জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য সরকার শ্রমিক মেহনতি মানুষের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে এসেছেন, এবার তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষে বাড়ানো হলো শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ভাতা, 21 টি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত শ্রমিকরা এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই সুযোগ পাবেন। এতে উপকৃত হবে রাজ্যের প্রায় দেড় লক্ষ শ্রমিক বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করে তাদেরকেও সরকার নির্ধারিত এই মজুরি দিতে হবে। না দিলে যেন কেউ কাজ না করে, শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শ্রম মন্ত্রী ভগবান দাস।
Monthly Archives
December 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২০২১ সালের আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে নির্বাচনকে প্রহসনে পরিনত করতে চাওয়ার অভিযোগ এনে রাজ্য তৃনমুল কংগ্রেস নির্বাচন বাতিলের আবেদন রেখেছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু মাটির তলার জমি ছড়ে গেল রাজ্য তৃনমুল কংগ্রেসের কেননা আদালত তাদের আবেদন মঞ্জুর করা তো পরের কথা উল্টো ২০১৮তে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছিল বলে তৃনমুল কংগ্রেসের কাছে জানতে চান এবং ত্রিপুরার পুর নির্বাচনকে মান্যতা দেন। বহিরাগতদের বদ উদ্দেশ্যকে একেবারে যোগ্য জবার সর্বোচ্চ আদালতের। তাছাড়া তৃনমুল কংগ্রেস যে কতটা দুধের ধোয়া তা অজানা নয় রাজ্যবাসীর কাছে ধারনা রাজনৈতিক বিশেষজ্ঞদের।
জাতীয় সড়ক নির্মাণ সংস্হার পাচকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় খবরের শিরোনামে খোয়াইয়ের লালটিলা এলাকা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি:- খোয়াইয়ে ছড়ার জলে জাতীয় সড়কের নির্মাণকারী সংস্হার পাচকের মৃতদেহ উদ্ধার করার ঘটনায় এলাকায় চান্চল্য ছড়িয়েছে। ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই থানাধীন লালটিলার মিটনাছড়া এলাকায়। এখানেই জাতীয় সড়কের নির্মাণকারী সংস্হার শ্রমিকদের অস্হায়ী আস্হানা রয়েছে।এখান থেকেই শ্রমিকেরা সড়কের নির্মাণকাজ করে থাকেন।জাতীয় সড়কের নির্মাণকাজের বরাতপ্রাপ্ত সংস্হার পাচক লক্ষণ সাহানীকে গতকাল রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর।রাতে আচমকাই শ্রমিকদের অস্হায়ী আস্তানা থেকে উধাও হয়ে যায় লোকটি।আশেপাশে খোঁজখবর করেও তার সন্ধান মিলেনি।বৃহস্পতিবার সকালে অস্হায়ী ক্যাম্প থেকে বেরিয়ে শ্রমিকেরা আবার নিখোঁজ পাচকের খোঁজ খবর নিতে শুরু করলে মিটনাছড়ার জলে লক্ষণ সাহানী(৬৫)র মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশকে খবর দিলে তারা এসে ছড়ার জল থেকে মৃতদেহটি তুলে জেলা হাসপাতালের মর্গে এনে রাখে।মৃত ব্যাক্তির বাড়ী বিহারের মুজাফফরপুর জেলায় বলে জানা গেছে।
গর্বের বাহিনীর বলিষ্ঠ কর্মদক্ষতার ফলেই অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে- মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ জিরানীয়া পুলিশ স্টেশন কমপ্লেক্সে শ্যামা মায়ের আরাধনা, মেগা রক্তদান, ও মহিলা পুলিশ কর্মীদের সম্মাননা ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্য সংস্কৃতি ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য আরক্ষা দপ্তরের অধীনে ৫০০ জন মহিলা নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের এই গর্বের বাহিনীর বলিষ্ঠ কর্মদক্ষতার ফলেই মহিলা সংক্রান্ত অপরাধ, খুন, ধর্ষণ সহ অন্যান্য অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। ষড়যন্ত্রমূলক ভাবে ধর্মীয় বিদ্বেষ তৈরির প্রয়াস প্রতিহত করে শান্তি শৃঙ্খলা সুনিশ্চিতকরণ-সহ ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে সাজা প্রাপ্তির হার। বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে এইচআইভি সংক্রমণ এবং ড্রাগমুক্ত ত্রিপুরা নির্মাণে প্রতিটি ঘর থেকে মহিলাদের প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকার গ্রহণ অবশ্যক।