জনতার কলম প্রতিনিধিঃ- ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন এর জন্য স্থগিত রাখা হয়েছিল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, আর ভোট মিটে যেতেই, প্রায় প্রতিদিনই বাড়ছে জ্বালানির দাম। আর এই পরিস্থিতিতে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। আজ দিল্লির বিজয়চকে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন তিনি। তাঁর অভিযোগ, দেশের মানুষের থেকে টাকা নিয়ে তা কয়েকজন শিল্পপতির হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই কারণেই লাগাতার এভাবে পেট্রোপণ্যের দাম বাড়ানো হচ্ছে।
Monthly Archives
March 2022
“স্বচ্ছতা বিষয়ক এক কর্মশালা” এবং “মাদকের অভিশাপ ও এইচআইভি/এইডস্” শীর্ষক সেমিনারে মন্ত্রী সুশান্ত চৌধুরী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার রাজধানীর শহীদ ভগৎ সিং ইয়থ হোষ্টেলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত “স্বচ্ছতা বিষয়ক এক কর্মশালা” এবং “মাদকের অভিশাপ ও এইচআইভি/এইডস্” শীর্ষক এক সেমিনারের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন মদ্যপানের কারণে মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হওয়া সত্বেও যখন কোনো ব্যক্তি মদ্যপান চালিয়ে যেতে থাকেন তখন বলা হয় ঐ ব্যক্তিটি মদ্যপানে আসক্ত। কোনো ব্যক্তির মদ্যপানের অভ্যেস যখন সমস্যার সৃষ্টি করে তখন ঐ মদ্যপান ক্ষতিকর হয়ে ওঠে। সমস্যাগুলো হল অ্যালকোহল পয়জনিং, লিভার সিরোসিস, কাজে অক্ষমতা, হিংসা ও ভাংচুর প্রবণতার মত বহু প্রকারের শারীরিক, মানসিক ও আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। এদিনের অনুষ্ঠানে আমার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী,অধিকর্তা সুবিকাশ চাকমা, ত্রিপুরা স্টেট এন.এস.এস অফিসার চিত্রজিৎ ভৌমিক,দপ্তরের যুগ্ম-অধিকর্তা পাইমং মগ,উপ-অধিকর্তা বনজিৎ বাগচী ও বিপ্লব দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত এন.এস.এস-স্বেচ্ছাসেবকেরা।
মৎস জীবিকানির্ভর ব্যক্তিদের মাধ্যমে অর্থনীতিতে বড় মাত্রায় প্রভাব পড়ছে – মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক দিবসীয় বায়োফ্লক মৎস চাষ কর্মশালা ও মুখ্যমন্ত্রী নিবিড় মৎস চাষ প্রকল্প সূচনা অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের সমস্ত স্তরের মৎস জীবিকানির্ভর ব্যক্তিদের চিহ্নিতকরণ দ্বারা আর্থিক সহায়তাসহ বিভিন্ন সরলীকরণের মাধ্যমে সমস্ত স্তরের প্রকৃত উদ্যোগীদের কাছে সফল বন্টিত হচ্ছে l বর্তমানে মৎস জীবিকানির্ভর ব্যক্তিদের মাধ্যমে অর্থনীতিতে বড় মাত্রায় প্রভাব পড়ছে ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আত্মসম্মান সুনিশ্চিত হয়েছে বলে। তাছাড়া এদিন তিনি আরো বলেন স্বল্প সময়ের ব্যবধানে তুলনামূলক অধিক উপার্জনের পাশাপাশি রাজ্যের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রয়েছে মৎস ক্ষেত্রেরl বর্তমানে সঠিক ব্যবস্থাপনায় বায়োফ্লক-সহ বিজ্ঞান সম্মত উদ্ভাবনী পন্থায় এই পেশার প্রতি আগ্রহের ঊর্ধমুখীতায় প্রতি কেজি মৎস গ্রহণ ও উৎপাদনেও এসেছে বৃদ্ধি। যা অর্থনৈতিক স্থিতিগত উন্নতির অন্যতম নির্ণায়ক। এদিনের অনুষ্ঠানে মৎস চাষের সাথে জড়িত মৎস্যজীবীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম প্রতিনিধি:- জানা গিয়েছে উত্তর ইউক্রেন ও কিয়েভের কাছে হামলা দ্রুত কমিয়ে ফেলতে চায় রাশিয়া। আগামিকাল তুরস্কে রুশ-ইউক্রেন আলোচানার পরই ওই সিদ্ধান্ত কার্যকর করতে পারে রাশিয়া। এমনটাই দাবি সমঝোতাকারীদের। এদিন রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেকজেন্ডার ফোমিন জানিয়েছেন, ‘ইউক্রেন পরমাণু শক্তি অর্জন করার চেষ্টা করবে না, ন্যাটোয় যোগ না দিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে এমন শর্তে কিয়েভের কাছাকাছি অঞ্চল ও চেরনিগিভে সেনা তত্পরতা কম করে দেবে রাশিয়া।’ রাশিয়ার শর্ত ন্যাটোয় যোগ দেওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে ইউক্রেনকে। পাশাপাশি, পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার চেষ্টা থেকে সরে আসতে হবে জেলেনেস্কিকে। শর্তের উত্তরে এদিকে, ইউক্রেন জানিয়েছে, ইউক্রেনের যেসব এলাকায় রুশ সেনা ঢুকেছে সেখানে সরকার বিরোধীদের ক্ষমতাধর করার চেষ্টা করছে রাশিয়া। তবে রাশিয়া বুঝে গিয়েছে ইউক্রেনকে ভাঙা যাবে না।
নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রতিক্রিয়া দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি:- অবসর নিয়ে বিরাট আপডেট দিলেন সিআর সেভেন রোনাল্ডো এবং এলএম টেন মেসি। ‘ডু-অর-ডাই’ ম্যাচে নামার আগে সিআর সেভেন জানিয়ে দিলেন যে, তাঁর ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের বয়স এখন ৩৭। রোনাল্ডো বলছেন, “এবার আমি এই প্রশ্ন করা শুরু করব। আমার ভবিষ্যতের সিদ্ধান্ত একমাত্র আমি নেব। আর কেউ না। আমার যদি মনে হয় আমি আরও খেলব, তাহলে খেলা চালিয়ে যাব। যদি মনে হয় খেলব না, তাহলে খেলব না। আমি সময় আসলে সিদ্ধান্ত নেব।” এদিকে এলএম টেন মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে বলেন আমি জানি না আমি বিশ্বকাপের পর কী করব! যা আসছে সেটা নিয়েই ভাবছি আপাতত। আগামী মঙ্গলবার ইকুয়েডর ম্যাচ আছে। তারপর জুন এবং সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচ আছে। আশা করি সব ভালই হবে। তবে এটা নিশ্চিত যে, বিশ্বকাপের পর অনেক কিছু বদলে যাবে।কাতার বিশ্বকাপের পর আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। তাছাড়া বলা চলে মেসি-রোনাল্ডো দেশের জার্সি তুলে রাখলে, ফুটবলের এক ঐতিহ্যময় অধ্যায় শেষ হয়ে যাবে।
জনতার কলম প্রতিনিধি:- বেশ কয়েকমাস ধরেই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। নানাভাবে ইউক্রেনের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এবার সামনে এলো রুশ সেনার পাশবিক লালসার খবর। জানা যায় কিয়েভের কাছে একটা ছোট্ট গ্রামে স্বামী সন্তান নিয়ে থাকেন এক ইউক্রেনীয় মহিলা , তার বাড়িতে তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় রুশ সেনারা বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান প্রথমে তাঁর স্বামীকে হত্যা করা হয়। স্বামীর মৃত্যুর পরেই সন্তানকে একটি বয়লার ঘরে লুকিয়ে রাখেন নির্যাতিতা।সেখানেই হঠাৎ কেঁদে ওঠে তাঁর সন্তান। এরপরই কমান্ডরের নির্দেশে সেনারা তাঁর উপর অত্যাচার চালায় বাকি সেনারা। তিনি আরো জানান স্বামীর মৃতদেহের সামনেই তাঁকে ধর্ষণ করে একের পর এক রুশ সেনা। তখন তাঁরা সকলেই মদ্যপ ছিল। ঘটনার বর্ণনা দিতে দিয়ে বেশ কয়েকবার আঁতকে ওঠেন নির্যাতিতা বলে জানা যায়।
জনতার কলম প্রতিনিধি:- সামনেই বিয়ের মরশুম , এই মরশুমে মিলিত হবেন অনেকেই , শুরু হবে জীবনের দ্বিতীয় অধ্যায়। আর বিয়ের মরশুম মানে তো সোনার অলংকারের ধুম। এবার এই মরশুমে আরো বেশি ধুম মাচাবে সোনা প্রেমীরা। কেননা বিয়ের মরসুমের আগে সোনার দামের পতন অব্যাহত রয়েছে। বুধবার সমস্ত প্রধান শহরগুলিতে সোনার দাম প্রতি ১০০ গ্রামে ২,০০০ টাকা কমেছে। ভারতে আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা কমেছে।এর ফলে সোনার দাম ৪৭,৯৫০ টাকা থেকে কমে হয়েছে ৪৭,৭৫০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ২১০ টাকা কমে ৫২,১০০ টাকা হয়েছে। সোনার দামের পতন বিনিয়োগকারিদের স্বস্তি দিয়েছে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ানো হয়েছে মহার্ঘ্য ভাতা , রাজ্যে বাড়বে কবে ?
