জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বুধবার 23 জুন, 2022-এ অনুষ্ঠিতব্য ত্রিপুরা উপ-নির্বাচনের জন্য তাদের ইনচার্জ ঘোষণা করেছে৷ দলটি জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, আসামের মন্ত্রী অশোক সিংঘল এবং নলবাড়ির বিধায়ক জয়ন্ত মাল্লা বড়ুয়াকে 60 সদস্যের হাউসের চারটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের জন্য ইনচার্জ হিসেবে নিযুক্ত করেছে। চারটি আসন হলো- যুবরাজনগর, আগরতলা, বর্দোয়ালি ও সুরমা।
উপনির্বাচনকে পরের বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য বিধানসভা নির্বাচনের আগে একটি সেমিফাইনাল হিসাবে দেখা হচ্ছে। কৈলাশ বিজয়বর্গীয় পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচেষ্টার দায়িত্বে ছিলেন যেখানে দলটি বিধানসভা নির্বাচনে তাদের কর্মক্ষমতা উন্নত করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে ব্যর্থ হয়েছিল। বাংলা নির্বাচনের পর এটাই বিজয়বর্গীয়র প্রথম বড় অ্যাসাইনমেন্ট।
June 2022
মানুষের সমস্যা কমে নি বরং বেড়েছে প্রচারে বেরিয়ে এমনটাই অভিযোগ কংগ্রেস নেতা আশিস সাহার
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্মার্ট সিটি প্রকল্পের টাকা নানাভাবে খরচ হয়েছে, প্রকল্পের টাকা লুটপাট করে দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকায় প্রচার করতে গিয়ে এই অভিযোগ করেন প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা। কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা পুরো ফর্ম নিয়ে প্রচার চালিয়ে যান। প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা প্রতিদিন সকালে শহরের বারদোয়ালি বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন। দলীয় কর্মী-সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। বৃহস্পতিবার আশীষ কুমার সাহা দলীয় কর্মীদের নিয়ে অমিয় সাগর পাড় এলাকায় প্রচারে বের হন। এদিন তিনি আবারও এই এলাকার ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্মার্ট সিটির টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মানুষের সমস্যা কমেনি বরং বেড়েছে। তিনি বলেন, আগামী দিনে কংগ্রেস সরকার গঠিত হলে পরিকল্পনা নিয়ে এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
দাবি অনুযায়ী প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়া এন এস আই এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন উচ্চ শিক্ষা দপ্তরকে
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত ৩১শে মে এন এস ইউ আই এর পক্ষ থেকে রাজ্য এন এস ইউ আই এর সভাপতি সম্রাট রায় সহ এক প্রতিনিধি দল উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য স্মারকলিপি জমা দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে ১২ জুলাই করা হয়েছে। উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান রাজ্য এনএসইউ আই এর সভাপতি সম্রাট রায়। বৃহস্পতিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের এন এস আই এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য এনএসইউআই এর সভাপতি সম্রাট রায় সহ অন্যান্য ছাত্র নেতৃত্বরা। এই দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন রাজ্যের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে লড়াই সংগ্রগ্রামের ময়দানে থেকে এন এস ইউ আই আন্দোলন করে সাফল্য পেয়ে চলছেন পাশাপাশি তিনি আরো বলেন উচ্চ শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করেছিলেন ১০ জুলাই প্রবেশিকা পরীক্ষা করা হবে তারা কি জানে না ঐ দিন ন্যাশনাল হলিডে তাদের জানা থাকার পরেও কেন এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছেন এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনএসইউ আই এর রাজ্য সভাপতি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে সকলকে তাক লাগিয়ে সর্বপ্রথমে প্রার্থী ঘোষণা করেন বিরোধী বামফ্রন্ট, বৃহস্পতিবার ময়দানে নেমে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা, প্রচারে নেমে ভালো সাড়া পাচ্ছেন । বৃহস্পতিবার এ কথা জানালেন টাউন বড়দোয়ালি কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী রঘুনাথ সরকার। টাউন বড়দোয়ালি কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী ফরওয়ার্ড ব্লকের রঘুনাথ সরকার। প্রাক্তন শিক্ষক ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন । বিধানসভার বিভিন্ন এলাকায় প্রতিদিন তিনি প্রচারে বের হচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। প্রচার এর ফাঁকে এক সাক্ষাৎকারে তিনি জানান ব্যাপক সাড়া মিলছে মানুষের থেকে। মানুষ ত্রাসে আছেন। এর থেকে মুক্তি চাইছেন। এর থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে বিকল্প বামফ্রন্ট ।প্রচারে তিনি তুলে ধরছেন বেকার সমস্যা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও।
বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাদকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জনতার কলম প্রতিনিধিঃ- গতকাল পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয় গানের অনুষ্ঠানে শারীরিক অবস্থা অবনতির কারণে প্রয়াত হয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কে কে। সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাদকে সম্মান জানানোর কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন ‘কে কে-র স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আবহাওয়া ভাল থাকলে দমদম বিমানবন্দরে এসে শ্রদ্ধা জানাব।’ শ্রদ্ধা জানানো হবে গান স্যালুটে। তাছাড়া সঙ্গীতশিল্পীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘অন্তত যদি শেষ দেখা দেখা যায়, পুলিশকে দিয়ে গান স্যালুট করাব। বলা চলে সঙ্গীতশিল্পী কে কে । তাঁর মৃত্যুতে শুধু সঙ্গীতজগৎই নয়। কার্যত শোকস্তব্ধ গোটা দেশ। সোশাল মিডিয়াজুড়ে মন খারাপের বার্তা। গতকাল নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতে শীত করছিল কে কে-র। এসি বন্ধ করে দিতে হয়। হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে। হোটেলে ফিরে অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে ছবিও তোলেন কে কে। হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান। কে কে-র শেষ মুহূর্তের কথা জানিয়েছেন তাঁর ম্যানেজার রীতেশ ভাট।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ইতিমধ্যেই বেজে গেল রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ঘন্টা। দিনক্ষণ ঘোষণা হতেই শক্তি মহড়া দেখিয়ে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস তারই পরিপ্রেক্ষিতে রাজধানীর দুই আসনের উপনির্বাচনে প্রচারে ঝড় তুলল কংগ্রেস। ৬ আগরতলা ও টাউন বড়দোয়ালি এলাকায় ব্যাপক প্রচারে নেমেছে কংগ্রেস নেতা কর্মীরা।কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা প্রচারে বাড়ি বাড়ি যান গন দেবতার কাছে। এদিন তিনি ডিম সাগরসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান দলীয় কর্মীদের নিয়ে। এদিন আশিস সাহা বলেন 50 মাসে মানুষ বুঝে গেছে শাসকদল যে সুশাসনের কথা বলেছে নির্বাচনের আগে তার ধারে কাছেও নেই। সমস্যা যা ছিল তা দিন দিন বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন।
বাম শ্রমিক ও কর্মচারী নেতা সহ সিপিএমের ৫০ অন্যান্য দলের ২৫ সহ মোট ৮৪ ভোটার কংগ্রেসে যোগদান
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ধর্মনগর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপার্সন তথা বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ নেতা চয়ন ভট্টাচার্য ও বাম কর্মচারী নেতা দীপ্তেন্দু নাগের নেতৃত্বে বুধবার সিপিআই(এম) দলের ৫০ জন,বিজেপি দলে ২৫ জন ও তৃণমূল কংগ্রেসের ৯ জন সহ মোট ৮৪ জন ভোটার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এসে কংগ্রেস দলে যোগ দিলেন । কংগ্রেস দলের পতাকা ও উত্তরীয় দিয়ে তাদের বরন করে নেন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব সুদীপ রায় বর্মণ,আশিষ সাহা,গোপাল রায় ও কেন্দ্রীয় নেতৃত্ব জরিতা সহ অন্যান্যরা । সুদীপ বর্মন জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যেই ধর্মনগরের আরো সহস্রাধিক জনগন বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস যোগ দিতে চলেছেন । পাশাপাশি সুদীপ রায় বর্মন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। রাজ্যের বিধানসভা উপ-নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দল থেকে নেতৃত্বদের যোগদানে কংগ্রেসকে একটু বাড়তি অক্সিজেন দিল বলে রাজনৈতিক মহলের ধারণা ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি বুধবার হাইকোর্ট অডিটোরিয়ামে ত্রিপুরা ট্র্যাফিক ই-চালান মামলার ভার্চুয়াল আদালতের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি এস জি চট্টোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, রাজ্য পুলিশের মহাপরিচালক ভিএস যাদব এবং অন্যান্যরা।এই দিনটি ত্রিপুরার বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে আর জরিমানা দিতে আদালতে যেতে হবে না। সবাই ভারতের সংবিধানের ছত্রছায়ায়। তাই এই ছত্রছায়ায় মানুষের সেবা করা সবার দায়িত্ব, বলেছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি।
জনতার কলম প্রতিনিধিঃ- আবারো সংগীতজগতের নক্ষত্র পতন চলে গেলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ উরফে কে কে। জানা যায় পশ্চিম বঙ্গের নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠানের জন্য সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি, অনুষ্ঠান চলাকালীন শারীরিক অবস্থার অবনতির ফলে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের বলে জানা গিয়েছে। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন তিনি। অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে তাঁকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন। বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে।
