জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নিজেদের অধিকারের দাবিতে দীর্ঘদিন যাবৎ লড়াই-সংগ্রাম চালিয়ে আসছেন 10323 শিক্ষক-শিক্ষিকা মহল। চাকরিচ্যুতি হবার পর নিজেদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে বারংবার সাক্ষাৎ করা হলেও তাদের চাকরি ফিরিয়ে দেবার দিকে রাজ্য সরকারের ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তাই একরাশ হতাশা নিয়ে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত নিজেদের লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় এই লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার সময় বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে 10323 শিক্ষক-শিক্ষিকাদের। তাছাড়া প্রশাসনের হস্তক্ষেপ তো রয়েছেই। এতসব বাধা-বিপত্তির মধ্য দিয়েও শুধুমাত্র নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আবারো ময়দানে নামলেন 10323 শিক্ষক-শিক্ষিকারা, শুক্রবার রাজধানীর সার্কিট হাউস এলাকার গান্ধী মূর্তির পাদদেশে 10323 শিক্ষক-শিক্ষিকারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। চাকরি চলে যাওয়ার পর মানসিক অশান্তিতে ভোগান্তির শিকার হয় অকালে প্রয়ান হয়েছে শতাধিক 10323 শিক্ষক শিক্ষিকা। তারপরেও রাজ্য সরকার এই শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে কোন প্রকার পদক্ষেপ নিতে উৎসাহ দেখায়নি, সুতরাং এই মৃত্যু-মিছিল রুখতে এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন 10323 শিক্ষক-শিক্ষিকারা। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে 10323 শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Monthly Archives
July 2021
ঈশান উদয় প্রকল্পে প্রকৃত মেধাবীরাই যেন স্থান পাই তার দাবিতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান ছাত্রছাত্রীদের
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঈশান উদয় প্রকল্পের সুযোগ পাচ্ছে না ছাত্র-ছাত্রীরা। প্রতিবছর ১০ হাজার ছাত্র ছাত্রীর সুযোগ পাওয়ার কথা থাকলেও চলতি বছরে উত্তর-পূর্বাঞ্চল থেকে মাত্র ৮ হাজার ছাত্র-ছাত্রী এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাবে। তাই এই বিষয় নিয়ে আজ শিক্ষা দপ্তরে নিকট ডেপুটেশন প্রদান কারেন ছাত্র-ছাত্রীরা। রাজ্য সরকার থেকে যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে করে রাজ্যের ছাত্রছাত্রীরা স্কলার্শিপ থেকে বঞ্চিত হবেন তাই তারা চাইছেন অতিসত্বর রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেন তাহলে ঐ সমস্ত ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ এর আওতায় পড়বেন।শুক্রবার ঈশান উদয় প্রকল্পের ছাত্র-ছাত্রীরা স্কলারর্শিপ জাতে পায় তার জন্য শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনের মিলিত হন এদিন ছাত্রছাত্রীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঈশান উদয় স্কলারশিপ প্রকল্পের জন্য রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম দেওয়া হয়েছে সেগুলির মধ্যে এমন অনেক কলেজের নাম আছে যেগুলি সাধারণত ত্রিপুরা থেকে বিলং করে না , সুতরাং এমনটা কেন হয়েছে তার সুষ্ঠ তদন্ত ও যে লিস্টটা বের হয়েছে তা অতিসত্বর বাতিল করা এবং প্রকৃত মেধাবীরাই যেন এই স্কলারশিপটা পাই সেদিকে নজর রাখার দাবিতেই আজকের এই কর্মসূচি বলে। তাছাড়া রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যেন অতিসত্বর তাদের দাবি মেনে নেয় তার আহ্বান রাখেন।এই দিন রাজ্যের অন্যান জেলাতে ও এই কর্মসূচি পালন করা হয়।
তিন দফা দাবি নিয়ে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে আগরতলা শিক্ষাভবনের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট দাবি পেশ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা সিলেবাস 50 শতাংশ কমাতে হবে, পঞ্চম সেমিস্টারের ফল অভিশপ্ত প্রকাশ করতে হবে, ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা কিভাবে দেয়া হবে তার স্পষ্টীকরণ দিতে হবে এই সমস্ত তিন দফা দাবি নিয়ে বৃহস্পতিবার অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে আগরতলা শিক্ষাভবনের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট দাবি পেশ করেন। রাজ্যে যেভাবে করুনার প্রকোপ বাড়ছে