জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ভাড়াটিয়া বাড়িতে সৎ বাবার হাতে শ্লীলতাহানির শিকার ১২ বছরের এক নাবালিকা। এমনটাই অভিযোগ এনে অভিযুক্তকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে ছিঃ ছিঃ রব রাজধানী আগরতলার ভট্টপুকুর কালিটিলা এলাকায়। নির্যাতিতা নাবালিকার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সৎ বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে এলাকাবাসী।সভ্য সমাজে আবারো অসভ্যতার ঘটনা। সৎ বাবার হাতে এবার
শ্লীলতাহানির শিকার হলেন ১২ বছরের এক নাবালিকা। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা শহরতলী ভট্টপুকুর কালিটিলা এলাকায়। নির্যাতিতার জবানবন্দি মূলে সৎ বাবাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিবরণে জানা যায়, কালিটিলা এলাকায় দীর্ঘদিন ধরেই সৎ মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়াটিয়া থাকেন অমর নমঃ। অমরের স্ত্রী হাঁপানিয়া হাসপাতালে কাজ করেন। হাসপাতালের নিয়ম মেনে প্রায় দিনই তিনি রাতে ডিউটি করেন। আর এরই সুযোগ নেন অমর। প্রায় সময়ই সৎ মেয়েকে ভয় ভীতি দেখিয়ে শ্লীলতাহানি
করেন বলে অমরের বিরুদ্ধে অভিযোগ। শুক্রবার রাতে মায়ের অনুপস্থিতিতে ১২ বছরের নাবালিকা মেয়েটিকে শ্লীলতাহানির চেষ্টা করে সে। তখন তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে অমরকে আটক করে কিছু উত্তম মাধ্যম দিয়ে রাতেই পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয়। এবং দাবি জানায় নির্যাতিতা নাবালিকা মেয়ের বক্তব্য অনুযায়ী অমরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছি ছি রব দেখা দেয়।
July 2022
নাগেরজলায় নির্দেশ অমান্য করে চলছে যাত্রী উঠানামা। প্রশাসন কঠোর না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- জেলাশাসকের নির্দেশকে অমান্য করেই প্রতিদিন ব্যস্ততম সড়কে দাঁড়িয়ে চলছে যাত্রী উঠানামা। এতে করে নির্দেশ পালনকারীরা পরিবহন শ্রমিকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন। বিষয়টি নিয়ে চাপা ক্ষোভে ফুঁসছেন
নাগেরজলার বাস ও ম্যাক্স চালকরা। প্রশাসনিক নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে, আগামী দিন প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন নাগেরজলা স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা। জানা গেছে,রাজধানী আগরতলার বটতলা নাগেরজলা ব্যস্ততম সড়কে যান দুর্ঘটনার পাশাপাশি যানজট মুক্ত করতে সম্প্রতি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। এর মধ্যে অন্যতম ছিল ব্যস্ততম সড়কে দাঁড়িয়ে কোন ধরনের যানবাহন যাত্রী ওঠানামা করতে পারবে না। পশ্চিম জেলার জেলাশাসক নির্দেশিকা জারি করেই এই ঘোষণা দিয়েছিলেন। নির্দেশ মোতাবেক কিছুদিন ঠিকঠাক থাকলেও, পরবর্তীতেই নির্দেশ কলা পাতায় পরিণত। জেলাশাসকের নির্দেশের মান্যতা দিয়ে দক্ষিণ জেলাগামী বাস ও ম্যাক্স চালকরা নাগেরজলা স্ট্যান্ড থেকেই যাত্রী উঠানামা করলেও, অন্যান্য ছোট বড় যানবাহন গুলি দিব্যি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে থেকে যাত্রী উঠানামা করছে। এতে করে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন প্রশাসনিক নির্দেশ পালনকারীরা। যা কোন অবস্থাতেই মেনে নিতে পারছেন না পরিবহন শ্রমিকরা। বিষয়টি নিয়ে চাপা ক্ষোভে ফুঁসছেন তারা। শনিবার বাস ও ম্যাক্স চালকরা সঙ্ঘবদ্ধভাবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। দক্ষিণ ত্রিপুরা জোনের বাস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল দেবনাথ এদিন জানান, নির্দেশ মোতাবেক প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, বাধ্য হয়েই তারা আগামীদিন সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তাই বিজ্ঞপ্তি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।
শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের। মন্ত্রীর আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- টেট পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে একসাথে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা। বেশ কিছু সময় বিক্ষোভ চলার পর টেট উত্তীর্ণ বেকারদের এক প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। শিক্ষামন্ত্রী তাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয় বেকার যুবক-যুবতীরা।রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে সর্বশেষ টেট পরীক্ষার ফলাফল গত বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়। এমনকি উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্রও। আর এই শংসাপত্র হাতে পেয়ে প্রতিনিয়তই চাকরির দাবিতে ময়দানে নামছেন বেকার যুবক-যুবতীরা। শুধু তাই নয়, স্কুলগুলিতে পঠন-পাঠন স্বাভাবিক রাখতে টেট পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত বেকার যুবক-যুবতীদের একসাথে নিয়োগ করারও দাবি জানান তারা। এই দাবি নিয়ে আরো একবার রাস্তায় নামলেন চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা। শনিবার আগরতলায় শিক্ষা মন্ত্রীর বাসভবনের সামনে তারা বিক্ষোভ ঘেরাও কর্মসূচি সংঘটিত করে এই দাবি আদায়ের লক্ষ্যে। বেশ কিছু সময় আন্দোলন চলার পর বেকার যুবক-যুবতীদের এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরে। শিক্ষামন্ত্রী বেকারদের আশ্বাস দেন আগেই কিছু সংখ্যক অফার ছাড়া হবে। বাকিদের পর্যায়ক্রমে নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি। এই আশ্বাস পেয়ে এদিন আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা।এদিকে টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের চাকুরী প্রসঙ্গে শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সরকার চেষ্টা করছে প্রত্যেককে নিয়োগ করার জন্য। ইতিমধ্যেই ৬০০ জনকে নিয়োগ করার জন্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে। পূজার আগেই তাদেরকে নিয়োগ করা হবে। একসাথে সবাইকে চাকুরী দেওয়ার বিষয়টি কোন অবস্থাতেই সম্ভব নয়। তাই বাকিদের নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরে আসলেই আলোচনা হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-গোটা বিশ্বের সাথে সঙ্গতি রেখে সম্প্রতি ত্রিপুরাতেও সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। এবার খানিকটা দেরিতে হলেও যোগাসন প্রদর্শনীর মধ্য দিয়ে যোগা দিবস পালন করল এনসিসি অ্যালুমিনিয়াম এসোসিয়েশন। যোগা দিবসের দিন বিশেষ অসুবিধার কারণে এবং ছাত্র ছাত্রীদের পরীক্ষা থাকায় দিনটি পালন করা সম্ভব হয়নি এসোসিয়েশনের। তাই শনিবার আগরতলা বিবিএমসি কলেজে বিশেষ যোগা প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি পালন করল এসোসিয়েশনের সদস্যরা। দেরিতে হলেও যোগা দিবসে বিশেষ যোগা প্রদর্শনীর আয়োজন করায় অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এক ছাত্র এদিন জানান, আগামী দিন এই সংগঠন আরো নানা কর্মসূচি সংঘটিত করবে।
