জনতার কলম , ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- নিজের এ কে 47 রাইফেল দিয়ে আত্মঘাতী এক আসাম রাইফেল জওয়ান। ঘটনা, মঙ্গলবার রাত আনুমানিক 10 টা 55 মিনিট নাগাদ উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইন স্থিত আসাম রাইফেলের 21 নম্বর ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে। মৃত জওয়ানের নাম সঞ্জয় কুমার(43)। বাড়ি হিমাচল প্রদেশ। নিজের থুতোর মধ্যে গুলি করে আত্মঘাতী হয় বলে জানা যায়। এরপর সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেন রাধাকিশোরপুর থানার পুলিশ। বুধবার গোমতী জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয় মৃত জওয়ানের। কিন্তু প্রশ্ন উঠছে কি কারনে এই জোয়ান আত্মঘাতী কড়েছে। এখন দেখার হাসপাতালে ময়না তদন্তের রিপোর্টে কি উঠে আসে। জোয়ানের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর পুলিশ লাইন এলাকায়।
Monthly Archives
May 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার দায়িত্ব জ্ঞান অভাবের অভিযোগ উঠলো রাজধানীর অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল আইজিএমের বিরুদ্ধে। আই জি এম হাসপাতালে করোণা আক্রান্ত এক রোগীর মৃতদেহ দীর্ঘ চার ঘণ্টা ফেলে রাখার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে মৃত পরিবারের লোকজনদের মধ্যে। তাছাড়া এভাবে যদি একটি করোনা আক্রান্তে মৃত ব্যাক্তির দেহ নিয়ে খোদ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এধরণের গাফিলতি হয় তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ। জানা যায় রামনগর এলাকায় ট্রাফিক পুলিশের অবসরপ্রাপ্ত এক ব্যক্তি বাড়িতে শারীরিক অসুস্থ হওয়ার ফলেই আইজিএম হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির, কিন্তু হাসপাতালে আনার পর করোণা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে তারপর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ব্যক্তির দেহটি দীর্ঘ চার ঘন্টা যাবৎ ইমার্জেন্সি বিভাগের সামনে ফেলে রাখে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষের এধরণের গাফিলতির ছি ছি রব উঠছে সচেতন মহলে ।
জনতার কলম ত্রিপুরা চড়িলাম প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক চরিলাম শাখা র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন এক গ্রাহক। গ্রাহকের নাম ননীগোপাল শুক্লা দাস। বাড়ি চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণ সংঘ। গ্রাহক একজন সরকারি কর্মচারী p.w.d. কর্মরত। গ্রাহকের অভিযোগ বিগত চার বছর ধরে স্টেট কো-অপারেটিভ ব্যাংক ননী গোপালশুক্ল দাসের আধার কার্ড অন্য এক মহিলার ব্যাংক একাউন্টে লিংক করে রেখেছেন। যার ফলে ননী গোপাল শুক্ল দাস বিগত তিন বছর ধরে গ্যাস এর ভর্তুকির টাকা পাচ্ছেন না।২০১৮ সাল থেকে ব্যাংক কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়ে আসছেন। আজ ঠিক করে দেবে কাল ঠিক করে দেবে পরশু ঠিক করে দেবে বলে আজ পর্যন্ত ঠিক করে নি। গীতা রানী দেবনাথ নামে এক মহিলার ব্যাংক একাউন্টে ননী গোপাল দাসের আধার কার্ড লিঙ্ক করে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। যার ফলে গ্যাসের ভর্তুকি টাকা গীতা রানী দেবনাথ এর একাউন্টে টাকা ঢুকেছে। অথচ স্টেট কো-অপারেটিভ ব্যাংক চরিলাম শাখায় ননী গোপাল শুক্ল দাস এর কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই। এটা কেমন করে সম্ভব? সংবাদ মাধ্যমের সামনে ননী বাবু তার খুব ব্যক্ত করেছেন। ননী গোপাল শুক্ল দাস এর আধার কার্ড নম্বর হলো ৯২৯৪ ০৩৫৮ ৩৫৮৬ ননী বাবুর অভিযোগ হলো উনার পরিশ্রমের টাকা অন্যের ব্যাংক একাউন্টে ঢুকেছে। অথচ ব্যাংক কর্তৃপক্ষকে বলার পরও এখন পর্যন্ত ঠিক করে দিচ্ছেন না। যার ফলে ননীগোপাল শুক্লা দাস গতকাল সিপাহী জলা জেলাশাসক অফিসে গিয়ে ছেন অভিযোগ জানানোর জন্য। কিন্তু করোনা পরিস্থিতিতে অফিসে ঢুকতে দেওয়া হয়নি বলে উনি জানিয়েছেন। জেলাশাসক এবং অতিরিক্ত জেলা শাসক কে জানিয়ে যদি কোনো সুরাহা না হয় তাহলে ননীগোপাল শুক্লা দাস আইনের আশ্রয় নিতে বাধ্য থাকবেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে। স্টেট কো-অপারেটিভ ব্যাংক চরিলাম সাকার বিরুদ্ধে একেরপর এক অভিযোগ তুলেছেন গ্রাহকরা। প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা নিয়ে।
