জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জির দ্বারা 12097/আগরতলা – জিরিবাম জন শতাব্দী এক্সপ্রেসের লঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ট্রেনটি আগরতলা, ত্রিপুরা থেকে জিরিবাম, মণিপুরকে সংযুক্ত করবে এবং মাত্র ছয় ঘণ্টায় দূরত্ব অতিক্রম করবে। এদিন এই ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বলা চলে এই ট্রেনের সূচনা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উত্তর-পূর্বকে দেশের অর্থনীতির অষ্টলক্ষ্মীতে পরিণত করার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে রাখবে এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিকে রেলপথের সাথে সংযুক্ত করা এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন পথ খুলে দেবে। এদিন সংবাদমাধ্যমের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন বিগত দিনে সাড়ে ৪ ঘন্টায় আমরা ধর্মনগর পৌছাতে পারতাম, কিন্তু এখন এই ট্রেনের সূচনা হওয়ায় আমরা সাড়ে ৪ ঘন্টায় শিলচর পৌঁছাতে পারবো। এটি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিনের সরকারের গতির ফল এবং রাজ্যের নতুন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফল। এই ট্রেনের সূচনার ফলে উত্তর ত্রিপুরার জনগনের শিলচর আসা যাওয়ায় সুবিধ হবে বলে আশা ব্যাক্ত করেন।
Monthly Archives
January 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার হোক একথা আমরা বিশ্বাস করি যারা দুর্বল আছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা, যে ধর্মের হোক, যে জাতের হোক, যে বর্ণের হোক, যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা শুধু রাজ্য সরকারের নয় কেন্দ্র সরকারেরও দায়িত্ব। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার চার বছরের উন্নয়ন মূলক কাজ করে চলেছে রাস্তা বানানো হয়েছে তাতে হিন্দু মুসলিম সংখ্যালঘু সকল অংশের জনগণ চলাফেরা করবে বলে জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা। শনিবার আগরতলার মেলারমাঠ হজ ভবনে ত্রিপুরা রাজ্য হজ কমিটি সংখ্যালঘু কল্যাণ দপ্তর এর উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ্বোধন করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, সংখ্যালঘু কল্যাণ দফতরের অধিকর্তা দশরথ দেববর্মা, এিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিনসহ অন্যান্যরা। ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা উনার বক্তব্যে রাজ্যের সকল অংশের জনগণের জন্য রাজ্যের বর্তমান সরকার কাজ করছে এবং জাতপাত ধর্ম নির্বিশেষে সকল অংশের জনগণ যাতে এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করছে বলে জানান।
প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে পায়ে হেঁটে উদয়পুর মাতাবাড়িতে পুজো দিতে যাচ্ছেন এক ভক্ত
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা চড়িলাম প্রতিনিধিঃ- কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নিরলসভাবে উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করে চলেছে। গত কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জনসভা করতে দেয়নি। পাঞ্জাবের কিছু উত্তেজিত কৃষক রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে যার ফলে পাঞ্জাবের ফ্লাইওভারের উপর প্রধানমন্ত্রীর কনভয় দীর্ঘক্ষন আটকে থাকে। পরে বাধ্য হয়ে জনসভা বাতিল করতে হলো প্রধানমন্ত্রী কে। আর তাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী সহ আরো কয়েকজন মন্ত্রী এবং বিজেপির রাজ্য নেতৃত্বরা প্রধানমন্ত্রী দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিভিন্ন মন্দিরে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং পূজা করেন। ঠিক একইভাবে উৎসর্গ সামাজিক সংস্থার পক্ষ থেকে পীযূষ কান্তি রায় নামে এক ব্যক্তি আজ ভোর পাঁচটায় পায়ে হেঁটে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। যখন তিনি চড়িলামে উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন আমাদের এক সাংবাদিক ছুটে যাই ওই ব্যক্তির কাছে। তারপর তিনি আমাদের সংবাদমাধ্যমের কাছে বলেন দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা উদ্দেশ্যে তিনি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন ।
ইশান উদয় স্কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীদের দীর্ঘ আন্দোলন স্বার্থকতা পেল- সম্রাট রায় NSUI সভাপতি
