জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংগঠনকে শক্তিশালী করতে জোর দিল কংগ্রেস নেতৃত্ব . শনিবার বিভিন্ন শাখা সংগঠন এর নেতৃত্বদেন নিয়ে বৈঠক হয় কংগ্রেস ভবনে।কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব সারিতার নেতৃত্বে বৈঠক হয়।সেখানে বিভিন্ন সংগঠনের সভাপতি সহ অন্যান্য অফিস বিয়ারাররা উপস্থিত ছিলেন ।বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি বিধানসভা চার আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা নিয়ে আলোচনা হয় । সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সর্বভারতীয় নেতৃত্ব জানান 4 আসনে প্রার্থী দেবে কংগ্রেস এবং নিজেদের নিয়েও আশাবাদী কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী।
Monthly Archives
March 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার রাজ্যের ফটিকরায় আম্বেদকর কলেজে ছাত্র ছাত্রীদের সঙ্গে মতবিনিময় ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে প্রবাহমান ইতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সমস্ত অংশের নাগরিকদের সর্বোপরি ছাত্রছাত্রীদের কল্যাণে গৃহীত গুচ্ছ ইতিবাচক পরিকল্পনার সুফল গ্রহণে সকলের সম্যক ধারণা আবশ্যক। প্রার্থনাসভা বা শ্রেণীকক্ষে নিয়মিত পর্যালোচনাই পড়ুয়ারাদের মধ্যে নিজেদের অধিকার ও সমস্ত সুযোগ সম্পর্কে জাগরণ তৈরিতে অন্যতম সহায়ক। নিহিত গুনাগুন চিহ্নিতকরণ দ্বারা প্রতিভা ও আগ্রহপথে চলমানতা সাফল্য প্রাপ্তি পথে গতি সঞ্চারিত করে। তাছাড়া এদিন তিনি , রাজ্য সরকারের নিয়ে আসা আগামী ২৫ বছরের রূপরেখা কারিগরি বা দক্ষতামূলক শিক্ষা, সম্ভাবনাময় দিক উপযোগী শিক্ষা ও লব্ধ দক্ষতা, ভাবি প্রজন্মের ভবিষ্যৎ দিশা চয়নে অগ্রণী। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে, অধ্যয়নে অধিক সময় ব্যায়ের তুলনায়, গুনগত সময়ের যথার্থ ব্যবহার প্রয়োজন। সম্প্রতি ত্রিপুরার প্রথম জেন্ডার বাজেটে, মহিলাদের বাস্তবিক ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ সংস্থান রাখা হয়েছে l অবৈধ নেশা দ্রব্য ও ড্রাগসের অশুভ সংস্পর্শমুক্ত থেকে অন্যদের দূরে রাখতে সকলের সম্মিলিত প্রয়াস আবশ্যক বলে জানান। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কল্যাণপুর থানা এলাকার অমর কলোনি এলাকায় দুপুর ১২টা নাগাদ যান দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন। এলাকাবাসীর অভিযোগ করে জানায় অমর কলোনি এলাকায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়ে একটি অটো মালগাড়ি এলাকার বাসিন্দা কানু বণিকের বাড়িতে বাউন্ডারি ভেঙ্গে প্রবেশ করে, তখন সময় ওই বাড়ির এক মহিলা বাড়ির ভেতরে সাপ্লাইয়ের জলে স্নান করছিল, হঠাৎ গাড়িটি বিকট শব্দে মহিলাকে ধাক্কা মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন গিয়ে গাড়ির চালক রতন গোপ(৩৫) এবং অনিমা বণিক(৫৫) দুজনকে নিয়ে আসে কল্যাণপুর হাসপাতালে। যদিও অন্য গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজ্যের বহু পুরনো খেলার মাঠ উমাকান্ত ময়দানকে বিশ্বমানের মাঠে পরিণত করার পরিকল্পনা হাতে নিল রাজ্য সরকার
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের ফুটবল খেলাকে উন্নততর করার লক্ষে রাজ্য সরকার কাজ করে চলছেন, এবং খেলার পাশাপাশি খেলার মাঠেরও যত্ন নেওয়া প্রয়োজন। তার মধ্যে অন্যতম একটি হল রাজধানীর উমাকান্ত ময়দান, বলা চলে বহু ফুটবলার উমাকান্ত মাঠে খেলে ভাল খেলোয়ার হয়েছেন, তাই রাজ্য সরকার এই বহু পুরানো মাঠকে বিশ্বমানের করার জন্য উদ্যোগ নিয়েছেন। শনিবার এর শিল্যন্যাস করেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ক্রীড়া সচিব অমিত রক্ষিত সহ অন্যান্যরা। ফলক উন্মোচন করেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ৫ কোটি টাকা ব্যয় করে এই উমাকান্ত মাঠকে বিশ্বমানের করার জন্য রাজ্য সরকার অনুদান দিয়েছেন এবং তার পাশাপাশি আরো রাজ্যের তিনটি জায়গায় বিশ্বমানের মাঠ করা হবে তার জন্য রাজ্য সরকার ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন বলে। রাজ্যের খেলাধুলাকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের এই উদ্যোগ খুশি