জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুর নিগম নির্বাচনের দীনক্ষন ঘোষণা দেওয়ার পর নির্বাচনে যেন দলীয় প্রার্থীরা জয়যুক্ত হয় তার জন্যে মাঠ চোষে জোর প্রচার চালিয়ে যাচ্ছে শাসক বিজেপি। তাছাড়া চলছে বাড়ি বাড়ি প্রার্থীদের নিয়ে প্রচার। যে জায়গায় প্রধান বিরোধী বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষনা করে মনোনয়ন পত্র জমা দিয়েছে সে জায়গায় এখন পিছিয়ে নেয় শাসক বিজেপিও। কেননা ৭ রামনগরের জননেতা সুরজিৎ দত্তকে সঙ্গে নিয়ে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে ৭ রামনগরের মনোনিত প্রার্থীরা। এদিন মন্ডল সভাপতি তাপস কুমার দেব দলের মনোনিত প্রার্থীদের জয় নিয়ে ১০০% আশাবাদী বলে জানান।
Monthly Archives
November 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন পৌরনিগম নির্বাচন ও নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এর প্রার্থী ঘোষণা করা হয় আজ। আজ আংশিক ভাবে ৩৪ জনের নাম ঘোষণা করা হয় এবং আসন্ন পুর নিগম নির্বাচনের জন্য বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে আলোচনা করে তাদের পছন্দের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হয়েছে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন বর্তমান রাজ্য সরকার স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কোটি কোটি টাকা রাজ্যে এনেছেন কিন্তু রাজ্যের জনসাধারণ কোন প্রকার সুবিধা পাচ্ছেন না তাই রাজ্যের জনসাধারণের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
Older Posts