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার প্রদেশ এন এস ইউ আই এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় জানান ঈশান উদয় স্কলারশিপ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের যে দীর্ঘ সংগ্রাম সেই সংগ্রাম সার্থকতা পেয়েছে, গতকাল শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে মেধা তালিকার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হবে বলে। এদিন সম্রাট রায় উত্তর-পূর্বাঞ্চলের এন এস ইউ আই সভাপতিকে ধন্যবাদ জানান এই দীর্ঘ সংগ্রামে সামিল থাকার জন্য। তাছাড়া গত 5 তারিখ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএ, বি এস সি, ৫ম এবং ৬ঠ সেমিস্টার পরীক্ষার রুটিন জারি করেছে যে 10 ই জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে, যার ফলে ছাত্র-ছাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়েছে, সেদিকে লক্ষ্য রেখে প্রদেশ এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি রাখেন অতি দ্রুত এই রুটিন প্রত্যাহার করে ছাত্র-ছাত্রীদের স্বার্থে অন্তত এক মাস সময় দিয়ে নতুন রুটিন জারি করার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমানে দেশ এবং রাজ্যে করোণা আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত২৪ ঘন্টায় দেশে করোণা আক্রান্ত হয়েছেন এক লক্ষ ১৭৬৩৬ জন। ২০২১ সালের ৭ জুনের পর থেকে এই প্রথম দেশে করোণা আক্রান্তের সংখ্যা ১দিনে এক লক্ষ পার হলো। এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের। যার ফলে শনিবার থেকে রাজধানী আগরতলাসহ সারা রাজ্যে মাস্ক বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। শনিবার প্রথমে ডি সি এম আশিস বিশ্বাসের নেতৃত্বে মোটর স্ট্যান্ড এলাকায় মাস্ক বিরোধী অভিযান করা হয় এবং পরবর্তী সময় সদর এ এস ডি এম বিনয় ভূষণ দাসের নেতৃত্বে পোস্ট অফিস চৌমুনী এলাকায় মাস্ক বিরোধী অভিযান করা হয় সাথে ছিলেন ডি সি এম সদর অমিত কুমার দাস। এই অভিযানে মাক্স বিহীন জনগণের কাছ থেকে প্রশাসনের নির্দেশ মতো জরিমানা আদায় করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদর মহকুমার অতিরিক্ত মহাকুমার শাসক বিনয় ভূষণ দাস জানান রাজ্য করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে এই অবস্থায় জনগণের ভিড় এড়িয়ে চলা একান্ত প্রয়োজন এবং স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান একান্ত প্রয়োজন, এইজন্যই প্রশাসন জনগণকে সচেতনতার জন্য মাস্ক বিরোধী অভিযানে নেমেছেন।যে সমস্ত জনগন মাস্ক বিহীন তাদের কাছ থেকে প্রথম ২০০ টাকা দ্বিতীয়বার ৪০০ টাকা তারপরেও যদি মাস্ক না পরে তার বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট্রেস মামলা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত মহকুমাশাসক।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জাতীয় ট্রেড ইউনিয়ন, গণ সংগঠন, বিভিন্ন পেশার কেন্দ্রীয় এবং রাজ্য ফেডারেশন সমূহের যৌথ আহবানে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারী ২০২২ দেশব্যাপি সাধারণ ধর্মঘট। সমস্ত রকম কোভিড বিধি মেনে, রাজ্য ভিত্তিক কনভেনশন এর আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে অনুষ্ঠিত হয় । এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সধারন সম্পাদক শংকর প্রসাদ দত্ত, নারীনেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী, স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন সিই এম রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং স্বতন্ত্র ক্ষেত্রগুলি ফেডারেশন সম্মোহন যৌথ মঞ্চের রাজ্য কমিটি গুলো সব রকম উপায়ে নিরবিচ্ছিন্ন প্রচার চালিয়ে যাবে তার মধ্যে থাকবে রাজনৈতিক কনভেনশন, মানব শৃংখল, মশাল মিছিল, স্বাক্ষর সংগ্রহ অভিযান, এবং আঞ্চলিক ভিত্তিক যৌথ প্রচার ও আন্দোলন। লক্ষ্য থাকবে সাধারণ মানুষের কাছে ভারত সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী,জনবিরোধী কর্পোরেটের মুখী তথা দেশবিরোধী নীতিমালার সৌরভ তুলে ধরা এবং এই নীতিমালার অনুশীলনের ফলে মানুষের জীবন-জীবিকা এবং দেশের অর্থব্যবস্থা কিভাবে ধ্বংসের মুখোমুখি হয় এসে দাঁড়িয়েছে তার সম্বন্ধে মানুষকে অবহিত করা। যৌথ মঞ্চ আগামী 2022 সালের পয়লা ফেব্রুয়ারি যে ধর্মঘটের আহ্বান রেখেছে তার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। এদিনের এই কনভেনশন বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দিয়ে বলেন বর্তমানে দেশে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে করে গরীব শ্রমজীবী কৃষক, মেহনতী মানুষদের অবস্থা খুবই আশঙ্কাজনক। বেকার সমস্যা দারিদ্রতা পাল্লা দিয়ে বাড়ছে তাই এই মুহূর্তে দেশকে বাঁচাতে হলে কেন্দ্রীয় বিজেপি সরকার