জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬০ সদস্যের রাজ্য বিধানসভার ৪৮ টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। ঘোষণা অনুযায়ী ২ মোহনপুরে রতন লাল নাথ,৩ বামুটিয়া কৃষ্ণধন দাস,৪ বড়জলা ডক্টর দিলীপ কুমার দাস,৫ খয়েরপুর রতন চক্রবর্তী, ৭ রামনগর সুরজিত দত্ত, ৮ টাউন বড়দোয়ালি ডক্টর মানিক সাহা,
৯ বনমালীপুর রাজিব ভট্টাচার্য, ১০ মজলিশপুর সুশান্ত চৌধুরী, ১৩ প্রতাপগড় রেবতী মোহন দাস, ১৪ বাধারঘাট মিনা রাণী সরকার, ১৫ কমলাসাগর অন্তরা দেব সরকার, ১৬ বিশালগড় সুশান্ত দেব, ১৭ গোলাঘাটি হিমানী দেববর্মা,১৯ চরিলাম জিষ্ণু দেববর্মা,২০ বক্সনগর তাফজল হোসেন, ২১ নলচর কিশোর বর্মন,২২ সোনামুড়া দেবব্রত ভট্টাচার্য, ২৩ ধনপুর প্রতিমা ভৌমিক,২৫ খোয়াই সুব্রত মজুমদার, ২৭ কল্যাণপুর প্রমোদনগর পিনাকী দাস চৌধুরী, ২৮ তেলিয়ামুড়া কল্যাণী রায়, ৩০ বাগমা রামপদ জমাতিয়া, ৩১ রাধা কিশোরপুর প্রণজিত সিংহ রায়, ৩২ মাতাবাড়ি অভিষেক দেবরায়, ৩৩ কাকরাবন জিতেন্দ্র মজুমদার, ৩৪ রাজনগর স্বপ্না মজুমদার, ৩৫ বিলোনিয়া গৌতম সরকার, ৩৬ শান্তিরবাজার প্রমোদ রিয়াং, ৩৭ ঋষ্যমুখ দ্বীপায়ন চৌধুরী, ৩৯ মনু মাইলাফু মগ, ৪০ সাবরুম শংকর রায়, ৪১ অম্পিনগর পাতাল কন্যা জমাতিয়া, ৪২ অমরপুর রঞ্জিত দাস, ৪৪ রাইমাভ্যালি বিকাশ চাকমা, ৪৫ কমলপুর মনোজ কান্তি দেব, ৪৬ সুরমা সপ্না দাস পাল, ৪৭ আমবাসা সুচিত্র দেববর্মা, ৪৯ ছামনু শম্ভুলাল চাকমা,৫০ পাবিয়াছড়া ভগবান চন্দ্র দাস, ৫১ ফটিকরায় সুধাংশু দাস, ৫২ চন্ডিপুর টিঙ্কু রায়, ৫৩ কৈলাসহর মবশ্বর আলী, ৫৪ কদমতলা দিলীপ তাঁতি, ৫৫ বাগ বাসা যাদব লাল নাথ, ৫৬ ধর্মনগর বিশ্ববন্ধু সেন, ৫৭ যুবরাজ নগর মলিনা দেবনাথ, ৫৮ পানিসাগর বিনয় ভূষন দাস, ৫৯ পেঁচারতল সান্তনা চাকমা।
January 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপিতে যোগ দিলেন সিপিআইএম বিক্ষুব্ধ বিধায়ক মবশ্বর আলী ও তৃণমূল প্রাক্তন রাজ্য সভাপতি সুবল ভৌমিক। নয়া দিল্লিতে বিজেপি সদর দপ্তরে তাদেরকে দলে বরণ করে নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ও দলের মুখপাত্র ড :সম্বিত পাত্রা। প্রসঙ্গত সুবল ভৌমিক একদা রাজ্য বিজেপির সহ-সভাপতি ছিলেন। সুবল ভৌমিক দলে ফেরায় অনেকটাই ব্যাকফুটে গেল তৃণমূল কংগ্রেস ও বিরোধী জোট , মনে করছেন সচেতন মহল। রাজ্য বিজেপির নয়া সমীকরণ , দুজনেই পেতে চলেছেন দলীয় টিকেট।
জনতার কলম ওয়েবডেস্ক :- : দুই প্রতিবেশী দেশের দীর্ঘ দিনের সমস্যা। নানা সময়ে বিষয়টি উঠেছে। কিন্তু কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। অবশেষে সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানকে নোটিস পাঠাল ভারত। এর আগে পাকিস্তানের আপত্তিতে বেশ কিছু সংশোধন বহুদিন ধরে আটকে রয়েছে। দীর্ঘ ৬২ বছর ধরেই এই চুক্তি নিয়ে জটিলতা অব্যাহত।এই মুহূর্তে ঋণভারে, অর্থাভাবে জর্জরিত পাকিস্তান। সেখানকার জনজীবন বিপর্যস্ত। বৈদেশিক সম্পর্কগুলিকে নাড়াচাড়া করে দেখছে তারা। সাহায্য প্রার্থনা করছে। ঠিক এই পরিস্থিতিতেই সিন্ধুনদীর জল নিয়ে ইসলামাবাদের উপর চাপ বাড়াল দিল্লি। জানা গিয়েছে, ২৫ জানুয়ারি সিন্ধু জলচুক্তিতে পরিবর্তন আনতে পাকিস্তানকে নোটিস পাঠিয়েছে ভারত। দুটি হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের সমস্যা সমাধানের জন্য পাকিস্তানকে পদক্ষেপ করার বিষয়ও উল্লেখ করা হয়েছে সেই নোটিসে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদকে ৯০ দিন সময় দিয়েছে ভারত। আগামী ৯০ দিনের মধ্যে এ নিয়ে আন্তঃসরকারি আলোচনায় বসতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত।
