জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমে নতুন প্রকল্প শুরু হয়েছে আর আর সেন্টার নামে। যার মানে রিডিউস রিইউস অর্থাৎ যারা বাড়ি ঘরের কোন জিনিসপত্র পুরনো হলে ফেলে দিচ্ছে অথচ সেটা ব্যবহার উপযোগী। সে সমস্ত জিনিস গুলি সেলফ হেল্প গ্রুপের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে।এগুলিকে এনে রাখা হবে আর আর সেন্টারে।সেখান থেকে গরিব দুস্থ মেহনতি মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহারযোগ্য জিনিসগুলি নিয়ে যেতে পারবে। প্রাথমিক অবস্থায় আগরতলা পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ড দূর্গাচৌমুহনীস্থিত নিগমের বিপণী বিতানে খোলা হয়েছে। পর্যায়ক্রমে সব কয়টি ওয়ার্ডেই এই জাতীয় সেন্টার খোলা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। সেন্টারটির অনুষ্ঠানের সূচনা করেন মেয়র। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও কর্পোরেটর শিখা দাস দেব ও সেন্ট্রাল জোনের কমিশনার সহ অন্যান্যরা।
Monthly Archives
May 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার উজ্জয়ন্ত প্যালেসে তিপরা মথা দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। দলের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম ও চলমান আন্দোলন সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয় এই সভায়। এ এদিনের সভায় পৌরহিত্য করেন তিপরা মথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, তাছাড়াও উপস্থিত ছিলেন, চেয়ারম্যান, টিটিএএডিসি, সিইএম,টিটিএএডিসি। এছাড়াও দলের সমস্ত ইএমএস, এমডিসিএস, বিরোধী দলনেতা, সকল বিধায়ক, প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন এমডিসিগন।
স্ত্রী কন্যাকে সুখে শান্তিতে রাখার জন্য সুদূর সৌদি আরবে পাড়ি দিয়েছিল স্বামী। তিন বছর পর বাড়িতে ফিরে এসে দেখে ঘর ফাঁকা আসবাবপত্র সোনাদানা, প্রয়োজনীয় কাগজপত্র কিছুই নেই।সুখের ঘরটি পড়ে রয়েছে একটি পরিত্যক্ত ডেরা হয়ে। ঘটনা রাজধানীর জয়পুর এলাকায়। কপালে হাত স্বামী সমীর মিয়ার। তিন বছর ধরে মাসে ২০ থেকে ২২ হাজার টাকা করে স্ত্রী ও কন্যার জন্য পাঠাত সমীর। জানতো না এই টাকায় সমীরের সুন্দরী স্ত্রী সাবিনা মজে আছে পরকিয়ায়। ২০২১ সালে সপ্তম শ্রেণীতে পড়ুয়া একমাত্র কন্যা সন্তানকে নিয়ে পরকীয়ায় পাগল হয়ে ঘর ছেড়েছিল। সে সময় তুলসীবতী স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তো একমাত্র কন্যা সন্তান। আজ সর্বস্ব খুইয়েএকা একি নিঃস্ব হয়ে কপাল হাতাচ্ছে সমীর।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্রাউন সুগারের নেশায় কেড়ে নিল ২২ বছরের এক যুবকের তরতাজা প্রাণ। সংবাদে প্রকাশ,সূর্যমনি নগর এলাকার বাসিন্দা উত্তম সরকার নামে ওই যুবক দীর্ঘদিন যাবত ব্রাউন সুগারের নেশা করত।শুক্রবার হঠাৎ করে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে উত্তম সরকার। বৃদ্ধ বাবা তাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসা চলাকালীন শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে উত্তম সরকার । শনিবার তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।এদিকে অল্প বয়সের ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে ৬০ বছরের বৃদ্ধ বাবা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে একযোগে ষাটটি মন্ডলে অনুষ্ঠিত হয়েছে মন্ডল কার্যকারিনী বৈঠক। ভিন্নমাত্রার এবারের বৈঠকের আলোচ্য বিষয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৯ বছর পূর্তির উন্নয়ন কর্মসূচির প্রচার করা। বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রদেশ কার্যকারিনী বৈঠক শেষে এক যোগে অনুষ্ঠিত হল মন্ডল কার্যকারিনী বৈঠক আগরতলা থেকে আমবাসা, ধর্মনগর থেকে সাব্রুম সবকটি মন্ডলেই কার্যকর্তাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। রাজধানীর ৬ আগরতলা মন্ডলে কার্যকারিনী বৈঠকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা করলেন বিজেপির বিজিত প্রার্থী পাপিয়া দত্ত। এদিন সোনামুড়ায় অনুষ্ঠিত কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার বিজেপির নেতৃবৃন্দ। এদিন সমস্ত কার্যকরতারা সমবেতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বৎসরপূর্তির কার্যক্রম ঘরে ঘরে পৌঁছানোর অঙ্গীকারবদ্ধ হন। এদিকে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে কার্যকারীণী বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।