জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
স্টেট ব্যাংকে টাকা রেখে প্রতারণার শিকার এক ব্যবসায়ী। বৃহস্পতিবার এমনই একটি অভিযোগ সামনে এসেছে। জানা যায় ধলেশ্বর এলাকার বাসিন্দা নবেন্দু সাহা নামে এক ব্যবসায়ী ২০২১ সালে মঠচৌমুহনীস্থিত স্টেট ব্যাংকের এমবিবি কলেজ ব্রাঞ্চে আড়াই লক্ষ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। গত ২২ শে জুলাই সেই টাকা ম্যাচুরুড হওয়ার পর নবেন্দু সাহা সে টাকা তুলতে যান। তখন ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় তার একাউন্টে টাকা নেই। জানানো হয় লোন বাবদ এক লক্ষ ৯০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি জানান এই ব্যাংক থেকে তিনি কোন সময় লোন নেননি। পরে ব্যাংক থেকে আরো জানানো হয় নবেন্দু সাহার একাউন্ট থেকে অনলাইনে লোণ নেওয়া হয়েছে। কোন ফ্রড কোম্পানি নাকি উনার এই একাউন্ট থেকে এই টাকা লোণ নিয়েছে। এই কথা শুনে মাথায় হাত ব্যবসায়ীর। ব্যবসায়ির ভাই জানান সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান পূর্ব থানায়। এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ এসে ব্যাংক থেকে প্রয়োজনীয় দস্তাবেজ নিয়ে যায়। জানা যায় ঘটনার তদন্তের জন্য পাঁচ দিনের সময় চেয়েছে পুলিশ। তবে এই বিষয় নিয়ে স্টেট ব্যাংকের তরফ থেকে নবেন্দু সাহাকে কোন ধরনের সহযোগিতা করেননি বলে অভিযোগ করেন তিনি। এতে ব্যবসায়ী নবেন্দু সাহা ও তার ভাইয়ের বক্তব্য ব্যাংক ও কি এখন সুরক্ষিত নয়। তাহলে মানুষ যাবে কোথায় এই প্রশ্ন এখন তুলতে শুরু করেছেন এরা । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
July 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে .বৃহস্পতিবার নির্মাণ শ্রমিকদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। এবিষয়ে তিনি জানান লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে নথিভুক্ত নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রায় এক হাজার নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। এই প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকদের মধ্যে ৫০০ জন শ্রমিককে এদিন বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। যাতে করে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে । এদিন তিনি আরও জানান রাজ্যে শহর এবং গ্রাম মিলিয়ে প্রায় ৩ লক্ষাধিক পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন। সেই ঘর নির্মাণে যে শ্রমিক প্রয়োজন এর একটা বড় যোগান এ জায়গা থেকে। এই প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। এই লক্ষ্য নিয়ে এই বোর্ড কাজ করছে। এদিন মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা।
ত্রিপুরা এনার্জি ভিশন ২০৩০ রোড ম্যাপের আনুষ্ঠানিক সূচনা করলেন বিদ্যুৎ মন্ত্রী
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আগরতলায় বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা এনার্জি ভিশন ২০৩০ রোড ম্যাপের আনুষ্ঠানিক সূচনা হয়। বৃহস্পতিবার এর সূচনা করেন বিদ্যুৎ মন্ত্রী নতুন লাল নাথ। এদিন তিনি এনার্জি ভিশন ২০৩০ এর রোড ম্যাপ সংক্রান্ত বিষয়ে সংবাদ মাধ্যমে জানান যে, রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে অর্থাৎ মার্চ ২০১৮ এর আগে রাজ্যে সোলার পাওয়ার প্লান্ট ছিল মাত্র ৬.৪ মেগাওয়াট। বর্তমান সরকারের আমলে তা দাঁড়িয়েছে ১২.