জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণদেবতাদের মন জয় করে তাদের ভোট নিজেদের অনুকূলে নেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রতিদিন ভোটারদের বাড়িতে ছুটে বেড়াচ্ছেন এখন শাসক থেকে শুরু করে ডান বাম সব দলের প্রার্থীরা। তবে এক্ষেত্রে যেন বিরোধীদের টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে শাসকদলের মনোনীত প্রার্থীরা। কেউ জয় ধরে রাখতে, আবার কেউ কেউ বিরোধীদের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়ে নিজের জয় সুনিশ্চিত করতে এখন তৎপর। প্রত্যেকেই প্রচারে নেমে গণদেবতাদের কাছে তুলে ধরছেন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি। বুধবার সকালে এমনটাই দেখা গেল চার বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালাবস্তি এলাকায়। এই কেন্দ্রে এবারও বিজেপি দলের প্রার্থী বর্তমান বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। তাই নিজের জয় অটুট রাখতে প্রতিদিনই কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন তিনি। বিরোধীদের কোথাও এক ইঞ্চি জমিও ছাড়তে যেন নারাজ। বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে ভোটারদের বিভিন্ন সমস্যার সম্পর্কে যেমন অবগত হবার চেষ্টা করছেন তিনি, তেমনি সেই সমস্যা গুলি দ্রুত সমাধানেরও প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের তথ্যসমৃদ্ধ রিপোর্ট ভোটারদের হাতে তুলে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের কাছে কাতর আবেদন রাখছেন বিধায়ক ডক্টর দাস।
Monthly Archives
February 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাঝে আর মাত্র কয়েকদিন বাকি। এরপরই রাজ্যে অনুষ্ঠিত হবে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব ভোট। আর এই ভোটের প্রাক মুহূর্তে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে পুড়লো এবার বিরোধী দলের কর্মীর বাড়ি গাড়ি। ঘটনা মঙ্গলবার গভীর রাতে আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট সংলগ্ন ঈশান চন্দ্রনগর এলাকায়। এদিন মাঝরাতে দুষ্কৃতিকারীরা এলাকার বামসমর্থক অরিজিৎ বিশ্বাসের গাড়ি ও বাড়িতে আগুন দেয়। এতে একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় অপর আরেকটি গাড়ি অল্পেতে রক্ষা পেল। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি। এদিকে বাম কর্মীর গাড়ি ও বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বুধবার সাত সকালে ঘটনাস্থলে ছুটে যায় এই কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী সুশান্ত । ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক অরিজিৎ বিশ্বাস জানান, কে বা কারা এই ঘটনা সংঘটিত করেছে তা জানা না গেলেও তিনি একজন বামপন্থী কর্মী। তাই রাজনৈতিক আক্রোশমূলক কারণেই এই ঘটনা হওয়ার আশঙ্কা করছেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এলাকায় মহিলা মহাবিদ্যালয়, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস গড়ে তোলার লক্ষ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি মনোনীত প্রার্থী কিশোর বর্মন। বলেন জয়ী হলেই অগ্রাধিকারের ভিত্তিতেএই তিনটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রচার চলছে জোর কদমে। বুধবার ২১ নলছড় বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কিশোর বর্মনকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে দক্ষিণ নলছড় মধ্যপাড়া 41 নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করেছে কর্মী সমর্থকরা। এদিনের বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে জনগণ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান কিশোর বর্মন। বলেন জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত ভারতীয় জনতা পার্টি।কিশোর বর্মন আরওবলেন, 21 নলছর বিধানসভা কেন্দ্রে একটি মহিলা কলেজ ফায়ার সার্ভিস ও থানার প্রয়োজন রয়েছে। নির্বাচনী জয়ী হয়েই প্রথম এই তিনটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য মনোযোগী হবে। নলছড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিশোর বর্মন ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে ঝড় তুলে চলেছেন বলে জানা যায়।