যে ধরনের বিভাজন এর নীতি প্রয়োগ করে চলেছেন তাতে করে সব অংশের মানুষের আন্দোলনে নেমে আসা একান্ত প্রয়োজন বলে ওনার বক্তব্য তুলে ধরেন। এই দিনের কনভেনশন কে কেন্দ্র করে বাম সংঘটিত দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পরিমল দেববর্মা নামে এক ব্যক্তি ১২ মার্চ ২০২১ ওনার উপর বেশ কয়েকটি কেইস দেওয়া হয়। যথাক্রমে কাঞ্চনপুর পুলিশ থানায় ৩টি, ধর্মনগরে ১টি, আমবাসা ১টি, আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টে ১টি কেইস চলছিল। আজ তিনি ১টি কেইস থেকে বেকসুর খালাস পায়। যদিও পরিমল দেববর্মা নিজের ভুলগুলো শুধরে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চাইছেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবি পূজন বিশ্বাস জানান ওনার নামে যে কয়েকটি মামলা রয়েছে সেগুলি থেকে ওনাকে রেহাই করানোর চেষ্টা চালাবেন এবং যে কারনে বিগত দিনে বাধ্য হয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে সাধারন মামুষের ন্যায় সাধারন জীবনযাপন করতে চাইছেন বলে জানান আইনজীবী পূজন বিশ্বাস।
দেশের প্রানপ্রিয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে কসবা কালী মন্দির পূজার্চনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে কসবেশ্বরী মন্দিরে যজ্ঞ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মা কালীর চরণে প্রার্থনা করেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে সুস্থতা ও দীর্ঘায়ু প্রদান করার। তাছাড়া এদিন তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন পাঞ্জাব সরকারের এ ধরনের ন্যাক্কারজনক চিন্তাধারার জন্য ১৩০ কোটি দেশবাসী তাদেরকে ক্ষমা করবে না বলে।
স্বদেশিকতা, ঐতিহ্য ও পরম্পরার সমন্বয়ে কর্মনিষ্ঠা এবং দৃঢ় মানসিকতা সাফল্যের গতিপথকে আরও মসৃণ করে- মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর উদ্যোগে এক “যুব সংবর্ধনা অনুষ্ঠান-২০২১-২২” ও “মেগা রক্তদান উৎসব”-এর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে সীমান্ত সংলগ্ন সমস্ত বিদ্যালয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে এনএসএস বাধ্যতামূলক করার পরিকল্পনা গৃহীত হয়েছে। সদ্য সূচনা হওয়া ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত পড়ুয়াদের টিকাকরণ-সহ ছাত্র জীবনে অত্যাবশ্যকিয় প্রবাহমান বিভিন্ন ঘটনাবলী ও পারিপার্শিক শিক্ষাবিষয়ক কর্মসূচি সম্পর্কে ছাত্র ছাত্রীদের সজাগ দৃষ্টি থাকা আবশ্যক। আগামী প্রজন্মের সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে শিক্ষা উপযোগী বিভিন্ন সুযোগ সম্প্রসারণের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রাখতে চলছে মিশন ১০০ বিদ্যাজ্যোতি স্কুলস পরিকল্পনা। ত্রিপুরার ক্ষেত্রে এর সফল বাস্তবায়ণে শর্তাবলী সিঁথিলিকরণ-সহ আন্তরিকতার নজির রেখেছে কেন্দ্রীয় সরকার। স্বদেশিকতা, ঐতিহ্য ও পরম্পরার সমন্বয়ে কর্মনিষ্ঠা এবং দৃঢ় মানসিকতা সাফল্যের গতিপথকে আরও মসৃণ করে তোলে। নিয়োগ-সহ সমস্ত সুযোগ বন্টনে স্বচ্ছতার পাশাপাশি মহিলাদের রোজার সৃজন ও ক্ষমাতায়নের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য, জন সংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব, আগরতলা পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার, উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, অধিকর্তা সুবিকাশ দেববর্মা, ত্রিপুরা স্টেট এন.এস.এস ইউনিটের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিক চিত্রজিৎ ভৌমিক সহ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অন্যান্য উপ-অধিকর্তারা॥
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মন্দিরে পূজার্চনা করলেন বিধায়ক সুরজিৎ দত্ত
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভাতিন্দা থেকে ফিরোজপুর যাওয়ার পথে আটকায় প্রধানমন্ত্রীর কনভয়।পাঞ্জাবের কংগ্রেস সরকারের এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নরেন্দ্র দামোদর দাস মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় শুক্রবার সারা ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্যের দু-একটি মন্দিরে মৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয়। শুক্রবার ভারতের যস্বস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু কামনা করে আজ কের চৌমুহনী স্থিত শিব-কালী মন্দির পূজার্চনা করেন ৭রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রী সুরজিত দত্ত মহাশয়। এদিন তিনি এ ধরনের জঘন্য মানসিকতার জন্য পাঞ্জাবের কংগ্রেস সরকারকে তীব্র নিন্দা জানান।
