জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব থানার অন্তর্গত মহেশষখলা শ্যামাপ্রসাদ কলোনি উড়িয়া পাড়া 18 বছরের এক যুবক গত 17 দিন যাবৎ নিখোঁজ। নাম মনোরঞ্জন উড়িয়া, বাবার নাম স্বর্গীয় স্বপন উড়িয়া। মনোরঞ্জন উড়িয়ার মার কাছ থেকে জানা যায় গত 20 তারিখ বাড়ি থেকে বেরিয়ে যায় তার ছেলে মনরঞ্জন উড়িয়া আসার কথা ছিল দুই থেকে তিন দিন পর। সে কাজে যাবে বলে তার মার কাছ থেকে বলে বেরিয়ে যায় দুদিন পর ফোন করে তার মার সাথে কথা বলেন। তারপর থেকেই কোন খোঁজখবর নেই এমনকি মোবাইলও বন্ধ রয়েছেন বলে জানান মনোরঞ্জনের মা । পরিবারে মনোরঞ্জন এবং তার মায়ই রয়েছেন । প্রায় 12 দিন পর পূর্ব থানায় নিখোঁজ ডায়েরি করে আসেন তার মা পুষ্প উড়িয়া। আজ 17 দিন পার হতে চলেছে কোন উপায় না পেয়ে সাংবাদিকদের কাছে তার ছেলের কথা তুলে ধরে তিনি বলেন ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাবার পর দুদিন পরে বাড়ি ফিরছে বলে ফোনে জানালেও তারপর থেকে কোন খোঁজ খবর নেই ছেলের , ছেলেকে খোঁজতে মা কি করবেন তা চিন্তা করতে করতেই অসহায় হয়ে পড়েছেন জন্মদাত্রী মা। তাই কোন পথ না খুঁজে পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন অসহায় মা।
Monthly Archives
July 2021
২৫ বছর বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষকে ঠকিয়েছেন, তারা মানুষের ভাল চাইনি – বিপ্লব দেব
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশের অন্যান্য রাজ্যের মত এই রাজ্যেও পালন করা হল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০তম জন্মবার্ষিকী। এদিন সরকারি তরফে মুল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ডক্টর দিলিপ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,২৫ বছর বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষকে ঠকিয়েছেন।তারা মানুষের ভাল চাইনি, আর আজ রাজ্য ঝরের গতিতে এগিয়ে যাছে। ২৫ বছরে CSC সেন্টের ছিল মাত্র ১৫০টি। আর আমদের সরকার ক্ষমটায় আশার পর তিন বছরে তা দাঁড়িয়েছে ১৫০০ হাজারে। তিনি আরও বলেন, কাল থেকে রাজ্যের স্টারটাপ সপ্তাহ শুরু হয়েছে। ২০০০ ছেলে মেয়েকে নিয়ে। আজ ত্রিপুরায় ৯০ শতাংশ ক্লাস অনলাইনে হচ্ছে। আগামী দিনে আরও এমন অনেক কাজ করার বাকি বলে জানান তিনি। এদিন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে টুইট করে শ্রদ্ধা-জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, শ্যামাপ্রসাদ ছিলেন গোটা দেশের অনুপ্রেরণা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হলেন বিজেপির কাছে আদর্শ। তাঁকে সামনে রেখেই বিজেপি নানা কর্মসূচি পালন করে থাকে। টুইটারে মোদী লেখেন, “জন্মজয়ন্তীতে আমি প্রণাম জানাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তিনি দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের জীবন দেশের ঐক্য ও প্রগতির জন্য উৎসর্গ করেছিলেন। তিনি নিজেকে একজন পণ্ডিত ও বুদ্ধিজীবী হিসেবেও তুলে ধরেছিলেন।” এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
করোনা আবহে অলিম্পিকের মত বিশ্বজনীন ক্রীড়া প্রতিযোগিতার যথেষ্ট প্রয়োজনীয়তা – বিধায়ক রতন চক্রবর্তী