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের 22 টি কলেজের জন্য 22 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে, তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভায়, জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার এমবিবি কলেজ এলামনি এসোসিয়েশনের ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আরো জানান, খুব শীঘ্রই রাজ্যে একটি ল, ইউনিভার্সিটি খোলা হবে, তার জন্য সমস্ত রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন। এছাড়াও এমবিবি ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ও-কমার্সে ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রী কোর্স চালু করা হয়েছে, কাজ শুরু হয়ে গিয়েছে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির, টি আই টি তে আরো বিভিন্ন কোর্স চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যে শিক্ষার পরিকাঠামো থাকবে সর্বোচ্চ স্থানে, রাজ্যে বসেই ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে, রাজ্য সরকার আইএএস, আইপি এস, আই এফ এস ইত্যাদি বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য ছাত্র-ছাত্রীদের জন্য নয়া একটি প্রকল্প চালু করেছে, যে প্রকল্পে এক লক্ষ টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন ছাত্রছাত্রীরা বলে জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- যোগেন্দ্রনগরে নিজ বাড়িতে প্রভাতী সাহা নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার গলায় একটি দাগ পাওয়া গেছে তাতে ঐ মহিলাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে পূর্ব মহিলা থানার পুলিশ এবং ফরেনসিক টিম ছুটে যান।তাছাড়া মহিলা কমিশনের হস্তক্ষেপে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের সদস্যদের ডেকেছে। এদিন মৃতার ছেলে সমীর সাহা জানান, তার ঘরের পেছনের দরজা খোলা অবস্থায় পাওয়া গেছে কীভাবে তার মৃত্যু হয়েছে তা তারা জানেন না। তাহলে কিভাবে মৃত্যু হল প্রভাতী সাহার এনিয়ে দেখা দিয়েছে এলাকায় চাঞ্চল্য, হত্যা কিনা আত্মহত্যা তা একমাত্র বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মাঝেই, কিন্তু পূর্ব মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত চালালেও ফলাফলে বেরিয়ে আসেনা কিছুই। তারপর এদিন মৃতদেহটিকে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে আজ বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলটি প্রদেশ বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডঃ মানিক সাহা, বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, টিংকু রায়, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, বিজেপি যুব মোর্চা দলের সভাপতি নবাদল বণিক সহ আরো অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা বলেন যে সমস্ত ষড়যন্ত্রকারীরা রাজ্যে অশান্তির বাতাবরন তৈরী করার চেষ্টা করেছেন তাদেরকে জনগণ যোগ্য জবাব দিয়েছেন ও ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদের তাদের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ায় রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। এদিনের মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ বিদ্যুৎ আইন -২০০৩ এবং বিদ্যুৎ আইন ( সংশোধনী ) বিল -২০21 প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহক সমিতিগুলির সম্মিলিত আহ্বানে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করা হয়। তারই অঙ্গ হিসাবে আজ ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতির উদ্যোগে আগরতলার বটতলায় নিম্নলিখিত ৬টি দাবিগুলির ভিত্তিতে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় ৷ ১ ) বিদ্যুৎ – কে পণ্য নয় , পরিষেবা হিসাবে বিবেচনা করতে হবে । ২ ) একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থবাহী জনবিরোধী ‘ বিদ্যুৎ আইন -২০০৩ এবং তার সংশোধনী বিল -২০২১ ‘ অবিলম্বে বাতিল ঘোষনা করতে হবে । ৩ ) প্রি – পেইড মিটার লাগানো চলবে না । ৪ ) তথাকথিত ‘ ক্রস সাবসিডি ’ তুলে দেওয়ার নামে সাধারণ গ্রহকদের জন্য বিদ্যুতের মাশুল বাড়ানো চলবে না । ৫ ) কৃষিতে বিনামূল্যে , গৃহস্থে ২০০ – ইউনিট পর্যন্ত বিনামূল্যে এবং ক্ষুদ্র শিল্প , ক্ষুদ্র ব্যবসায় ১ – টাকা ইউনিট দরে বিদ্যুৎ দিতে হবে । ৬ ) অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে কোন রকম বিধি – নিষেধ আরোপ করা চলবে না ৷ এদিনের কর্মসূচিতে‘ ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি’র কনভেনার শ্রী সঞ্জয় চৌধূরী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিদ্যুৎ একটি অতি আবশ্যক পরিষেবা ৷ সরকার এই বিদ্যুৎ – কে অতি মুনাফা অর্জনের সামগ্রী হিসাবে ব্যবহার করতে দেশের কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে । কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী পদক্ষেপের বরুদ্ধে রাজ্যের সকল স্তরের বিদ্যুৎ গ্রাহকগণ সংগঠিত আন্দোলনে এগিয়ে আসতে মাহ্বান জানান । তাছাড়া এদিন বিক্ষোভ সভার পরে এক প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মারফত কেন্দ্রীয় শক্তি মন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন।
বিজয়ী বিজেপি প্রার্থী সুখময় সাহার জয়ের খুশীতে বিশাল পদযাত্রা ২৪ নং ওয়ার্ড এলাকায়
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত ২৪ নং ওয়ার্ডের প্রার্থী সুখময় সাহার জয়ের খুশীতে, বুধবার ২৪ নং ওয়ার্ড এলাকায় প্রার্থীকে নিয়ে সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক কিশোর বর্মন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলার সুখময় সাহা বলেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যেভাবে উন্নয়নের ধারা চলছে সেই দিকে লক্ষ রেখে রাজ্যের মানুষ বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করেছেন বলে। তাছাড়া উনার প্রধান কাজ এলাকার মানুষের উন্নতিসাধন করা এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিই প্রধান লক্ষ হবে জানান তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
“আমাদের ত্রিপুরায় ড্রাগস ও HIV-র স্থান নেই” বিশ্ব এইডস দিবসে এই হোক আমাদের শপথ ও লক্ষ্য – মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিশ্ব এইডস দিবস হল একটি আন্তর্জাতিক দিবস। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। সরকারী ও স্বাস্থ্য আধিকারিকগণ, বেসরকারী সংস্থাগুলি এবং বিশ্বে বিভিন্ন ব্যক্তি, এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করতে এই দিনটি পালন করে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে এিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে রাজ্যের মূল অনুষ্ঠানটি পালন করা হয়। এই বারের থিম হল বৈষম্য দূরীকরণ এইডস্ নিমূল করা এবং অতিমারি গুলো রুখে দেওয়া। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, যুবও ক্রিড়া বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার রাধা দেববর্মা, ডক্টর দীপ দেববমা সহ অন্যান্যরা। ২০১৫ সালে দেশে ন্যাশনাল কাউন্সিল অন এইডস্ গঠিত হয়। এই কাউন্সিলে দেশের প্রধানমন্ত্রী চেয়ারম্যান পদে নিযুক্ত এবং কেন্দ্রিয় স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রকের মন্ত্রী ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ২০২১ সালের অক্টোবর মাস পযন্ত এিপুরায় মোট এইচ আইভি এইডস্ অক্রান্তের সংখ্যা ২৪৫৯,মহিলা ৭৫০,পুরুষ ১৭০৯ এর মধ্যে শিশু ৯৭ জন।২০২০ সাল থেকে ২০২১সালের অক্টোবর মাস পর্যন্ত এইচ আই ভি এইডস্ আক্রান্তের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৬৪০ জনের। এই দিনের এইডস দিবসে যারা এইচ আইভি রোগে আক্রান্ত হয়ে সুস্থ আছেন তাদেরকে সংবর্ধনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা,পাশাপাশি ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটি কর্মকর্তা তিনজনকে মুখ্যমন্ত্রী সংবর্ধনা করেন। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন আগে নিজের মধ্যে মানসিকতার পরিবর্তন করতে হবে এবং এইডস্ সংক্রামন হলে অপপ্রচার বেশি করে যার কারনে জনগনের মধ্যে ভয় চলে আসে কিন্তু এইডস্ সংক্রামন রোগি কে ছুলে পরে কিছু হয় না, জনগনের মধ্যে সচেতনা বাড়ানো কিন্তু তা না করে অপপ্রচার বেশি চলছে বলে উনার বক্তব্যে তোলে ধরেন তার পাশাপাশি যুবকরা যেই ভাবে ইনজেকশন নিয়ে এই রোগের শিকার হয়েছেন তাদের প্রতি নজর রাখা এবং কোন জায়গা থেকে ড্রাগস আসছে সেই বিষয় নিয়ে রাজ্যের পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে সবাই এই বিষয় এর উপর গুরুত্ব দিয়ে কাজ করতে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
Older Posts
