জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ধর্ষণের সুশাসন চলছে। ধর্ষক ও ধর্ষকের মদতদাতাদের কঠোর শাস্তির দাবি তুলেছে সি আই টি ইউ |সি আই টি ইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর শহরে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল। মিছিলে লাল ঝান্ডা হাতে নিয়ে সিআই টি ইউ কর্মীসমর্থকরা স্লোগান তুলেছে ত্রিপুরায় ধর্ষণের সুশাসন চলছে। ধর্ষক ও ধর্ষকের মদত দাতাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে সিআইটি ইউ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে আইনের কোন শাসন নেই , বিপন্ন হয়ে গেছে এই রাজ্যের গণতন্ত্র। সি আই টি ইউ নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন , এই রাজ্যের পুলিশ দল দাসে পরিণত হয়েছে।বিরোধীদের মিছিল-মিটিং করতে গেলেই আটকে দিচ্ছে পুলিশ। পুলিশের উপর পর্যন্ত খবরদারি করছে শাসক দলের কতিপয় নেতারা। নারী নির্যাতনের মত ঘটনাগুলি রুখতে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ রাজ্য বেবি গণ আন্দোলন সংগঠিত করবে বলে স্পষ্ট জানিয়ে দেন। পুলিশকেও হুশিয়ারি দিয়ে বলেন,জলদাসগিরি না করে সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য।
Monthly Archives
November 2022
বেকার পুলিশের ধস্তাধস্তিএস টি জি টি উত্তীর্ণদের শিক্ষামন্ত্রী বাড়ির সামনে থেকে গ্রেফতার করল পুলিশ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এসটি জিটি উত্তীর্ণদের বিক্ষোভ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে। পুলিশের সাথে ধস্তাধস্তি, বিশৃংখল পরিস্থিতিতে বেকারদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। ভালোবাসায় বিস্ফোরণ ,প্রথমে তথ্য মন্ত্রীর সাথে সাক্ষাত, পরে শিক্ষা মন্ত্রী সেখান থেকে আবার দফায় দফায় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। প্রত্যেকেই আশ্বস্ত করেছিল খুব শীঘ্রই নিয়োগ করা হবে এস টিজি টি উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের। তিন মন্ত্রীর আশ্বাস পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল বেকার যুবক যুবতীরা। সরকারের মুখের বাণী পেয়ে ধন্যবাদ জ্ঞাপনও করেছিল সরকারকে। বেকারদের দুর্ভাগ্য একের পর এক আশ্বাস পেয়েও হাতে পায়নি চাকরির অফার। উল্টো শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এসে ধস্তাধস্তি করতে হয়েছে পুলিশের সাথে। মঙ্গলবার বেকার যুবক যুবতীরা জড়ো হয়েছিল শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর বাড়ির সামনে। চাকরির খবর জানতে গিয়ে মন্ত্রীর মুখে শুনতে হল আবার নতুন করে পরীক্ষা নেওয়া কথা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে পড়ে বেকার যুবক যুবতীরা। বিক্ষোভে স্লোগানে উত্তোলিত হয়ে ওঠে মন্ত্রীর বাড়ির সামনে।বেকারদের দাবি মন্ত্রী জবাব দিতে হবে সুস্পষ্ট।বেকারদের বক্তব্য দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া সত্ত্বেও মন্ত্রী এখন উল্টো কথা বলছে। নতুন কথা কিছুতেই মেনে নিতে পারছে না বেকার যুবক যুবতীরা। পুলিশের সাথে ধস্তাধস্তি করতে করতে এক সময় অস্থির হয়ে পরেছে বেকাররা। মুখের ভাষা প্রকাশ করার শক্তিটুকু হারিয়ে গেলে তারা।বলছে আমাদের সাথে কেন এই প্রতারণা।উত্তেজিত বেকার যুবক যুবতীরা পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরেও সাংবাদিকদের সামনে তুলে ধরতে চেয়েছিল তাদের বক্তব্য। বলছে কেন রাজ্য সরকারের পুলিশের এত নির্মম ব্যবহার। তার জবাব পাবে রাজ্য সরকার ভোটবাক্সে।মঙ্গলবার শিক্ষামন্ত্রী বাড়ির সামনের ঘটনা বেকারদের আরও উত্তেজিত করে চলেছে। একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে পড়েছে রাজ্য। প্রশ্ন উঠছে শিক্ষামন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে।
বাইসাইকেলে আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাতৃত্ববোধ ও দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে সাইকেল রেলির আয়োজন করেছে সীমান্তরক্ষী বাহিনী। আগরতলা থেকে কলকাতা যাবে মৈত্রীর বার্তা নিয়ে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষদের দেশের প্রতি দেশাত্মবোধ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা আয়োজন করেছে এক সাইকেল রেলি। 120 ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের উদ্যোগে আয়োজিত রেলি পয়লা নভেম্বর থেকে শুরু হয়ে 12 নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হবে। আগরতলা আখাউড়া চেকপোষ্টে রেলিটির সূচনা করেন আইজি ত্রিপুরা ফ্রন্টের সুমিত সারন। আখাউড়া চেকপোস্টে এই উপলক্ষে এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। রাস্তার দুই দিকে বি এস এফ জওয়ানরা ও কচিকাঁচা ছেলেমেয়েরা সাইকেলিস্ট বিএসএফ জওয়ানদের জাতীয় পতাকা দিয়ে স্বাগত জানান। ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল সুমিত শারণ বলেন , মূলত দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যেই এই ধরনের আয়োজন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়
। সীমান্তরক্ষী বাহিনীর 19 জন জওয়ান আগরতলা থেকে কলকাতা প্রায় আড়াইহাজার কিলোমিটার পথ অতিক্রম করবে।
গরিব কল্যাণ সুশাসন নিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজাদী কা অমৃত মহোৎসবে গরিব কল্যাণ, সুশাসন নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন | আলোচনা হয়েছে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প নিয়ে | ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলার উদ্যোগে 31 অক্টোবর সোমবার রাজধানীর আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর পাশে কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এক প্রদর্শনী ও আলোচনা চক্র | পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় এক ক্যুইজ কম্পিটিশন | প্রদর্শনীতে স্বাগত ভাষণ রাখেন, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলার আধিকারিক এইচ কে চ্যাং |অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ সূচনা করে বক্তব্য রাখেন আগরতলা দূরদর্শন কেন্দ্রের অধিকর্তা রঙ্গ স্বামী পুসুলর | দূরদর্শনের অধিকর্তা ভারতের স্বাধীনতা সংগ্রামে সরদার বল্লভ ভাই প্যাটেলের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন | এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমতলী দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মজুমদার | এদিনের অনুষ্ঠানে একতা দিবসের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের এক শিক্ষিকা | অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও ছাত্র-ছাত্রীরা একতার শপথ বাক্য পাঠ করেন | অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রায় সাড়ে 300 ছাত্রছাত্রীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় | মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান নাটক নৃত্য পরিবেশন করেছে খয়েরপুরের সংগতি সাংস্কৃতিক সংস্থার শিল্পী বৃন্দ | পরে ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষিকারা |ধন্যবাদ সূচক বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সাংবাদিক তপন কুমার দাস |
Older Posts
