জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীতে সোমবার থেকে চালু হয়েছে মিটার অটো পরিষেবা। এদিন থেকে আগরতলা শহরে মিটার অটো পরিষেবা নিয়ে কেউ সন্তুষ্ট, আবার কেউ অসন্তোষ ব্যক্ত করেন। এদিন থেকে মিটার রিডিং দেখে অটোচালককে যাত্রী ভাড়া পরিশোধ করতে হবে। এর জন্য সরকার নির্দেশিকা জারি করে দিয়েছে। অটো মিটার লাগানো ছাড়া এদিন থেকে রাস্তায় কোন চালক অটো চালাতে পারবে না।যারা সরকারি নির্দেশিকা অমান্য করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনত কঠোর পদক্ষেপ। আর মিটার অটোতে যাত্রীভাড়া কিভাবে গুনতে হবে তার জন্য নির্দেশিকা রয়েছে। কেউ একা গেলে প্রথম দুই কিলোমিটার রাস্তা গেলে যাত্রীদের ২০ টাকা গুনে দিতে হবে। তারপর প্রতি ১০০ মিটারের জন্য ১ টাকা করে ভাড়া দিতে হবে। তবে অটোতে করে যদি দুজন যাত্রী যান প্রথম দিনের মধ্যে কুড়ি টাকা দুভাগ করে দিতে হবে। আর যদি অটোতে তিন যাত্রী যায় তাহলে সাত টাকা করে তিন ভাগ করে দিতে হবে। এবং প্রথম দুই কিলোমিটারের পর যাত্রীরা যতদূর যাবে প্রতি ১০০ মিটারের জন্য ১ টাকা করে ভাড়া দিতে হবে। যদি তিনজন করতে যায় তাহলে সেই এক টাকা তিনভাগ হবে। যাত্রীরা মিটার অটোতে যাতায়াত করলে অনেকটাই সুবিধা হবে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের।
Monthly Archives
May 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য সরকার অটো যাত্রীদের কথা মাথায় রেখে মিটার অটো চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। কারণ দীর্ঘদিন ধরে অটো চালকদের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ উঠেছিল। সেই মোতাবেক আগরতলা পুর নিগম এলাকার সকল যাত্রীবাহী অটোতে মিটার লাগানো বাধ্যতা মূলক করা হয়েছে। মিটার ছাড়া কোন যাত্রীবাহী অটো যেন আগরতলা পুর নিগম এলাকায় চলাচল করতে না পরে তা সুনিশ্চিত করতে এইদিন রাজধানীর বটতলা এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকরা। এইদিন যে সকল যাত্রীবাহী অটোতে মিটার লাগানো হয়েছে কিন্তু তা ব্যবহার করা হচ্ছে না, সেই সকল অটো চালকদের জরিমানা করা হয়। পাশাপাশি যে সকল অটোতে এখনো মিটার লাগানো হয়নি সেই সকল অটো চালকদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকরা। পরিবহন দপ্তরের ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনার বিধান চন্দ্র রায় এক সাক্ষাৎকারে জানান আগরতলা শহরের প্রতিটি যাত্রীবাহী অটোতে মিটার সুনিশ্চিত করার লক্ষ্যে এইদিন অভিযান চালানো হচ্ছে। যারা মিটার লাগানো সত্ত্বেও ব্যবহার করছে না তাদের এইদিন জরিমানা করা হচ্ছে। পাশাপাশি যারা এখনো মিটার লাগায়নি তাদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হচ্ছে। তিনি আরও জানান অটোতে মিটার ব্যবহার করা নিয়ে এখনো কিছু অটো চালক ও যাত্রীর মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তাই সহসাই এই বিষয়ে প্রচার করা হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার সম্মেলনে বার্তা ছড়িয়ে দিতে এবার রক্তদান শিবির করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি বিভাগীয় কমিটি। জানা গিয়েছে চলতি মাসের 4, 5 তারিখ আগরতলা টাউন হলে হবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর রাজ্য সম্মেলন। 15 তম রাজ্য সম্মেলনের বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠন। ইতিমধ্যেই হয়েছে সেমিনার বসে আঁকো প্রতিযোগিতা। এখন চলছে বিভিন্ন বিভাগের উদ্যোগে রক্তদান শিবির। সোমবার রক্তদান শিবির করে সংগঠনের বিভাগীয় কমিটি। এদিন ছাত্র-যুব হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব অরিন্দম বিশ্বাস সহ অন্যরা। এ বছর তাদের শ্লোগান দেশ ধর্মনিরপেক্ষতা এবং কর্মসংস্থানের অধিকার রক্ষায় যুবসমাজ এগিয়ে আসুন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার থেকে শুরু হল টি বি এস সি পরিচালিত উচ্চমাধ্যমিকের টার্ম ২ পরীক্ষা। এদিনের পরীক্ষা সেন্টার ছিল রাজধানীর মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়। পরীক্ষা শুরু হয় দুপুর ১২টা থেকে চলবে ১ঃ৪৫ অবধি, পরীক্ষার মান ৪০ নম্বরের। পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে সংগঠনের নেতৃত্বরা জানান চাকরীতে পূণর্বহালের দাবিতে আগামী ৪ ঠা মে আবারও কর্মসূচি গ্রহণ করেছে চাকুরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকগণ, আগামী ৪ ঠা মে দু’ঘন্টার গন অবস্থানে বসছে রাজ্যের ১০,৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকেরা । আগরতলার রবীন্দ্রভবনের সামনে সকাল ১১ টা থেকে শুরু হবে এই কর্মসূচি । সেখান থেকে একটি পাঁচ সদস্যক প্রতিনিধি দল তাদের চাকরীতে পূনর্বহালের আর্জি নিয়ে শিক্ষাভবনে মাণনীয়া শিক্ষা অধিকর্তার সাথে মিলিত হবেন । বর্তমানে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে এই , তাদের সুপ্রীমকোর্টের মামলার যে রায়ে ২০১৭ স্থায়ী চাকরী থেকে চাকুরীচ্যুত করা হয়েছিল অর্থাৎ SLP ( C ) 18993 19049/2014 , তাদের অধিকাংশ শিক্ষক এই কেসের সাথেই যুক্ত নন । বর্তমানে সুপ্রীমকোর্টে আর , টি , আই ( RTI ) মূলে সে তথ্যটি বেরিয়ে আসছে । কিন্তু ২০১৭ সালে তৎকালীন শিক্ষা অধিকর্তা উত্তম কুমার চাকমা তাদের এই অ্যাড হক অ্যাপয়েন্টমেন্ট এবং চাকুরীচ্যুতির দু’টো পৃথক কাগজ দেননি । একটি কাগজেই চাকরী থেকে বহিস্কার এবং ছ’মাসের এড হক অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দেন । অর্থাৎ এই অ্যাড হক অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার পাশাপাশি নিয়মিত চাকরীচ্যুতির কাগজ সুচতুর কৌশলে গ্রহণ করতে বাধ্য করেন । আর তৎকালীন ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তি করা শিক্ষক সংগঠন টি , জি , টি , এ , বিষয়টি নিয়ে মৌনব্রত অবলম্বন করে । পরবর্তীতে এই এড হক অ্যাপয়েন্টম্যান্টের মেয়াদ সুপ্রীম কোর্টের তরফে আরেক দফা বৃদ্ধি করা হয় । শেষে গত ৩১ শে মার্চ ২০২০ সালে পর এই শিক্ষকরা কর্মহীন হয়ে এক দূর্বিষহ জীবনযাপন করছেন । অন্যদিকে রাজ্যের শিক্ষাঙ্গনে এক বিরাট শূণ্যতার সৃষ্টি হয়েছে । ডেপুটেশনে চাকুরীচ্যুতির এই বিষয়টি সংশোধন করে তাদের চাকুরীতে পূনর্বহাল করার জন্য আর্জি জানানো হবে । দপ্তর এবং বর্তমান সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাদের আগের চাকরীতে পুনর্বহাল করবে বলে এই চাকুরীচ্যুত শিক্ষকেরা আশা প্রকাশ করেন ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজধানীর মেলারমাঠ স্থিত ছাত্র-যুব ভবনে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন এর ডাকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়াইফাই রাজ্য সম্পাদক নবারুন দেবসহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের সম্মিলনে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সংবাদমাধ্যমকে জানান আগামী 4 ও 5 ই মে রাজধানী আগরতলা টাউন হলে তাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর টাউন হল চত্বরকে প্রয়াত বাবুল ভদ্র এবং অনুপ দাস নগর নামে নামাঙ্কিত করা হয়েছে বলে জানান , তাছাড়া এদিনের সম্মেলনে ২৩টি বিভাগের মোট 405 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করবেন বিরোধী দলনেতা মানিক সরকার, তাছাড়া অবস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি এ এ রহিম, সাধারণ সম্পাদক অভয় মুখার্জি ও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি এদিন তিনি আরো জানান আসন্ন এই 15 তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে ডিওয়াইএফআই নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে রক্তদান শিবির কে তাছাড়া 15 তম রাজ্য সম্মেলন সূচনাপর্বে 14 তম রাজ্য সম্মেলনের প্রাক্তন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দের সংবর্ধিত করা হবে বলেও জানান।
Older Posts