ক্রীড়াপ্রেমীরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ফেস্টিভাল অফ ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক এন্ড ডান্স বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় ও কারা মন্ত্রী রামপ্রসাদ পাল কৃষিমন্ত্রী প্রানজিত সিংহ রায়সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী প্রনজিত সিংহ রায় ও মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমার নিজের সংস্কৃতি আমার কৃষ্টি সংস্কৃতি আমাদের রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব এবং ভারতবর্ষের এই যে সমস্ত দেশকে ঐক্যবদ্ধ এক অদ্বিতীয় আমরা ভারতীয়। এই মহান লক্ষ্যকে যদি একত্রিত করে রাখা যায় তবে ভারত সর্বশেষ্ঠ ভারতে পরিণত হবে। এদিনের অনুষ্ঠানে ফেস্টিভাল অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এন্ড ডান্স এর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে, TSECL দ্বিতীয় ত্রি-বার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বেধন করেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিদ্যুৎ দপ্তর রাজ্যের অন্যতম একটি দপ্তর কেননা এই দপ্তর রাজ্যের কৃষিকাজ, শিল্প, তথ্য প্রযুক্তি, শিক্ষা এবং দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর লক্ষে দিনরাত কাজ করে এবং আমাদের ভবিষ্যৎ জীবনকে সচল রাখতে এদের ভূমিকা অপরিসীম। তাছাড়া এদিন তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর স্বনির্ভর রাষ্ট্র এবং স্বনির্ভর রাজ্য গড়ার যে ডাক সেটাকে সফল করার জন্য সকলে যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন এবং রাজ্যকে স্বনির্ভর করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন।
জনতার কলম ত্রিপুরা কল্যানপুর প্রতিনিধিঃ- দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো অন্যতম দিশা আত্মনির্ভর ত্রিপুরা বা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাতে সায় দিচ্ছে দেশের কেন্দ্রীয় সরকার ও। শনিবার কল্যাণপুরের পাঁচজন বেকার যুবককে সরকারি সহায়তায় পাঁচটি অটো গাড়ি প্রদান করা হলো, যাতে এই পাঁচজন বেকার অটো চালিয়ে আয় উপার্জন করে নিজের সংসার প্রতিপালন করতে পারেন। শনিবার কল্যাণপুরের দাওছড়া বাজার নাট মন্দিরে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে স্থায়ী বসবাসকারী এমন যুবকদের হাতে অটো গাড়ির চাবি তুলে দেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন কল্যাণপুর মৎস্য দপ্তর আধিকারিক এবং ব্লক চেয়ারপার্সন সোমেন গোপ, জীবন দেবনাথ সহ অন্যান্যরা। মূলত রাজ্য সরকার এবং মৎস্য দপ্তরের যৌথ প্রচেষ্টায় এই গাড়ি প্রদান করা হয়। বিধায়ক এক সাক্ষাৎকারে জানান এই গাড়ির মূল্য রয়েছে বাজারে দুই লক্ষ আশি হাজার টাকা। তারমধ্যে সরকার ১ লক্ষ ২০ হাজার টাকা সাবসিডিতে দেবে। আর বাকি টাকাটা বেকার যুবকরা মাসে মাসে ইনকাম করে দেবে সরকারকে। বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এমন প্রয়াস। যা কিনা আগামী দিনে জারি থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
যথাযথ মর্যাদায় পালিত হল পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের 51 তম স্বাধীনতা দিবস
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ যথাযথ মর্যাদায় পালিত হল রাজধানী আগরতলার বাংলাদেশ সরকারি হাই কমিশনারের কার্যালয়ে। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদ্যাপন করবেন। বিশ্বব্যাপী চলা করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদ্যাপন করতে হয়েছে। এ বছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তাই স্বাধীনতা দিবস উদ্যাপনে এবার স্বতঃস্ফূর্ততা বেশি দেখা যায়, তারই অঙ্গ হিসেবে ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার এদিন প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এদিন ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৫১ তম বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় দিবস সম্পর্কে বক্তব্য তুলে ধরে তিনি জানান এই মহান দিনটি উদযাপন করার জন্য দুটি পর্বে অনুষ্ঠানসূচি করা হয়েছে, প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাথে জড়িত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে রাজধানী বেসরকারি হোটেল পলো টাওয়ার্সে গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠান, এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মহোদয় এবং রাজ্যের গুণী ব্যক্তিবর্গরা, অনুষ্ঠানের প্রথমে আলোচনা পর্ব চলবে পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে বলে জানান।
