ছাড় দিয়েছে, যার দরুন রাজ্যের প্রায় ৮ লক্ষ পরিবার উপকৃত হবেন। তাই রাজ্যবাসী পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাছাড়া রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যের মা-বোনেদের প্রতি তিনি বার্তা রেখেছেন যে রাজ্য সরকার মা-বোনেদের সুরক্ষার্থে যা যা করণীয় তা করে যাচ্ছে শুধু তাই নয় শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত মেয়েরা সাধারণ ডিগ্রী কলেজে পড়াশোনা করছেন তাদের কাছ থেকে কোন প্রকার ফি নেওয়া হচ্ছে না সমস্ত বিনামূল্যে পড়াশোনা করতে পারছেন, তা ছাড়া চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সুরক্ষিত করা হয়েছে, এবং বিগত সরকারের আমলে যে জায়গায় শুধুমাত্র ৪০০০ এস এইচ জি গ্রুপ ছিল সেটা বর্তমান সরকারের আমলে ৫০ হাজার হয়েছে, শুধু তাই নয় রাজ্যের মা বোনেদের সুরক্ষার্থে প্রতিটি জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এদিন তিনি আরো বলেন যে, কোন কোন ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্থ ঘটনা ঘটে যেতেই পারে তারপর যে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া সেটা সময় মতো হচ্ছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্ব বলে জানিয়েছেন তিনি।