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করোনা আবহেও অলিম্পিকের মত বিশ্বজনীন ক্রীড়া প্রতিযোগিতার যথেষ্ট প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা রয়েছে বলে মনে করেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী। মঙ্গলবার আগরতলার এন আর সি সি তে তিন দিনব্যাপী অলম্পিক সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে শ্রী চক্রবর্তী এই অভিমত ব্যক্ত করেন। তিনি জানান অলিম্পিকের মত ক্রিয়া প্রতিযোগিতা রাজ্যে খেলোয়াররা অংশগ্রহণ করে দেশ ও রাজ্যকে উজ্জ্বল করেছে ভবিষ্যতেও করবে। এই প্রসঙ্গে তিনি মন্টু দেবনাথ, বিশ্বেশ্বর নন্দী, দীপা কর্মকার, এর নাম ও উল্লেখ করেন। অলিম্পিকের বিশ্বজনীন আসরে ভারতীয় দলের সার্বিক সাফল্য কামনা করেন বিধায়ক রতন চক্রবর্তী। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র জিৎ ভৌমিক অ্যাসোসিয়েট প্রফেসর, যুবক বিষয়ক কল্যাণ দফতরের অধিকর্তা পাই মগ, বনজিত বাগচী, আধিকারিক শুবিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার তিন দফা দাবি নিয়ে রাস্তায় নামল চাকরীচ্যুত ১০৩২৩ এর শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার রাজ্যের ২৩ টি জেলাতে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। আজ সকালে সংগঠনের সদর জেলা কমিটির পক্ষ থেকে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। তাদের নেত্রী ডালিয়া দাস জানান, মূলত তিন দফা দাবি নিয়ে তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দাবিগুলো হলো,১. প্রতিশ্রুতি অনুযায়ী ১০৩২৩ চাকরীচ্যুত সব শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ২. এখন পর্যন্ত প্রায় ১০৫ জন শিক্ষক মারা গেছেন তাদের পরিবারে একটি করে চাকরি প্রদান করতে হবে। ৩. চাকরি চলাকালীন তারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ছিল কিন্তু চাকরি চলে যাওয়ার পর সেই ঋণ পরিশোধ করছে তারা আর পারছে না, বর্তমানে ব্যাঙ্ক গুলির তাদের ওপর চাপ সৃষ্টি করছে ঋণ পরিশোধ করার জন্য। এমন অবস্থায় রাজ্য সরকার যাতে ব্যাঙ্ক গুলির সঙ্গে কথা বলে যতদিন না তার স্থায়ী সমাধান হয় ততদিন ব্যাংক গুলি যাতে ঋণের জন্য চাপ সৃষ্টি না করে। মূলত এই তিন দফা দাবি নিয়ে আজ তাদের এ বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়।
দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্ট্যান স্বামীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন- এস এফ আই
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার রাজধানীর ছাত্র যুব ভবনের সামনে মানবাধিকার কর্মী স্ট্যান স্বামীর হত্যাকারীদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এদিন বক্তব্য রাখতে গিয়ে এদেশের মানুষের মুক্তির আন্দোলনে মানবাধিকার কর্মী স্ট্যান স্বামী ওতপ্রোতভাবে জড়িত ছিলেন , তাকে আপা আইনে গ্রেপ্তার করে তার উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়। এটা বর্তমানে এদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দল গণতন্ত্রের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে এ ধরণের রাজনৈতিক সন্ত্রাসের সূচনা করছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্ট্যান স্বামীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন বলে মনে করেন বলে মন্তব্য করেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ছোট্ট একটি জীবাণু সৃষ্টি করে মানুষ মারা সহজ, কিন্তু রক্ত আবিস্কার করে মানুষের জীবন রক্ষা করা যায় না