জনতার কলম প্রতিনিধিঃ- গতকাল নয়াদিল্লিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সীমান্ত পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন, তাঁরা খোলামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাংবাদিকদের বিদেশমন্ত্রী জানিয়েছেন, চিনের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক নয়। কেননা ১৯৯৩-৯৬ সালে হওয়া চুক্তি লঙ্ঘন করে সীমান্তে বিশাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যতদিন সীমান্তে বিশাল সেনাবাহিনী মোতায়েন থাকছে, ততদিন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হবে না। এখনও প্যাংগং সো হ্রদ সহ সীমান্তের কয়েকটি জায়গায় বিরোধ রয়েছে। আমরা সেই বিরোধ দূর করার বিষয়ে আলোচনা করেছি। ১৫ বার বৈঠক হয়েছে। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে যত দ্রুত পরিস্থিতির উন্নতি হওয়ার কথা, তার চেয়ে মন্থর গতিতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানান। তাছাড়া এদিন বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সীমান্ত অঞ্চলে উত্তেজনার প্রভাব সামগ্রিকভাবে ভারত-চিন সম্পর্কের উপর পড়ে। সেটা গত দু’বছর ধরে দেখা যাচ্ছে। স্থিতাবস্থা ও সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হল সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি। আমাদের বৈঠকে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার আগরতলার বিধানসভার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিরোধী দলনেতা মানিক সরকার। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বলেন আগের চার চারটা বাজেটে খামতি থাকুক না কেন কিন্তু শেষ বাজেটে ইতিবাচক কোন কিছু থাকবে বলে আশা করা হয়েছিল, কিন্তু এই বাজেটে জনগনের জন্য কোন কিছুই নেই। রাজ্য সরকারের এই বাজেট জনবিরোধী বাজেট বলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিরোধীদের দেওয়া অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন জনগনের যে মৌলিক চাহিদা সেই গুলোর প্রতি নজর দেন নি। গ্রাম এবং শহরে রেগা এবং টুয়েপ নেই বললেই চলে, তার পাশাপাশি রেগাকে তুলে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান। বিগত বাম আমলে রেগাকে ৮০ শতাংশ রেগায় ভালোভাবে চলছিল, কিন্তু রাজ্য সরকার সেই বিষয় নিয়ে কোন ভূমিকা পালন করছে না। মনুষের প্রতি দায়ব্বধতা নেই বললেই চলে এবং বাজেটও মধ্যে গরীব অংশের জনগনকে তোলে আনার কোন চেষ্টাই করছেনা। বিধানসভা বাজেট অধিবেশনে বেকারদের চাকুরী দেওয়া কিন্তু রোজগার দেওয়ার চেষ্টা করছেন না। রাজ্যের সরকার প্রতিশ্রতি দিয়েছিল প্রথম বছরে ৫০ হাজার চাকুরী দেওয়া হবে বলে, কিন্তু তার খেলাপ করেছেন। ৫ বছরে কোন শূন্যপদ পূরন করা হয়নি এবং বাজেটেও তা উল্লেখ নেই। কিন্তু এই বিষয় নিয়ে অধিবেশনে বিরোধীরা কথা বলতে গেলে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। টি এস আর নিয়োগ নিয়ে যাদেরকে নেওয়া হয়েছে তাতে ঘোষিত পদের সংখ্যাটা কম তাই বাকি গুলো পূরন করা হচ্ছে না, তাই তারা উচ্চআদালতের দারস্ত হতে চলছেন তাদের কে চেংদেলা করে গ্রেপতার করা হয়েছে। সরকারি কর্মচারীরা যারা কাজ করছেন তাদেরকে ডি এ দেওয়া হয়নি, কিন্তু বাম আমলে ২বার অন্তত্ত দেওয়া হয়েছে কিন্তু এই সরকার কোন ডিএ নিয়ে কথা বলেন নি এবং বাজেটে তা উল্লেখ নেই এবং সামাজিক ভাতা পযন্ত সঠিক ভাবে দেওয়া হচ্ছে না। কিন্তু বাম আমলে সকলে খোঁজাখুজি করে দেওয়া হয়েছিলো কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর ৫০ হাজার ভাতাকে বাতিল করে দিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তিনি। বিধানসভার এই বারের বাজেট কে সহমত পোষন করেন নি বিরোধী দল বলে অভিমত ব্যক্ত করেন।
