জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে এন এস ইউ আইয়ের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচী করা হয়। এই বিক্ষোভ কর্মসূচী থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যে ঘোটালা করেছে সেই ঘোটালার সুষ্ঠ তদন্তের দাবী জানান বিক্ষোভকারীরা। কেননা গতকাল মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল ঘোষণা করেছেন দেখা গিয়েছে যে শুধুমাত্র ৮০ শতাংশ ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করা হয়েছে যে জায়গায় সি বি এস ই তে ৯৯% উত্তীর্ণ করা হয়েছে . তাই তেলিয়ামুড়ায় ছাত্রছাত্রীরা গতকাল বিক্ষোভে ফোটে উঠে এবং রাস্তায় আন্দোলনে বসে পড়ে। এদিন এন এস ইউ আই ছাত্র নেতা সম্রাট রায় বলেন মাননীয় সুপ্রীম কোর্ট একত্রিশে জুলাই এর মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার কথা বললেও সেই জায়গায় চূড়ান্ত ব্যর্থ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তাছাড়া তিনি বলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যে ঘোটালা করেছে তার বিরুদ্ধে আজ থেকে সারা রাজ্যব্যাপী এন এস ইউ আই ছাত্রছাত্রীদের স্বার্থে আন্দোলনে নেমেছেন বলে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Monthly Archives
August 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানীর রামনগরস্থিত কালিকাপুর এলাকার জয়ন্ত ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। এদিন বিধায়ক সুরজিৎ দত্ত মাসখানেকের মধ্যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করবেন বলে জানানোর পাশাপাশি এই মহামারী পরিস্থিতিতে রাজধানীর ব্লাড ব্যাংক গুলি যেন রক্তশূন্য না থাকে তার জন্য রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সবাই যেন ঘরে থাকেন সুস্থ থাকেন এই কামনা করেন। তাছাড়া বিধায়ক সুরজিৎ দত্ত মানুষের স্বার্থে সেবামূলক কাজ থেকে কোনদিন পিছপা হন না উনার এই সেবামূলক মনোভাব জনসাধারণের মনে উনার প্রতি 1 অনন্য শ্রদ্ধা তৈরি করে, যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগণ বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহোদয় কে বিপদের মসিহা বলে মনে করেন এবং বিধায়ক সুরজিৎ দত্ত মসিহার আদলেই জনসাধারণের কাছ থেকে সাহায্যের আবেদন শোনা মাত্রই ছুটে যান তাদের পাশে দাঁড়াবার উদ্দেশ্যে। জনগণের মসিহা কিংবা জনসাধারণের জননেতা বিধায়ক শ্রী সুরজিৎ দত্তের এ ধরনের মানব সেবামূলক কর্মসূচি আগামী দিনেও জারী থাকবে বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।
অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের উৎসাহ প্রদানের জন্য প্রদেশ বিজেপি যুব মোর্চার অভিনব কর্মসূচি
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- টোকিওতে অনুষ্ঠিত হওয়া অলিম্পিক গেমসে ভারতীয় প্রতিযোগীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে সর্বভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে প্রথমে চিয়ার ফর ইন্ডিয়া নামক একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করেছেন যার মাধ্যমে ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করা যায় এবং পরবর্তীতে একই উদ্দেশ্য নিয়ে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে পইলা আগস্ট আগরতলা সাবরুম হাইওয়ে থেকে কমলাসাগর মাতাবাড়ি মন্দির প্রায় 15 কিলোমিটার পথ হাঁটার মাধ্যমে এবং দৌড়ের মাধ্যমে অতিক্রম করেন যুব মোর্চার কার্যকর্তারা। তাছাড়া এদিন ভারতীয় খেলোয়াড়রা অলিম্পিকসে ভালো প্রদর্শনী দিচ্ছেন যার একমাত্র কৃতিত্ব দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কেননা করোণা মহামারীর মধ্যেও খেলোয়ারদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য যে সুবিধা ও সুযোগ করে দিয়েছেন তারই ফলস্বরূপ এই প্রদর্শন বলে নিজের অভিমত ব্যক্ত করলেন যুব মোর্চার সদস্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি এবং যুব মোর্চার প্রভারী টিংকু রায়, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক ও সহ-সভাপতি ভিকি প্রসাদসহ অন্যান্য কার্যকর্তারা।
Older Posts