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি:- দেশ চালাতে যতটুকু সরকারের ভূমিকা রয়েছে ঠিক তেমনি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সরকারি দপ্তরগুলোর। দেশের কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি যে আস্থাশীল তা প্রমাণিত হয়েছে বারংবার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ্য ভাতা পাচ্ছে ৩১ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়াবে ৩৪ শতাংশে। কেননা মন্ত্রিসভার প্রস্তাবে পড়েছে সিলমোহর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ানো হয়েছে ৩ শতাংশ মহার্ঘ্যভাতা। যা ১লা জানুয়ারি, ২০২২ থেকে কার্যকর হয়েছে, এবং ডিএ-র এই বৃদ্ধি ৭ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে গৃহীত ফর্মুলা অনুসারে হয়েছে বলে জানা যায়। এদিকে আমাদের রাজ্য ত্রিপুরায় বিগত বাম সরকারের আমল থেকেই অনেকটা ব্যাকফুটে রাজ্য সরকারের কর্মচারীরা , মহার্ঘ্য ভাতা প্রদান করলেও অনেকটাই তফাৎ থেকে যায় রাজ্য ও কেন্দ্রের মধ্যে। সুতরাং নতুন কিছুর আশায় রাজ্যে নতুন সূর্যোদয় করানো হয়, পালা বদল হয় রাজ্য রাজনীতিতে। সেই পালা বদলের উপহারস্বরূপ বিপ্লব দেব নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা বিষয় নিয়ে অধিবেশনে প্রস্তাব উত্থাপন করেন এবং অতি শীঘ্রই তা কার্যকর হবে বলে আশ্বাস দিয়েছেন। এখন দেখার রাজ্যের বিজেপি সরকার রাজ্য সরকারি কর্মচারীদের কবে এই সুখের খবর দেন।
কলম্বোয় পঞ্চম বিমস্টেক সম্মেলনে ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি:- বুধবার ছিল বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠকে যোগ দিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকের সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলি বিশেষত সংযোগ, শক্তি এবং সামুদ্রিক সম্পর্ককে আরও জোরদার ও প্রসারিত করার ওপর জোর দেন। আর এদিন পঞ্চম বিমস্টেক সম্মেলনে ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে মোদি বলেন – “আমাদের পারস্পরিক ব্যবসার উন্নতির জন্য বিমসটেক এফটিএ-র প্রস্তাবে দ্রুত অগ্রগতি করা প্রয়োজন। আমাদের দেশের উদ্যোক্তা এবং স্টার্টআপের মধ্যে বিনিময় বাড়াতে হবে। এর পাশাপাশি বাণিজ্য সুবিধার ক্ষেত্রেও আমাদের আন্তর্জাতিক নিয়ম মেনে চলার চেষ্টা করা উচিত। ভারত বিমস্টেক সচিবালয়কে ১০ লক্ষ (1মিলিয়ন) মার্কিন ডলার দেবে। সংস্থার অপারেশানাল বাজেট বাড়ানোর জন্য এটা গুরুত্বপূর্ণ। বিমস্টেক সচিবালয়ের ক্ষমতা বাড়ানোর জন্য এই অর্থ দেবে ভারত। সময় এসেছে বঙ্গোপসাগরের মাধ্যমে যোগাযোগ, সমৃদ্ধি ও নিরাপত্তা কা, কানেক্টিভিটি প্রোস্পেরিটি এন্ড সিকিউরিটি পোক্ত করার। ১৯৯৭ সালে আমরা একসঙ্গে যে লক্ষ্যে পৌঁছেছিলাম, আসুন এই মুহূর্তে সব বিমস্টেক দেশগুলিকে নতুন উদ্যমে কাজ করে সেই লক্ষ্যে পৌঁছাই । আমরা নালন্দা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত বিমস্টেক স্কলারশিপ প্রোগ্রামের পরিধি প্রসারিত ও প্রসারিত করার জন্য ভাবনা চিন্তা করছি। আমরা ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তার জন্য একটি চুক্তিতেও স্বাক্ষর করছি।
ইউরোপের সাম্প্রতিক ঘটনাবলী আন্তর্জাতিক আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বৃহত্তর অগ্রাধিকারে পরিণত হয়েছে।
জনতার কলম ত্রিপুরা কল্যানপুর প্রতিনিধিঃ- কোন এক পারিবারিক মারপিট কে কেন্দ্র করে ২০২০ সালে কল্যাণপুর থানায় মামলা রুজু করে কল্যাণপুর থানার অন্তর্গত শান্তিনগর গ্রামের এলাকার এক যুবক ওই এলাকার রঞ্জিত দেবনাথের বিরুদ্ধে । সেই সময় কল্যাণপুর থানায় রঞ্জিত দেবনাথ এর বিরুদ্ধে পুলিশ মামলা নেয়, কেন নং ৪৪/২০২০ এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩২৫/৫০৬ ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে কল্যাণপুর থানার পুলিশ । অবশেষে দীর্ঘ দুই বছর ধরে রঞ্জিত দাস পালিয়েছিল বলে পুলিশের দাবি । অভিযুক্ত রঞ্জিত দেবনাথ কে সোমবার রাতে কোন একটা সময় গোপন খবরের ভিত্তিতে শান্তিনগর গারু বাড়ি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় কল্যাণপুর থানার পুলিশ আধিকারিক শুভ্রাংশু ভট্টাচার্যী । বলা যায় কল্যাণপুর থানার পুলিশের একের পর এক সাফল্য লক্ষ্য করা যাচ্ছে । অভিযুক্ত রঞ্জিত দেবনাথ কে কল্যাণপুর থানা থেকে মঙ্গলবারে আদালতে তোলা হয়।