শ্রী ভট্টাচার্য প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে প্রাধান্য দিয়ে সমস্ত কার্যকর্তাদের গুরুত্ব সহকারে ঘরে ঘরে নিয়ে গিয়ে জনসমর্থন আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে তেলিয়ামুড়া আয়োজিত কার্যকারণী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।তেলিয়ামুড়ায় আয়োজিত কার্যকারিনী বৈঠকে দলীয় কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমস্ত কার্যকালের কর্মসূচি গুলিকে ব্যাপক হারে প্রচারে নিয়ে যাওয়ার সংকল্প করেন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তী পালিত হলো সোনামুড়া প্রেসক্লাবে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার সোনামুড়া প্রেস ক্লাবের তরফ থেকে উদযাপন করা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে বেলা সাড়ে ১২ টায় সোনামুড়া প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত কবি প্রণাম অনুষ্ঠান। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার পর নজরুলের জীবনী ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করেন সোনামুড়া মহকুমার বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি বিপ্লব চক্রবর্তী , সম্পাদক অভিজিৎ বর্ধন, প্রাক্তন সম্পাদক দেবাশিস দত্ত ,প্রাক্তন সভাপতি নরেশ দাস এবং সাংবাদিক সঞ্জয় আচার্যী প্রমুখ। স্থানীয় শিল্পী বিনা শর্মা এবং তার সহযোগী শিল্পীরা সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানে। প্রেস ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে সোনামুড়া প্রেস ক্লাব সোনামুড়া মহকুমার শিল্প সংস্কৃতির বিকাশ ও তা নবপ্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিষয়ে সমাজের সকল অংশের জনগনের সহযোগিতা কামনা করেছে সোনামুড়া প্রেস ক্লাব।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিজেপি। নির্বাচনের আগে এডিসি এলাকায় দেওয়া প্রতিশ্রুতির একটিও পূরণ করেনি। উপরন্তু কাস্টমারি ল বিল পর্যন্ত আটকে রেখেছে এডিসি এলাকার। অভিযোগ তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের। উপজাতিদের ইমোশনাল ব্ল্যাকমেল করছে বিজেপি সরকার। নির্বাচনের আগে এডিসি এলাকায় প্রচারে গিয়ে ডাক ডোল পিটিয়েছিল এডিসি প্রশাসনের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করে দেবে। নির্বাচনী বৈতরণী পার হয়ে সেদিকে কোন ভ্রুক্ষেপ দিচ্ছে না রাজ্য। উপরন্তু ত্রিপুরা স্বশাসিত জিলা পরিষদের কাস্টমারি ল বিল আটকে রেখেছে রাজ্য সরকার। শুক্রবার রাজ্যপালের সাথে দেখা করতে গিয়ে, রাজ্যপালের দেখা না পেয়ে এই অভিযোগ করলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।রাজভবনের সামনে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ তিপরা মথার নির্বাচিত বিধায়কদের আটকে দিয়েছে পুলিশ প্রশাসন। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন উপায়ান্তর না দেখে সোজা মাটিতে বসে যান ধরনায়। রাজ্যপাল দেখা না করতে বার্তা দেওয়ায় প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়েন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।বলেন, দেখা নাইবা করুক, দীর্ঘক্ষণ অপেক্ষারত নির্বাচিত বিধায়করা রাজভবনের সামনে ধরনায় বসে রয়েছে, এক গ্লাস জল পর্যন্ত খেতে পায়নি তারা। উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশে যখন সমস্যায় পড়ে সে দেশের নাগরিকরা ভারতে আসেন, তখন তো তাদেরও আশ্রয় দেওয়া হয় , সে জায়গায় নির্বাচিত বিধায়কদের ক্ষেত্রে এমনটা কেন ?প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন আমার খুব কোন কমিউনিটির উপর নয়, যারা আমাদের সঙ্গে এ ধরনের ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে আমি এই কথা বলতে চাই। এদিকে শেষ পর্যন্ত প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যপালের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে কি কি বিল পেন্ডিং রয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ। দাবি জানান, অবিলম্বে সমস্ত বিল পাস করার জন্য। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোনও রকম কারসাজি না করে প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরুন আপনারা। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এদিন রাজভবন থেকে ফেরার পথে গান্ধী মূর্তির পাদদেশে বসা টিএসএফ এর ধরনা স্থলে আসেন। প্রদ্যুৎ জানান, কোন জাতির ভাষা নিয়ে অবজ্ঞা করা ঠিক নয়, সঠিক দাবি নিয়েই টিএসএফ আন্দোলন করে যাচ্ছে। আমি তাদের দাবির সমর্থন করি। এদিকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আসার কিছুক্ষণ পরেই পুলিশ আন্দোলনরত টিএসএফ কর্মী সমর্থকদের গ্রেফতার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