জনতার কলম ওয়েবডেস্ক :- ভ্লাদিমির পুতিন একজন জিনিয়াস। জো বাইডেন গাধা। সোশ্যাল মিডিয়ায় ফিরে এসে ডোনাল্ড ট্রাম্প আবার বোমা ফাটালেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নতুন ট্যাঙ্ক পাঠানোর বিষয়টি তিনি সমর্থন করেন না।
এর ফলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাবে।
তিনি প্রেসিডেন্ট থাকলে পুতিনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতেন। খবর আল-জাজিরার ইউক্রেনকে সর্বাধুনিক ট্যাংক দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার হামলা ঠেকানোর প্রচেষ্টাকে উন্মত্ত যুদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। ইউক্রেনকে সহায়তা প্রদানের সবশেষ সমালোচনায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আব্রামস এম১ ট্যাংক পাঠানো এমন এক উসকানি, যা পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সাইটে ট্রাম্প লেখেন, ট্যাংক দিয়ে শুরু, এরপর পারমাণবিক বোমা। তিনি আরও লেখেন, এই উন্মত্ত যুদ্ধ শেষ হতে দাও এখনই। এটা করাটা খুবই সহজ। চলমান যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংক চেয়ে বারবার আবেদন করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে মতপার্থক্য তৈরি হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের প্রচেষ্টায় এই মতপার্থক্য দূর করে অবশেষে ইউক্রেনের এ আবেদনে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয় জার্মানি ও যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ১৪টি লেপার্ড ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ৩১টি আব্রামস ট্যাংক দেবে ইউক্রেনকে। ট্রাম্প জানিয়েছেন বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে বিনা কারণে শত্রুতা বাড়িয়েছেন। যে ইউক্রেনকে নিয়ে আদিখ্যেতা করছে ইউরোপ এবং আমেরিকা সেই ইউক্রেনের সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি থাকলে পুতিনকে বুঝিয়ে ঠিক যুদ্ধ থামিয়ে দিতেন নিশ্চিত ট্রাম্প।
পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনল ৩৮ লাখ পড়ুয়া
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনল ৩৮ লাখ পড়ুয়া। গতবারের থেকে ১৫ লাখ বেশি, জানিয়েছেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কী বললেন প্রধানমন্ত্রী? সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী আজ তিনটি বিষয়ের উপর জোর দিয়েছেন।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেছেন, সন্তানের উপর প্রত্যাশার বিপুল বোঝা চাপিয়ে দেবেন না। ওরা কতটা দিতে পারে, সেটা বিবেচনায় রেখে প্রত্যাশা করুন।
পড়ুয়াদের বলেছেন, যত চাপই আসুক না কেন, তোমরা নিজেরা যতটা পূরণ করতে পারবে, ততটাই করার চেষ্টা করবে নিখুঁতভাবে।
এছাড়া প্রধানমন্ত্রী পড়ুয়াদের বলেছেন, কখনই পরীক্ষায় অসত্ উপায় অবলম্বন করবে না। তাতে এক-দু’বার উতরে যেতে পারো। কিন্তু ভবিষ্যতে কোথাও না কোথাও আটকে যাবে। তাই সর্বদা সঠিক ও সত্ পথে চলার চেষ্টা করবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিতে এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়াদেরও যুক্ত হতে বলা হয়েছিল। ন্যাশনাল মেডিক্যাল কমিশন মেডিক্যাল কলেজগুলিতে চিঠি দিয়ে বলেছিল ছাত্রছাত্রীরা যাতে ক্যাম্পাসে বসে টিভিতে প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারে তার ব্যবস্থা করতে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৩ প্রতাপগড় বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী রামু দাস এবং চার বড়জলা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুদীপ সরকার শুক্রবার মনোনয়ন পত্র জমা দিলেন রিটার্নিং অফিসারের নিকট।এদিন মেলার মাঠ সিপিএম পশ্চিম জেলার কার্যালয় থেকে সুবিশাল রেলি বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে মনোনয়ন পত্র জমা দিলেন। ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রামুদাস মনোনয়ন পত্র জমা দিলেন গুরখাবস্তিস্থিত ওবিসি দফতরে, অন্যদিকে চার বড়জলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুদীপ সরকার মনোনয়ন পত্র জমা দিলেন সেটেলমেন্ট অফিসে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসে ততই যেন তেজী হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচার। যদিও এখনো পর্যন্ত একমাত্র বামেরা বাদ দিয়ে আর কোন রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এরপরেও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে নেমে পড়েছেন। এক্ষেত্রে যেন পিছিয়ে নেই আগরতলা বাধারঘাট বিধানসভা কেন্দ্রও। এই কেন্দ্র থেকে এবারও শাসক দল বিজেপির হয়ে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বর্তমান বিধায়িকা মিমি মজুমদার। দলের তরফে এই বার্তা পেয়ে শুক্রবার সকালে সম্ভাব্য প্রার্থীকে নিয়ে এলাকায় সুবিশাল বাইক মিছিল সংঘটিত করল বিজেপি বাধারঘাট মন্ডল। মিছিল ক্যাম্পের বাজার সর্বধর্ম মিশন থেকে বের হয়ে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন বিধায়িকা মিমি মজুমদার ও পশ্চিমবঙ্গের আসানসোল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
জনতার কলম ওয়েবডেস্ক :- উপসাগরীয় দেশ কুয়েতে রাজনৈতিক অচলাবস্থা যেন কাটছেই না। গেল বছরের অক্টোবরে মন্ত্রিসভা গঠনের মাত্র তিন মাসের ব্যবধানে ফের পদত্যাগ করেছে দেশটির সরকার। আইনপ্রণেতাদের সঙ্গে বিরোধের জেরে এই পদত্যাগের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির ক্রাউন প্রিন্সের কাছে মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-সাবাহ।মঙ্গলবার সংসদ অধিবেশনের কথা ছিল। গত অক্টোবরে শপথ নেওয়ার সময় ঋণ ত্রাণ বিল নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে মতবিরোধ হয় মন্ত্রিসভার সদস্যদের। ঋণ ত্রাণ বিলে বলা হয়েছিল, রাষ্ট্র নাগরিকের ব্যক্তিগত ঋণ কিনবে। সেই সঙ্গে দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল আইনপ্রণেতারা। এর জেরেই পদত্যাগ করেছে দেশটির সরকার। মন্ত্রিসভার একটি বিবৃতি উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, ‘মন্ত্রিসভার সমস্যা এবং আইনপ্রণেতাদের মধ্যে সম্পর্ক অবনতি হওয়ায় এ পদত্যাগ।
জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য রেখে আইপিএলের পরিধি কিছুটা কমাতে হয়েছে বিসিসিআইকে।৭৪ দিনের বদলে ৫৮ দিনে পুরো টুর্নামেন্ট শেষ করবে আইপিএল কর্তৃপক্ষ।ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর আইপিএল ২০২৩-এর সূচনা হতে পারে ১লা এপ্রিল থেকে। পাশাপাশি বিশাল এই আসরের সমাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে ২৮শে মে রবিবার। আইপিএলের পুরো মরশুমে দিন প্রতি দুটি ম্যাচের সংখ্যাও বাড়তে পারে বলে মনে করছেন বিসিসিআইয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পাশাপাশি তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে চূড়ান্ত সময়সূচী প্রকাশ করা হবে।ক্রিকেট বোর্ডের ওই উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আইপিএলের জন্য একটি সাধারণ মিটিং অনুষ্ঠিত হবে চলতি মাসে। সেই মিটিংয়ে চূড়ান্ত তালিকা এবং সময়সূচি নিয়ে আলোচনা করা হবে। এরপর সাংবাদিক সম্মেলনে পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরে ৮ই জুন থেকে ওভালের মাঠে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেহেতু আইপিএলে বিশ্ব ক্রিকেটের সমস্ত তারকা ক্রিকেটাররা উপস্থিত থাকেন, সেই কারণে মেগা এই আসরের পরিধি সংক্ষিপ্ত করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