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বর্গীয় শুভ্রাংশু দের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে এবং ত্রিপুরা ভবিষ্যৎ সংবাদপত্রের সহ-সম্পাদক বিশাল সাহাসহ অন্যান্য কার্যকরতারা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে বর্তমানে এই পরিস্থিতিতে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি বলেন উনার যৌবনকালে ম্যান টু ম্যান রক্তদান হতো এখন এমন যুগ এসেছে যেখানে মানুষ স্বেচ্ছায় শিবিরে রক্ত দান করে কোটি কোটি মানুষের জীবন রক্ষা করছে। তাছাড়া তিনি এদিন ছোট্ট একটি জীবাণু দিয়ে পৃথিবীর মানব সভ্যতাকে ধ্বংস করা সহজ কিন্তু রক্ত আবিস্কার করে মানুষের জীবন রক্ষা করা যায় না সুতরাং রক্তদানের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদয়পুর মহকুমার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের শংসাপত্র দিয়ে সম্মাননা প্রদান।
by prasenjit
written by prasenjit
জনতার কলম , ত্রিপুরা , উদয়পুর প্রতিনিধি :-
শুক্রবার দুপুরে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এর শুভ উদ্বোধন করেন গোমতী জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক নীরুমোহন জমাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক নূপুর দেববর্মা সহ অন্যান্য সিনিয়র ডাক্তাররা। জাতীয় চিকিৎসক দিবসে উপস্থিত সকল ডাক্তার ও নার্সরা একে একে সবাই ডঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক বলেন, যেভাবে উদয়পুর মহকুমায় বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিষয়ক আধিকারিকরা যেভাবে রাতদিন এক করে করোণা মহামারী সময় কালে কাজ করেছেন এবং প্রতিদিন করোণা আক্রান্ত রোগীদের সেবা করে গিয়েছেন । তার জন্য উদয়পুর ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য অধিকারী হিসেবে মনে হয়েছে ব্যক্তি গতভাবে সকলকে সংবর্ধনা দেওয়া জরুরি। তার কারণ তাদেরকে সংবর্ধনা দেওয়া হলে তারা উৎসাহিত হবে এবং আরো বেশি করে এই কাজে তারা অগ্রসর হবে। এছাড়া জেলা স্বাস্থ্য আধিকারিক নীরু মোহন জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি অত্যন্ত খুশি করোণা মহামারী যখন তার ভয়াবহ রূপ ধারণ করেছিল। তখন ডাক্তাররা প্রতিনিয়ত তাদের পরিষেবা দিয়ে যাচ্ছিলেন একের পর এক। কিন্তু এই জেলাতে কোন ডাক্তার বা নার্সের এই করোনা মহামারীতে প্রাণহানি ঘটেনি বলে তার খুশি বলে জানিয়েছে। পরে এই অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র ডাক্তার দের হাত থেকে উদয়পুর মহকুমার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকদের কে ডঃ বিধান চন্দ্র রায়ের একটি করে মেমেন্টো ও একটি শংসাপত্র প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ডাক্তারদের কেউ এদিন শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয় । গোটা অনুষ্ঠানকে ঘিরে ডাক্তার ও নার্সদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- শুক্রবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে বাগমা থানার সামনে জাতীয় সড়কের উপর নাকা চেকিংয়ে বসে বাগমা ফাঁড়ি থানার পুলিশ । বিশ্রামগঞ্জ থেকে উদয়পুরে আসার পথে একটি বোলেরো গাড়ি আটক করে পুলিশ। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে দুই যুবকের কাছ থেকে ব্রাউন সুগার ও নগদ ৫০০০ টাকা উদ্ধার করে। জানা যায় নেশা সামগ্রী পাচার কারি ২ যুবকের নাম সুবল মিঞা ও বিল্লাল মিঞা। তাদের বাড়ি উদয়পুর মহারানী এলাকায়। তারা পেশায় গাড়িচালক বলে জানায়। আটককৃত গাড়ির নাম্বার TR03 F 1924 । অভিযুক্তরা জানিয়েছে এই নেশা কারবারীর সাথে যুক্ত রয়েছে আগরতলার আরো বেশ কয়েকজন যুবক। তাদের কাছ থেকেই নাকি তারা নেশা সামগ্রী নিয়ে বিশ্রামগঞ্জ থেকে উদয়পুর এর দিকে আসছিল। পরবর্তী সময় বাগমা ফাঁড়ি থানার পুলিশ তাদের আটক করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। নেশা সামগ্রীর সাথে আটককৃত এই দুই যুবককে শনিবার দুপুরে উদয়পুর কোর্টে সোপর্দ করা হবে বলে জানান বাগমা থানার ওসি খোকন সাহা। পুলিশের এই নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাগমা জুড়ে ।