চলমান মহামারী পরিস্থিতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের বিরূপ প্রভাবিত করছে। ছাত্র-ছাত্রীদের এখনও তাদের পঞ্চম সেমিস্টারের ফলাফলের অপেক্ষায় রয়েছে এবং ষষ্ঠ সেমিস্টার বাকি রয়েছে। এরমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে যার জন্য কমপক্ষে পঞ্চম সেমিস্টার এর মার্কশিট জমা দেওয়ার দরকার। সম্প্রীতি ইউজিসি একটি গাইডলাইন জারি করেছে যাতে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলো শীঘ্রই 31 আগস্টের মধ্যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে যা ছাত্র-ছাত্রীদের আরো বেশি সমস্যা ফেলেছে কারণ তারা সিলেবাস সম্পন্ন করার সাথে সাথে তাদের প্রজেক্ট কাগজ ও ভারাক্রান্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কৃতি ছাত্র-ছাত্রীদের একটি বিজ্ঞপ্তি পেয়েছিল যে সিলেবাস 25 শতাংশ হ্রাস করা হয়েছে। এই মহামারী পরিস্থিতিতে যখন নিয়মিত অফলাইন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না তখন সিলেবাসের 25 শতাংশ হ্রাস খুব কম কারণ ছাত্রছাত্রীরা একমাসেরও কম সময়ের মধ্যে সিলেবাসের অবশিষ্ট 75% শেষ করতে হবে অসম্ভবের কাছাকাছি। কত বর্তমান পরিস্থিতির বিষয়ে দেখে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যেন তাদের এই দাবিগুলো মেনে নেন বলে জানান অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের রাজ্য পরিষদ এর পক্ষে শুভদীপ মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন।
আই-পেকের সদস্যরা আদালতের দ্বারস্থ হলেন , রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা মামলার ভাবনা I-PACK টিমের
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে অবস্থানরত আই-পেকের সদস্যরা বৃহস্পতিবার দ্বারস্থ হলেন আদালতে।সেখানে তারা আত্মসমর্পণ করে।বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী আই-পেকের সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে সদর মহকুমা প্রশাসন। আই-পেকের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নোটিশ।আগামী ১লা আগস্ট আই-পেকের সদস্যদের পূর্ব থানাতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ১লা আগস্ট তারা পুলিশের কাছে যাওয়ার আগে বৃহস্পতিবার তারা দ্বারস্থ হলেন আদালতে। আই-পেকের ২৩ সদস্য জামিন নিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে। মহকুমা শাসকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার জামিন নিলেন তারা। এই ঘটনার পেক্ষিতে পিকে’র টিম রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করবে বলে জানিয়েছেন আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস।
বোকা! নির্লজ্জ! ব্যর্থ ! ভীত! জনবিরোধী! ‘ প্রাক্তন সিএম মানিক সরকার বিপ্লব দেব সরকারকে আই-পিএসি দলের হাউস অ্যারেস্টের উপরে হিট করলেন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলা মঠ চৌমুহনীর হোটেল উডল্যান্ড পার্কে রাজনৈতিক কৌশলবিদ ও কৌশলবিদ প্রশান্ত কিশোরের আই-প্যাক দলের সদস্যদের হাউস অ্যারেস্ট নিয়ে বিপ্লব দেব সরকারকে কটূক্তি করেছেন। এক সংবাদ সম্মেলনে ভাষণে মানিক সরকার বলেছিলেন যে এই ধরনের বোকামি ত্রিপুরার বিজেপি সরকারের ব্যর্থতা, “বোকামি”, “লজ্জাজনকতা” ” জনগণবিরোধী মুখ “এবং এর” ভয় “এর প্রত্যক্ষ প্রতিচ্ছবি। তিনি বলেছিলেন যে এই ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপগুলি ২০২৩ সালের জরিপ হারাতে বিপ্লব দেব সরকারের আতঙ্কের ফলাফল। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই প্রশ্নও উত্থাপন করেছিলেন, যখন কোনও রাজ্যতে কোনও বিজিপি নেতার বিবাহ অনুষ্ঠান দক্ষিণ ত্রিপুরার হাজার হাজার সমাবেশকে কোভিড রীতি লঙ্ঘন করে এবং কেন এই রাজ্যে কোনও পদক্ষেপ নেয় না? একই জেলা ম্যাজিস্ট্রেট পশ্চিম জেলা ম্যাজিস্ট্রেট থাকাকালীন একটি বিবাহ অনুষ্ঠানে একটি পুরোহিতকে মারধর করেছিলেন? সরকার যোগ করেছেন, “বিজেপি ত্রিপুরার সমস্ত ক্ষেত্র হারিয়েছে এবং ফলস্বরূপ, তারা অন্য দলগুলির সম্পর্কে এতটাই ভয় পেয়েছে এবং এই ভয় গৃহবন্দি হওয়ার কারণ হয়েছিল আই-প্যাক দলের “। আগরতলার হোটেল উডল্যান্ড পার্কে ভারতীয় রাজনৈতিক কৌশলবিদ এবং কৌশলবিদ প্রশান্ত কিশোরের আই-প্যাকের অভূতপূর্ব ‘হাউস অ্যারেস্ট’ নিন্দা করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আই-প্যাক কর্মীদের ধাক্কা দিয়ে গৃহবন্দী করার বিষয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, “বিআইপি-ত্রিপুরায় ভয় এইআইটিসি আধিকারিকদেরও জমিতে নামার আগে, তার চেয়ে বেশি স্পষ্টতই! তারা # বেঙ্গলে আমাদের বিজয় নিয়ে এতটাই বিড়বিড় হয়েছে যে! তারা এখন ২৩ আইপ্যাক কর্মচারীকে গৃহবন্দী করে রেখেছে। বিজেপির দুর্দশায় এই দেশে গণতন্ত্র এক হাজারের মৃত্যু! ” ত্রিপুরার আঞ্চলিক পার্টি “আমার বাঙালি পার্টি” আই-প্যাক দলের সদস্যদের হাউস অ্যারেস্টের নিন্দা করেছে এবং এটিকে বিপ্লব দেব সরকারের ভয়ের প্রতিচ্ছবি বলে আখ্যায়িত করেছে। “আই-প্যাক দলের আগমন এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের কোনও আগ্রহ নেই কারণ এই জাতিটি এক এবং ত্রিপুরার মানুষ বাইরে চলে যাবে এবং অন্যান্য রাজ্যের লোকেরাও ত্রিপুরায় আসবে। তবে তাদের আটক করে এখানে সরকার কী করেছে? অপ্রকাশ্য। এটি ফ্যাসিবাদ! “, আমরা বাঙালি পার্টির আহ্বায়ক .
12 জন তপশিলি জাতি ভুক্ত শ্রেণীর লোককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান করে দেওয়ার জন্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে 100 ধন্যবাদ চিঠি প্রেরণ সদর জেলার তপশিলি জাতি মোর্চার পক্ষ থেকে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় গঠনে 12 জন তপশিলি জাতি ভুক্ত শ্রেণীর লোককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীর এই ধরনের মানসিকতা এবং উনি যেভাবে সকল অংশের জনগণকে নিয়ে কাজ করতে চান তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো কেন্দ্রীয় মন্ত্রিসভায় তপশিলি জাতি ভুক্ত 12 জনকে কেন্দ্রীয় মন্ত্রী করার মধ্য দিয়ে। মঙ্গলবার সদর জেলার তপশিলি জাতি মোর্চার পক্ষ থেকে আগরতলা হেড পোস্ট অফিসের ডাকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে 100 ধন্যবাদ চিঠি প্রেরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর বিজিপি এসসি মোর্চা সভাপতি টোটন দাস। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে 100 ধন্যবাদ চিঠি প্রেরণ এর সম্পর্কে বলতে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রীর এই ধরনের চিন্তাভাবনা এবং মানসিকতার ভূয়সী প্রশংসা করেন।
একাংশ চাকমারা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি মূলকভাবে সাম্প্রদায়িক পোস্ট দিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন তীপ্রাহুদা নেতৃত্ব
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গত 16 জুলাই আগরতলা প্রেসক্লাবে কাউন্সিল অফ তিপ্রাহদা এর উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মূলত পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে অবৈধভাবে চাকমা এবং অন্যান্য অনুপ্রবেশকারীদের নিয়ে। কিন্তু সাংবাদিক সম্মেলনের পর একাংশ চাকমারা সেটাকে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি মূলক ভাবে সাম্প্রদায়িক পোস্ট দিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। একাংশ চাকমা নেতাদের অভিযোগ হলো কাউন্সিল অফ তিপ্রাসা হদা রাজ্যের সমস্ত চাকমাদের বিরোধী এবং সমস্ত চাকমাদের বাংলাদেশি বলা হয়েছে। তা সম্পূর্ণ ভিত্তিহীন ও যুক্তিহীন। একাংশ চাকমাদের এমন সাম্প্রদায়িক কার্যকলাপ এবং অবৈধ চাকমা অনুপ্রবেশ দের সঙ্গ দিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক ও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে পোস্ট করে রাজ্য এবং দেশ বিরোধী কার্যকলাপের প্রতি তীব্র নিন্দা জানান কাউন্সিল অফ এিপ্রাসা হদা। মঙ্গলবার আগরতলার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিল অফ তিপ্রাসা হদার পক্ষ থেকে তীব্র বিরোধিতা করেন এবং রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করছেন বলে অভিযোগ তোলেন।