৪৫ মেগাওয়াট। বর্তমান রাজ্য সরকারের পরিকল্পনা যে ২০২৫ এর মধ্যে সোলারের মাধ্যমে ১৩৫ মেগাওয়াট ক্লিন এনার্জি করা। ১৩০ মেগাওয়াট ক্লিন এনার্জির জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার মৌ স্বাক্ষর করেছে। ডম্বুর লেইকে তা করা হচ্ছে বলেও এদিন জানান তিনি। ২০৩০ এর মধ্যে রাজ্য সরকারের পরিকল্পনা ৫০০ মেগাওয়াট।তবে এর জন্য সময় লাগবে। সোলারের মাধ্যমে তা করা অনেকটা ব্যয়বহুল। তবে একবার হয়ে গেলে তা ক্লিন এনার্জি। সে জন্য এটার উপর বিদ্যুৎ দফতর গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। এদিন তিনি আরও জানান যে রাজ্যে ১১৫৮ টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আছে। সবগুলোকে সোলারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা দিতে পারলে এক্ষেত্রে বিদ্যুৎ মাসুল প্রায় নেই বললেই চলে। অনেকটা কমে যাবে। এই সময় অন্যান্য বিভিন্ন ক্ষেত্র থেকে প্রাপ্ত বিদ্যুৎ রাজ্যের শিল্প ক্ষেত্রে লাগানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।এদিন মন্ত্রী তুলে ধরেন গত পাঁচ বছরে রাজ্যে বিদ্যুতের ক্ষেত্রে কি কি উন্নতি হয়েছে। তিনি জানান ৩ টি নতুন ১৩২ কে ভি সাব ষ্টেশন তৈরি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮০ কোটি টাকা। ১৫৪ কি মি ১৩২ কেভি লাইন তৈরি হয়েছে।যাতে ব্যয় হয়েছে ৩৯ কোটি টাকা। ২২ টি নতুন ৩৩ কেভি সাব ষ্টেশন তৈরি হয়েছে। যাতে ব্যয় হয়েছে ১৩২ কোটি টাকা। ৩৯৯৩ কিমি নতুন এইচ টি লাইন তৈরি হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৬০ কোটি টাকা। ৯১২৭ কি মি নতুন এল টি লাইন তৈরি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৪৫ কোটি টাকা। ২১৮ কি মি নতুন আন্ডার গ্রাউন্ড কারেন্ট তৈরি করা হয়েছে। এতে আগরতলা শহরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সবটা শহর যাতে আন্ডার গ্রাউন্ড কারেন্ট করা যায়। বর্তমানে বিদ্যুতের যে সমস্যা হচ্ছে এই সমস্যা দূরি করনের জন্য আন্ডার গ্রাউন্ড কারেন্ট করার পরিকল্পনা করা হয়েছে। এশিয়ান ডেভেলপম্যান্ট ব্যাঙ্কের মাধ্যমে তা করা হবে বলেও জানান মন্ত্রী। সম্প্রতি এবিষয়ে দিল্লীতে গিয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর সাথেও কথা হয়েছে। পরিবেশ দফতরের ক্লিয়ারেন্স থাকলে বর্তমানে আগরতলায় আন্ডার গ্রাউন্ড যে ৬৩ মেগাওয়াট যা রয়েছে তাকে ১২০ মেগাওয়াট করে এই সমস্যা দূর করা হবে বলেও জানান মন্ত্রী রতন লাল নাথ। এর জন্যই এই রোড ম্যাপ। যে বিষয়টি নিয়ে বিদ্যুৎ নিগম চিন্তা ভাবনা করবে এবং এদিনের এই বৈঠক। এই বৈঠকে এদিন মন্ত্রি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দফতরের সচিব ব্রিজেস পান্ডে, নিগমের এম ডি, সদ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা।
প্রধানমন্ত্রী কৃষকদের কল্যাণে বহুমুখী প্রকল্প নিয়ে কাজ করে চলেছে : জহর সাহা
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজস্থানে এক বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার কৃষকদের স্বার্থ বিষয়ক প্রধানমন্ত্রী কৃষক-সম্মান সমৃদ্ধি যোজনার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের বহুমুখী সুবিধা দিতে নতুন করে চালু হওয়া এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেশবাসীর সামনে প্রধানমন্ত্রী তুলে ধরেন এই প্রকল্পে কৃষকদের জন্য কি কি সুবিধা রয়েছে। আর প্রধানমন্ত্রীর এই ঘোষণা এদিন সরাসরি শুনলেন কিষান মোর্চার নেতাকর্মীরা। ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও। আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে কৃষকদের স্বার্থে চালু হওয়া প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা সরাসরি শুনলেন রাজ্য নেতৃত্ব। এতে উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা সহ অন্যান্য নেতৃত্ব। কৃষকদের স্বার্থ বিষয়ক প্রধানমন্ত্রী কৃষক সম্মান সমৃদ্ধি যোজনা প্রসঙ্গে এদিন কিষান মোর্চার প্রদেশ সভাপতি শ্রী সাহা বলেন, দেশের প্রধানমন্ত্রী কৃষকদের কল্যাণে বহুমুখী প্রকল্প নিয়ে কাজ করে চলেছে। বক্তৃতা ও প্রচারের মধ্য দিয়ে নয়, বাস্তবের মধ্য দাঁড়িয়ে কৃষকরা যাতে আত্মনির্ভর হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী নতুন এই প্রকল্প চালু করেছেন। এতে করে দেশের কৃষকরা দারুণভাবেই আগামীদিন উপকৃত হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
শিক্ষার পাঠ্যক্রমে ডারউইনের বিবর্তনবাদকে বাদ দেওয়া চলবে না, জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি দেওয়া, রাজ্য সরকারি সমস্ত কার্যালয়ে স্বীকৃতিপ্রাপ্ত বাংলা ভাষা সঠিকভাবে কার্যকর করা সহ মোট ৭ দফা দাবিতে এবার সোচ্চার হলো বাঙ্গালী ছাত্র যুব সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি। দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সংগঠন পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট প্রদান করল ডেপুটেশন। ডেপুটেশন প্রদানের আগে জেলাশাসকের কার্যালয়ের সামনে দাবি গুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কর্মীরা। পরে সংগঠনের রাজ্য সচিবের নেতৃত্বে এক প্রতিনিধিদল জেলাশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবিগুলি তুলে ধরে অবিলম্বে সেগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা আহ্বান রাখেন। রাজ্য সচিব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান প্রশাসনিকভাবে দাবিগুলি পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করা হলে সংগঠন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে রাজ্যের বর্তমান সরকার।রাজ্যে একটি এডুকেশন হাব তৈরি করার চেষ্টা চলছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৫ তম অমৃত মহোৎসব সমারোহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। দেশের সংস্কৃতি, পরম্পরা ও শিক্ষার প্রদর্শিত পথে এগিয়ে চলতে ছাত্র-ছাত্রীদের পাঠ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি ।মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্থান পায় নতুন শিক্ষানীতির প্রসঙ্গটিও। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষায় সংস্কৃতি ও পরম্পরার মেলবন্ধন ঘটানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন শিক্ষানীতি প্রচলন করেছেন ।রাজ্যেও বিভিন্ন স্তরে নতুন শিক্ষানীতি অনুসারে পঠন পাঠন শুরু হয়েছে ।১২৫টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামগত উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এবছর রাজ্যে ডেন্টাল কলেজ এবং কলেজ অফ নার্সিং শুরু হচ্ছে ।ইতিমধ্যেই ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি, ল- ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ও রাজ্যে শুরু হয়েছে । আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হতে চলছে ।মুখ্যমন্ত্রী জানান ,সব মিলিয়ে ত্রিপুরাতে একটি এডুকেশন হাব তৈরির চেষ্টা করা হচ্ছে। এই দিশাতেই সরকার কাজ করে চলছে বলে জানান তিনি।এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য শাখাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার পাঠও দিলেন মুখ্যমন্ত্রী। যুব শক্তিকে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান ,অধিকার রক্ষায় আন্দোলনের প্রয়োজন রয়েছে ।এই ক্ষেত্রে শক্তিশালী আন্দোলন গড়ে তুলুক এবিভিপি ।কিন্তু তা হোক সুশৃংখল পদ্ধতিতে ।এই আন্দোলন যেন তথাকথিত কমিউনিস্ট পার্টির সংগঠনগুলির আন্দোলনের মতো না হয় ।সেই দিকে লক্ষ্য রাখার জন্য ছাত্র নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি।মুখ্যমন্ত্রী আরো বলেন, হাড়-ঘর তিরঙ্গার মত এবছর মেরা দেশ মেরা মাটি অনুষ্ঠান শুরু হয়েছে ।বিভিন্ন পঞ্চায়েত থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেখানে আজাদী কা অমৃত মহোৎসবের মেমোরিয়াল তৈরি করা হবে। যুব সম্প্রদায়কে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরু
জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বজুড়ে ডলার সংকটের পাশাপাশি দুই ভারত-বাংলাদেশের সম্পককে আরও শীর্ষে পর্যায়ে নেওয়ার অভিপ্রায়ে দুই দেশ ভারতীয় রুপিকে মানদণ্ড ধরে এবার বাণিজ্য শুরু করেছে।বুধবার প্রথমবারের মতো রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরু হওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীরা দারুণ খুশি।বিশেষ করে ডলার সংকট অতি মূল্য বৃদ্ধির কারণে চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারছিলেন না বাংলাদেশের ব্যবসায়ীরা।পণ্য আনতে না পারায় ব্যবসায়িকভাবে ক্ষতিতে পড়েন তাঁরা। আজ রুপিতে পণ্য আমদানি করতে পারায় বাংলাদেশের ব্যবসায়ীরা জানান, এভাবে বাণিজ্যিক লেনদেন শুরু হওয়ায় সে ক্ষতি তাঁরা পুষিয়ে নিতে পারবেন।
দুদেশের মধ্যে রুপিতে যে বাণিজ্য লেনদেন শুরু হয়েছে, তার প্রথম আমদানিকারক নিটা কোম্পানির মালামাল বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে। েএ তথ্য জানিয়েছেন সিঅ্যান্ডএফ সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি ইসরাইল হোসেন।
ডলার সংকটের বিশ্বে লেনদেন নিষ্পত্তির বিকল্প তৈরির চেষ্টায় গত ১১ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরু হয়।সেই যাত্রার প্রথম চালান সফলভাবে সম্পন্ন হওয়ায় খুশি দুদেশের ব্যবসায়ীরা। নিটা কোম্পানির যশোর অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের মোটর যন্ত্রাংশ নিয়ে চারটি ট্রাক বেনাপোলে পৌঁছেছে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশের আধুনিকীকরণ ও ডিজিটাল ডেভলপমেন্টের কারণে কিছুটা ডলার সংকট দেখা দেয়।এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই দুদেশের আধিকারিকরা ১১ জুলাই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি টাকার বিনিময়ে আমদানি-রপ্তানি সচল রাখার। টাটা মোটরস মঙ্গলবার প্রথম অ্যাসাইনমেন্ট দেড় কোটি টাকার পণ্য রপ্তানি করল।
ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বলেন, রুপিতে আমদানি ব্যয় মেটানোর বিষয়ে গত এক দশক আগে আলোচনা শুরু হয়।তবে গেল বছর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে ডলার সংকট দেখা দিলে রুপিতে পণ্য আমদানির বিষয়টি নতুন করে প্রাধান্য পায়। বর্তমানে বাণিজ্য সহজ করতে রুপিতে আমদানি ব্যয় মেটানো বড় সহায়ক ভূমিকা রাখবে। এতে আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ও বাড়বে।