তেলিয়ামুড়ার ঝর্না ঘোষ দেবকে কিডনির সমস্যা নিয়ে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে মৃতার স্বামী অভিযোগ করেন তার স্ত্রীর রক্তের খুব প্রয়োজন ছিল। বহু কষ্টে আগেরদিন এক বোতল রক্তের ব্যবস্থা করেন। কিন্তু সেই রক্ত গৃহবধূকে দেওয়া হয়নি। অবশেষে শুক্রবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ। পরে তার স্বামী নার্স এবং চিকিৎসককে বহুবার আবেদন জানান একটু দেখার জন্য। জুনিয়র চিকিৎসক আসলেও সিনিয়র চিকিৎসকের দেখা মেলেনি। রোগীর পরিজনদের অভিযোগ চিকিৎসা পরিষেবা না পেয়েই মহিলার মৃত্যু হয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড়লোকের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন বন্ধ করা, ককবরক ভাষায় নির্দিষ্ট কোন লিপি না চাপিয়ে বাংলা ও রোমান উভয় লিপিকে বিকল্প হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া এবং ত্রিপুরায় বিদ্যালয়ে শিক্ষার মান অবনমন বন্ধ করার দাবি নিয়ে আন্দোলনের নেমেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই,টিএসইউ। শুক্রবার রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করেছে। মিছিল শেষে এস এফ আই ও টি এস ইউ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সারা রাজ্যে বামপন্থীদের ওপর আক্রমণ সংঘটিত হচ্ছে। তারপরেও আজকের মিছিল ও সভায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিলে চলবে না, নেশা হিসেবে রাজনীতি করে মানুষের সেবায় নিজেদের মননিবেশ করতে হবে। এটাই প্রকৃত রাজনীতিবিদের চরিত্র হওয়া উচিত। বললেন অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রদেশ বিজেপির রাজ্যস্তরের কার্যকারিনী বৈঠকের পর জেলা স্তরেও অনুষ্ঠিত হয়েছে কার্যকারিনী বৈঠক।এছাড়াও ইতিমধ্যেই দশটি বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন শুরু হয়েছে মন্ডল কার্যকারিনী বৈঠক। শুক্রবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র অর্থাৎ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নিজ বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মন্ডল কার্যকারিনী বৈঠক।রাজধানীর বাণী বিদ্যাপীঠে আয়োজিত বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিকে কেউ পেশা হিসেবে বেছে নিলে চলবে না। রাজনীতিকে বেছে নিতে হবে নেশা হিসেবে। তবেই দেশ ও সমাজের উন্নয়ন সাধন সম্ভব হবে প্রতিটি কার্যকর্তার দ্বারা।সরকারের সমস্ত রকম সুযোগ-সুবিধা উপলব্ধ করতে পারবে সাধারণ নাগরিকরা। দলমত এর উর্ধ্বে উঠে সমস্ত নাগরিকদের সমান চোখে দেখে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। তবেই সকল অংশের নাগরিকদের সমর্থন আদায় করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নয় বছরে মানুষের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ এবং রূপায়ণ করেছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য সরকার যে সমস্ত উন্নয়ন কাজ রূপায়ণ করেছে ও বর্তমানে চলছে সেগুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়াই এইবারের কার্যকারিনী বৈঠকের মূল লক্ষ্য। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারলেই সকল অংশের মানুষের সমর্থন আদায় করা সম্ভব হবে।দলীয় কার্যকর তাদের উদ্দেশ্যে এদিন এই নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমস্ত অংশের জনগণের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের উন্নয়ন কর্মসূচি সঠিকভাবে প্রচার করতে পারলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে অনায়াসে দুটি আসন মোদিকে উপহার স্বরূপ দেওয়া সম্ভব হবে। বিজেপি দল নিশ্চিত রাজ্যের দুটি লোকসভা আসনে এবারও জয়ী হবে বিজেপি। বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের মন্ডল কার্যকারিনী বৈঠকে কার্যকর্তাদের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। একই দিনে বুথ স্বশক্তি করনের ওপরও আলোচনা হয় এদিন।
