জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল বাঙালির চির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা। তিথি অনুযায়ী রবিবার ছিল মহা সপ্তমী পূজা। এদিন সকালে প্রতিটি মণ্ডপে মন্ডপে শাস্ত্র বিধি মেনেই সম্পন্ন হয় সপ্তমী পূজা। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়েই যেন কেটে গেল উৎসবের একটি দিন। তিথি মেনে সোমবার হবে মহা অষ্টমী। সকাল আটটা ২৯ মিনিট থেকে নয়টা ২৮ মিনিটের মধ্যে মহাষ্টম্যাদি কল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বিরাষ্টমী ব্রত, মহা অষ্টমীর ব্রতোপবাস। এদিন সন্ধি পূজা হবে বিকেল চারটা ১৪ মিনিটে বলিদান বিকেল ৪ঃ৩৮ মিনিটে এবং সন্ধি পূজার সমাপন বিকেল পাঁচটা দুই মিনিটের মধ্যে। এদিকে প্রতিটি প্যান্ডেলে প্যান্ডেলে ছাড়াও রবিবার শাস্ত্র মেনে নিষ্ঠার সাথে আগরতলা দুর্গাবাড়িতেও অনুষ্ঠিত হলো মহা সপ্তমী পূজা। আর এই পূজাকে ঘিরে এদিন দুর্গা বাড়িতে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
Monthly Archives
October 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের দিনেও রাস্তায় নেমে আন্দোলন। রবিবার মহা সপ্তমীর দিন এমনটায় দেখা গেল রাজধানীর আগরতলার বিভিন্ন প্রান্তে। মধ্যরাতে আচমকা সিএনজির এক লাফে ৯ টাকা ৩০ পয়সা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। যা কোন অবস্থাতে মেনে নিতে পারছে না অটো শ্রমিকরা। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে দফায় দফায় রাজধানীর বিভিন্ন প্রান্তে চলে শ্রমিকদের আন্দোলন। আর এই আন্দোলনে সামিল হলেন শাসক দলের সংগঠন ভারতীয় মজদুর সংঘের কর্মীরাও। এদিন দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে সংঘটিত করে বিক্ষোভ প্রদর্শন। পরে বিক্ষোভ প্রদর্শন থেকেই এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। আলোচনা কালে মুখ্যমন্ত্রী প্রতিনিধি দলের সদস্যদের আশ্বাস দেন উৎসবের পরে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে আশ্বাস যা কিছুই মুখ্যমন্ত্রী দিক না কেন, তা কতটুকু বাস্তবায়িত হবে সময় বলা যাবে। সিএনজির দাম এক লাফে অনেকটা বৃদ্ধি করার ঘটনায় স্বাভাবিকভাবেই চাপা ক্ষোভে ফুঁসছেন এখন অটো শ্রমিকরা।
Older Posts