জনতার কলম ওয়েবডেস্ক :- প্যারিস অলিম্পিক শুরু হবে ২০২৪ সালের ২৬ জুলাই। তার এক বছর আগে আজ আনুষ্ঠানিকভাবে সদস্যদেশগুলোকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তবে রাশিয়া ও বেলারুশকে চিঠি পাঠানো হয়নি। এএফপি জানিয়েছে, আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ ২০৩টি দেশকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।এর মধ্যে ইউক্রেনে হামলা চালানো রাশিয়া ও দেশটির সহযোগি বেলারুশ নেই। এ ছাড়া সদস্যপদ স্থগিত থাকায় মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালাও আমন্ত্রণ পায়নিরাশিয়া ও বেলারুশকে যে প্যারিস অলিম্পিকে ডাকা হবে না, সেটি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে জানিয়েছিল আইওসি। তবে রাষ্ট্র অংশ নিতে না পারলেও দেশ দুটির ক্রীড়াবিদদের জন্য অলিম্পিকের দরজা খোলা রাখা হয়েছে। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদেরা অলিম্পিক পতাকার অধীনে খেলতে পারবেন। ২০২৪ অলিম্পিকের এক বছর ক্ষণগণনা শুরুর দিনে আইওসিপ্রধান বাখ প্যারিসে ছিলেন। তিন দিনের সফরে অলিম্পিকের জন্য প্যারিসের প্রস্তুতির খোঁজখবর নেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর অলিম্পিকের জন্য প্যারিসের প্রস্তুতি ‘চমত্কার’ বলে মন্তব্য করেন বাখ।
জনতার কলম ওয়েবডেস্ক :- মণিপুরের পরিস্থিতি নিয়ে লোকসভায় বিস্তারিত আলোচনা করার দাবি জানিয়েছেন বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা । ধর্মীয় হিংসার এই বিষয়ে নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছেন লোকসভায়। যা গ্রহণও করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তারপরও জানা গেল, আগামী ২৯ জুলাই দু-দিনের সফরে মণিপুর গিয়ে সেখানকার অবস্থা খতিয়ে দেখবে ইন্ডিয়া জোটের সাংসদদের একটি প্রতিনিধি দল।বিরোধী জোটের নেতারা বলছেন, তাঁরা অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন মণিপুর-সহ বিভিন্ন বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রীর জবাব শোনার জন্য। ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যসভায় মণিপুর হিংসা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখিয়েছে।মণিপুর সফর সম্পর্কে একজন বিরোধী নেতা জানান, ইন্ডিয়া জোটের সাংসদদের একটি দল আগামী ২৯ ও ৩০ জুলাই মণিপুর সফর করবে।গত ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের দাবিগুলি নিয়ে আলোচনার চাপ দিচ্ছে। সরকার এই বিষয়গুলি নিয়ে বিতর্ক রাজি হলেও বিরোধীদের মুলতুবি প্রস্তাব নিয়ে এসে আলোচনার দাবিতে সরব। বৃহস্পতিবারও এই বিষয় নিয়ে সংসদের দুই কক্ষে কাজের ব্যাঘাত হয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩-২৪ রাখাল শিল্ড নক আউট ফুটবল ও প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে গত ১৯ জুলাই থেকে স্থানীয় সহ বহিঃরাজ্যের ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে রাজধানী ঐতিহ্যবাহী ক্লাব ফরওয়ার্ড। গত বছর রাখালশিল্ড নক আউট প্রতিযোগিতার রার্নাস হওয়া দলটি এবছর চ্যাষ্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বলে জানান ক্লাব সম্পাদক পার্থ সারথি গুপ্ত। রাখাল শিল্ড নক আউট ও প্রথম ডিভিশন লিগের জন্য ইতিমধ্যে মনিপুর থেকে ৯ জন ও মিজোরাম থেকে ১ জন ফুটবলার ফরওয়ার্ড-এর শিবিরে এসে অনুশীলন শুরু করে দিয়েছে। দলের কোচ সুভাষ বোস এর তত্বাবধানে প্রতিদিন নিয়ম করে স্থানীয় ফুটবলার ও বহিঃরাজ্যের ফুটবলাররা উমাকান্ত মিনি স্টেডিয়ামে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে।