সাম্প্রদায়িক উস্কানী চাকমাদের উপর তিপ্রাহুদার, সাংবাদিক সম্মেলনে জানালেন চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়, এই দিনের বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমকে জানান সম্প্রতি কাউন্সিল অফ তিপ্রাহুদা সংগঠনের পক্ষ থেকে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকট একটি চিঠি লিখে অভিযোগ জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে ত্রিপুরায় ব্যাপকহারে চাকমাদের অনুপ্রবেশ ঘটেছে যার ফলে স্থানীয়দের জীবন-জীবিকার ওপর ব্যাপকভাবে প্রভাব পড়ছে বলে, কিন্তু চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া ত্রিপুরা হুদা সংগঠনের এই অভিযোগটি কে তীব্র ভাবে নিন্দা জানান এবং এদিন সংগঠনের নেতৃত্ব আরো বলেন বর্তমানে এই সময়ে করণা মহামারীর কারণে বিপর্যস্ত জনজীবন এই সময় একে অপরের পাশে দাঁড়িয়ে করোনা মহামারী কে পরাস্ত করার জন্য লড়াই করা উচিত কিন্তু তা না করে তিপ্রাহুদা সংগঠন সাম্প্রদায়িক মনোভাব এবং অগণতান্ত্রিক বক্তব্য ত্রিপুরার শত শত বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রভাব ফেলবে যা কাম্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া। তাছাড়া সম্প্রতিকালে চাকমা সম্প্রদায় কে টার্গেট করে শত শত বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যে অভিপ্রায় চলছে এবং অনুপ্রবেশ অনুপ্রবেশ বিষয়টিকে অসাম্প্রদায়িক ভাবে খতিয়ে দেখার জন্য সরকারের কাছে আহ্বান রাখার পাশাপাশি শত শত বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখার জন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আহবান রাখা হয় চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
নাইট কারফিউতে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক অবৈধ বিলেতি মদ সহ ১ নেশা কারবারী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- করোণা নাইট কারফিউতেও থেমে নেই “নেশার আঁতুরঘর” তেলিয়ামুড়ায় নেশার রমরমা বাণিজ্য । মুখ্যমন্ত্রীর “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার লক্ষ্যে নেশা-বিরোধী অভিযানে নেমে ফের একবার বিরাট সাফল্য অর্জন করে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী । ঘটনা আজ সোমবার রাত আনুমানিক ৮ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার রাত আনুমানিক ৮ টা নাগাদ তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেবের কাছে একটি গোপন সূত্রের মাধ্যমে খবর আসে যে তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকায় কোন এক জায়গায় অনেকগুলো অবৈধ বিলেতি মদ স্টোর হচ্ছে । সেই খবরের ভিত্তিতেই তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব বিশাল পুলিশ ও TSR বাহিনী নিয়ে ঘটনাস্থল শান্তিনগর এলাকায় জোরকদমে অভিযান চালায় । তেলিয়ামুড়া পুলিশের গোপন এই অভিযানে বিরাট সাফল্য আসে । নিমেষের মধ্যেই শান্তিনগর এলাকা থেকে উদ্ধার হয় ৫ কার্টোন তথা ১১০ বোতল অবৈধ বিলেতি মদ । যার বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা হবে বলে প্রাথমিক সূত্রে অনুমান । এইদিকে পুলিশের এই গোপন অভিযানে এই অবৈধ বিলেতি মদের পাশাপাশি তেলিয়ামুড়া থানার পুলিশ ১ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হলেও অপর ১ জন ঘটনাস্থল থেকেই পুলিশের নাগাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । এইদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ অবৈধ বিলেতি মদের সাথে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ।।
কারগিল দিবস কে সামনে রেখে পশ্চিম থানা ও মহিলা থানার পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন প্রদেশ মহিলা মোর্চার
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ কারগিল বিজয় দিবস আজ থেকে 22 বছর আগে ১৯৯৯ সালে ভারতের সেনাবাহিনীরা পাকিস্তানকে পরাস্ত করে কার্গিল যুদ্ধে বিজয় হয়েছিলেন। এই যুদ্ধে আমাদের দেশ ভারতবর্ষের বীর সন্তান সৈনিক প্রায় 595 জন শহীদ হয়েছিল। এই কারগিল দিবস উপলক্ষে প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে পশ্চিম থানা ও মহিলা থানার পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা ঝর্না দেববর্মাসহ সংগঠনের অন্যান্য কর্মীরা। এদিন ঝর্না দেববর্মা সংবাদমাধ্যমকে জানান এ দিবসকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনীর কাছে পৌঁছানোর চেষ্টা চালালেও মহামারী করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়ে ওঠেনি, তাই দেশ সেবার পাশাপাশি জনগণের সেবায় নিয়োজিত পুলিশ কর্মীদের কাছে এরা পৌঁছেছেন এবং আগামী দিনেও জনসেবায় রাজ্যের পুলিশ প্রশাসন নিজেদেরকে আরও উজাড় করে দেবেন বলে এই বিজয় দিবস থেকে আশা রাখেন।