পঞ্চায়েত দখল নিয়ে তিপ্রা মথা দলের কর্মীদের দ্বারা আক্রান্ত পুলিশ।
by prasenjit
written by prasenjit
জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :-
শুক্রবার দুপুরে মাতারবাড়ি ব্লকের অধীন কালাবন পঞ্চায়েতের কর্মীদেরকে তালা বন্দি করে দেয় তিপ্রা মথা দলের কর্মীরা। এই তালাবন্দি হওয়ার ফলে পঞ্চায়েত অফিসে আটকে পড়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী। সূত্রের খবর এই কালাবন পঞ্চায়েত দখল নেওয়ার জন্য তারা চেষ্টা চালায়। যখন তাদের দলের কর্মীদের কে বাধা দেয় বিজেপির কর্মী-সমর্থকরা ।এই নিয়ে দুই দলের মধ্যে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা । ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে কালাবন পঞ্চায়েত জুড়ে। এই ঘটনার খবর পেয়ে কালাবন পঞ্চায়েতে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী । কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালাবন পঞ্চায়েতে তিপ্রা মথা দলের কর্মীদেরকে বলেন পঞ্চায়েতের অফিসে এভাবে তালা দেওয়া বেআইনি। তাদেরকে যেন তালামুক্ত করে দেওয়া হয়। কিন্তু এই কথা বলার সাথে সাথেই হঠাৎ করে আক্রমণ চালায় তিপ্রা মথা দলের কর্মীরা। পঞ্চায়েতের বনের ভেতর থেকে শুরু হয় ইট বৃষ্টি, ধনুকের তীর, মদের বোতল ও ধনুকের আগুনের অগ্নিবান ছুড়তে থাকে পুলিশের উপর। পরিস্থিতি প্রথমদিকে পুলিশ অল্প সংখ্যায় থাকায় কারণে ব্যাপক আক্রমণ চালায় তিপ্রা মথা দলের রাজনৈতিক কর্মীরা। পরবর্তী সময় পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পারায় । পরে নামানো হয় আরো বিশাল বাহিনী। পুলিশের দিক থেকে ছোড়া হয় কাঁদানো গ্যাস। কয়েক রাউন্ড চলে কাঁদানো গ্যাস। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিপ্রা মাথা দলের কর্মীদের হাতে আক্রান্ত হন উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি রাজিব দেবনাথ সহ আহত হয়েছে একাধিক টি এস আর ও পুলিশ কর্মী। পরে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোমতী জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহ আরো বিশাল পরিমাণে পুলিশ বাহিনী। পরে গোমতী জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেয় আহত পুলিশ কর্মীদেরকে গর্জি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে তাদের চিকিৎসা করানোর জন্য। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে থাকে। এতটাই উত্তেজনা সৃষ্টি করে তিপ্রা মথার কর্মীরা। এই সংঘর্ষের ফলে ভাঙচুর করা হয় বিভিন্ন বাইক ও গাড়িতে । এই ঘটনার জেরে কালাবন বাজার দুপুরে পুরো নিস্তব্ধ হয়ে পড়ে। গোটা এডিসি ভিলেজের কালাবন পঞ্চায়েত গ্রাম জুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় উপজাতি মহলে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ গোটা ঘটনায় আয়ত্তে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন উঠছে এভাবে কতদিন সংঘর্ষের ঘটনা চলবে পাহাড়ি এলাকায়। প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে পাহাড়জুড়ে। শুক্রবার দুপুরের রাজনৈতিক সংঘর্ষে নানা প্রশ্ন সৃষ্টি করে দিয়েছে জনমনে ।
Older Posts