এমআইএসে সঞ্চয়ের সীমা বেড়ে ৯ লক্ষ, প্রবীণদের নিষ্কর সঞ্চয়ে ছাড়, বিশেষ সুবিধা মহিলাদের
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- মহিলা এবং প্রবীণদের জন্য ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে সঞ্চয়ে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। তাঁদের সুবিধার্থেই এই ছাড়ের সিদ্ধান্ত বলে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।নতুন এই বাজেটে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছে। স্বল্প সঞ্চয়ের এই প্রকল্পে দু’বছরের জন্য টাকা রাখলে ২ লক্ষ টাকা অবধি ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন মহিলারা।অন্য দিকে, প্রবীণ নাগরিকদের সঞ্চয়ের ক্ষেত্রেও ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে এই বাজেটে। আগে যেখানে ১৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারতেন প্রবীণ নাগরিকরা, এ বার সেই ঊর্ধ্বসীমা বেড়ে হল ৩০ লক্ষ টাকা। পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে (এমআইএস) একক নামে (সিঙ্গল অ্যাকাউন্ট) সাড়ে ৪ লক্ষ টাকার পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে।জয়েন্ট অ্যাকাউন্টেরও ক্ষেত্রেও ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। আগে যেখানে ৯ লক্ষ টাকা রাখা যেত, এখন থেকে সেই সঞ্চয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা হল।
জনতার কলম ওয়েবডেস্ক :- লক্ষ্য যখন মধ্যবিত্ত, তখন কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তের ভরসা ভারতীয় রেল ভাল বরাদ্দ পাবে না, তা কি হয়! কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় জমানার শেষ বাজেটে তাই রেলের গুরুত্ব বাড়তে চলেছে তা অনুমান করেছিলেন অর্থনীতিবিদদের একাংশ। কিন্তু বুধবার সেই অনুমানকে টপকে গিয়ে রেলের জন্য বড় বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রীর বার্ষিক খেরোর খাতায় ভারতীয় রেলের জন্য বরাদ্দ হল ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। যা ভারতের ইতিহাসে রেলের পাওয়া সর্বোচ্চ ব্যয় বরাদ্দ। শুধু তাই নয়, এই বরাদ্দ কেন্দ্রে মোদী জমানা শুরু হওয়ার আগে রেলের পাওয়া বরাদ্দের ৯ গুণ।কেন্দ্রে মোদী ২.০ সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আর পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাবে না এই সরকার। ‘শেষ’ বাজেটে তাই দেশের মধ্যবিত্তদের ভরসাযোগ্য যান রেলে বিপুল বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেট পেশ করতে গিয়ে নির্মলা বলেছেন, ‘‘এর আগে কখনও ভারতীয় রেল এত বরাদ্দ পায়নি।’’বস্তুত ২০১৪ সাল পর্যন্ত রেলের মূলধনী খরচ ছিল বছরে ৪৫ হাজার ৯৮০ কোটি টাকা। কিন্তু গত কয়েক বছরে রেলে সংক্রান্ত বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। রেলকে দেশের জাতীয় আর্থিক উন্নতির ইঞ্জিন হিসাবে প্রতিষ্ঠা করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী মোদী। ফলে রেলের ব্যায় বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাওয়ারও কথা। তার জন্যই এই বিপুল বরাদ্দ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।বাজেট বক্তৃতায় অবশ্য রেল প্রসঙ্গে এর বেশি কিছু বলেননি নির্মলা। তবে তাঁর বাজেটের ‘খাতা’ থেকে জানা গিয়েছে রেল সংক্রান্ত অন্যান্য পরিকল্পনার বিশদ। ভারতীয় রেলের জন্য কী কী পরিকল্পনা নিয়েছেন নির্মলা? সংবাদ সংস্থা সূত্রে খবর, এ বারের বাজেটে নতুন রেলপথ তৈরি, আরও রেলপথের বৈদ্যুতিকরণ, রেল স্টেশন এবং ট্রেনের পরিচ্ছন্নতা, রেলের পরিকাঠামোর উন্নতি, রেল সুরক্ষা ব্যবস্থা, নতুন আরও বন্দে ভারত ট্রেন, বুলেট ট্রেন এবং হাইড্রোজেন জ্বালানিতে ট্রেন চালানোর খাতে খরচ করা হবে বরাদ্দ অর্থ।
Older Posts
