জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন সীমান্ত দিয়ে প্রচুর সংখ্যক বাংলাদেশী রেলপথে কিংবা সড়ক পথে দেশের বিভিন্ন রাজ্যে নিরাপদে পৌঁছে যাচ্ছে। এর জন্য অনেকেই দায়ী করছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের। অভিযোগ জওয়ানদের পরোক্ষ মদতেই দিন দিন বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশ। আর এই অনুপ্রবেশকারীরা এপারের একাংশের সহযোগিতায় রেলপথে পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। কখনো কখনো আবার তাদের একাংশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধরাও পরছেন পুলিশের হাতে। বুধবার এমনটাই দেখা গেল আগরতলা রেল স্টেশনে। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল পুলিশ রেলস্টেশন থেকেই আটক করলো তিন বাংলাদেশীকে। তাদের বাড়ি রাজশাহী জেলায়। ধৃতদের নাম রাসেল মিয়া, মোহাম্মদ আসিফ ও আব্দুল লিটন। একই সাথে এদিন পুলিশ অবৈধ বাংলাদেশি প্রবেশ কারীদের রেল স্টেশনের নিয়ে আসা একটি গাড়ি ও তার চালককেও।পরে তিন বাংলাদেশী সহ গাড়ির চালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে এদিনই আদালতে তুলে পুলিশ।
Monthly Archives
March 2023
আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করল পশ্চিম জেলা প্রশাসন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। এদিন রাজ্যের ২১ টি কেন্দ্রে সকাল আটটা থেকে এক যুগে শুরু হবে গণনার কাজ। ভোট গ্রহণের মত গণনার কাজও নির্বিঘ্নে সম্পন্ন করতে গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়। এছাড়াও বাইরে থাকবে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও রাজ্য পুলিশ। গণনা কেন্দ্রের বাইরে রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের জন্য ইতিমধ্যেই পৃথক পৃথক জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। গণনাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি যখন চূড়ান্ত, ঠিক তখনই ফলাফলকে কেন্দ্র করে সদর এলাকায় যাতে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে তার জন্য সদর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বুধবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করল পশ্চিম জেলা প্রশাসন। এই সময়ের মধ্যে সদর এলাকায় পাঁচ জনের বেশি লোক একসাথে জমায়েত, দুইয়ের অধিক বাইক একসাথে চলাচল করতে পারবে না। এই নির্দেশিকা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জেলা প্রশাসনের এই ঘোষণা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছে দিতে বুধবার বিকেলে মাইকি যুগে প্রচার করা হয় সদর এলাকায়। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখলেও, রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকরা গণনা চলাকালীন সময়ে এর মান্যতা কতটুকু দেয় সেটাই এখন দেখার বিষয়।
জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার মধ্য রাতে (ভারতীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিট) আফগানিস্তানে (Faizabad, Afghanistan) ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৪.০। এই ভূমিকম্পে আপাতত কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।এর আগে রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের ফৈজাবাদে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর
সিসমোলজির মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৪.৩। সেদিনের ভূমিকম্পটি আফগানিস্তানের ফৈজাবাদ থেকে ২৭৩ কিলোমিটার উত্তর-পূর্বে দুপুর ২.১৪ মিনিটে ঘটে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৮০ কিলোমিটার গভীরে।
২৬ ফেব্রুয়ারির আগেও আফগানিস্তানের ফৈজাবাদে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৮। সকাল ৬.০৭ মিনিটে ভূমিকম্প হয়। এর কেন্দ্র ফৈজাবাদ থেকে ২৬৫ কিলোমিটার দূরে ছিল।
জনতার কলম ওয়েবডেস্ক :- স্পিন অস্ত্রে প্রথম দুটি টেস্টে অস্ট্রেলিয়াকে কাবু করেছিল ভারত । এবার সেই স্পিন ওষুধেই ঘায়েল রোহিত শর্মারা । ১২ ওভারেই ৪৫ রানে পাঁচ উইকেট হারাল টিম ইন্ডিয়া । শ্রেয়স আইয়ারের আগে জাদেজাকে নামানোর সিদ্ধান্ত কার্যকর হল না।এলবিডব্লিউ হতে হতে বেঁচে গিয়ে তার পরের বলেই ক্যাচ আউট তিনি। শ্রেয়সও প্লেড অন হলেন। ক্রিজে এখন বিরাট কোহলির সঙ্গে শ্রীকর ভরত।
ইন্দোরের পিচ বরাবর পাটা, ব্যাটারদের স্বর্গ। র্যাঙ্ক টার্নার যাকে বলে তা তৃতীয় দিন থেকে হয়ে ওঠে। এই টেস্টে কিন্তু প্রথম দিন, প্রথম সেশন থেকে বল ঘুরছে। তার থেকেও বিপজ্জনক, নিচু হয়ে যাচ্ছে। পুজারার শট সিলেকশন ভুল ছিল ঠিকই কিন্তু বল এতটা নিচু হবে তিনি ভাবতে পারেননি। ভারতের যদি এই অবস্থা হয়, অশ্বিন-জাদেজাদের সামনে অস্ট্রেলিয়ার কী হবে ভগবান জানেন। এই টেস্ট তিনদিন চললে বিরাট ব্যাপার। অবশেষে কে এল রাহুলকে শুভমান গিলকে। খেলানো হয়েছিল। তিনি শুরুটা ভালোই করেছিলেন। পেসারদের বিরুদ্ধে বাউন্ডারি মারলেন তিনটে। ১৮ বলে ২১ রান করে বাঁ হাতি স্পিনার কুনেমানের বলে আউট হয়ে গেলেন তিনি। রোহিত শর্মা স্বভাববিরুদ্ধ শট খেলতে গিয়ে স্টাম্প আউট হলেন।
এদিকে এই সিরিজে প্রথমবার টসে জিতলেন রোহিত। টসে জিতে ব্যাট নিয়ে বড় রান চাপানোই ছিল লক্ষ্য। কিন্তু দুই অজি স্পিনারের দাপটে এখন ধুঁকছে ভারত। ম্যাথিউ কুনেমান নিয়েছেন তিন উইকেট এবং নাথান লিয়ঁ দুটি। যা পরিস্থিতি, ভারতের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে কোহলির উপর।
জনতার কলম ওয়েবডেস্ক :- বাড়ল গ্যাসের দাম। প্রতি ১৪.২ কেজিতে গ্যাসের মূল্য বাড়ল ৫০ টাকা। যার ফলে দিল্লিতে গ্যাসের দাম বেড়ে দাঁড়াল এখন ১১০৩ টাকা। এর পাশাপাশি কর্মাশিয়াল ১৯ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে দাম বেড়েছে ৩৫০.৫০ টাকা। ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের মোট দাম ২১১৯.৫০ টাকা।
Older Posts