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের সড়ক দুর্ঘটনা । সড়ক দুর্ঘটনা যেন কোনো মতেই পিছু ছাড়তে চাইছে না । প্রতিদিনই কোথাও-না-কোথাও ছোট-বড়ো সড়ক দুর্ঘটনার খবর রয়েছেই সংবাদ শিরোনামে । ফের একবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকায় । জানা যায় গুরুতর আহত ওই যুবকের নাম বিক্রম দত্ত । বয়স ২০ বছর । বাড়ি তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে বিক্রম দত্ত নামক যুবক নিজ স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে স্কুটি থেকে ছিটকে পড়ে যায় বিক্রম দত্ত । তীব্র বিকট শব্দে ছুটে আসে পার্শ্ববর্তী লোকজন । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের । খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য । এইদিকে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় রাজধানী আগরতলার রেফারেল হাসপাতাল জিবি তে । এইদিকে প্রতিদিন তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় ছোট-বড়ো সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার বুদ্ধিজীবি মহলজুড়ে তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশ প্রশাসন ব্যবস্থাকে নিয়েও একপ্রকার রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে ।।
কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে নতুনভাবে শপথ নেওয়া হবে – পবিত্র কর
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিনটি কালা কৃষি আইন বাতিল ও ফসলের দামের নিশ্চয়তা এবং ৪ টি শ্রম কোড বাতিল, বিদ্যুৎ বেসরকারিকরন বন্ধ এর দাবিতে , তাছাড়া শ্রমিক কৃষক আন্দোলনের ৬ মাস ও মোদী সরকারের ৭ বছর পূর্ণ উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় এই দিনটি কালো দিবস হিসাবে পালন করা হয় সংযুক্ত কিষান মোর্চা , ট্রেড ইউনিয়ন , মহিলা ও ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে। এদিনের কর্মসূচি থেকে প্রাক্তন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর বলেন যতদিন অবধি নরেন্দ্র মোদী সরকার তিনিটি কৃষি আইন , ৪ টি শ্রম কোড ও বিদ্যুৎ বেসরকারিকরণ বাতিল করবেন না ততদিন অবধি আন্দোলন চলবে, তাছাড়া আজকের এই দিনে নতুন ভাবে শপথ নেওয়া কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বলে মন্তব্য করলেন। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৈশাখ মাসের পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পরবর্তীকালে এই দিনেই তিনি বোধিপ্রাপ্ত হন। সেই কারণে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। ২৬ মে বুধবার গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত। তাছাড়া এই দিনটির মহত্ব তুলে ধরতে রাজধানীর বেণুবন বিহারের ভান্তে অক্ষয় আনন্দ বলেন বুদ্ধ পূর্ণিমা প্রধানত গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপ্রয়াণের অঙ্গ হিসাবে দিনটি একসাথে পালন করা হয় তাছাড়া যে সমস্ত ভক্তরা এসেছেন তাদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আজকের দিনটি পালন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি জানা যায় এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধধনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায় । উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরই তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। আড়াই হাজার বছর আগে বোধি জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন, তাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- তিপ্রামথা যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটল আজ। ইউথ তিপ্রা ফেডারেশন নামে তার আত্মপ্রকাশ ঘটে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা করেন। এদিন মহারাজা বক্তব্য রাখতে গিয়ে বলেন করোনা মহামারীর পরিস্থিতিতে জাতি , ধর্ম দেখে রাজনীতি না করে সবার পাশে দাঁড়ানোই হল মূল কর্তব্য। গতকাল থেকে মহারাজা ১৫০ প্যাকেট খাদ্য গরিবদেড় মধ্যে বিতরণ শুরু করেছেন তাতে তিনি জিজ্ঞাসা করছেন না যে কে মুসলিম বা কে হিন্দু। সবার জন্য এগিয়ে আসতে হবে। তাছাড়া গতকাল রাতে টিপরামথার যুবকরা রাস্তার পাশে থাকা মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। কেননা আমরা জানি এই মহামারীর সময় জাতি ধর্ম নিয়ে রাজনীতি না করাটা শ্রেয় আর আমরা করবোও না। আর মহারাজা নিজের উদ্যোগে খুমূলুঙ হাসপাতালের অক্সিজেন অক্সিমিটারের ব্যবস্থা করছেন করোনা সংক্রমিত রোগীদের উদ্দেশ্যে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে খুমূলুঙ হাপাতালে চত্বরে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কথা ও জানালেন তিনি।
কসবা ঐতিহ্যবাহি দিঘী থেকে দুই হাজার কেজি মাছ চুরি, নিদ্রায় সোসাইটির কর্মকর্তারা
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাতের অন্ধকারে প্রশাসন থেকে আরম্ভ করে সোসাইটির সমস্ত কর্মকর্তাদের ঘুমে রেখে কসবা ঐতিহ্যবাহি দিঘী থেকে দুই হাজার কেজি মাছ চুরি করে নিয়ে যাই শহরের প্রভাবশালী নেতারা স্থানীয় এক নেতার সাহায্য নিয়ে। গত কয়েকমাস পূর্বে 1000 কেজির অধিক মাছ চুরি করে নিয়েছিল। কিন্তু কেউ মুখ খুলেনি কে বা কারা সেই মাছ নিয়ে গেছে ।পুনরায় গতকাল রাত্রিবেলা অর্থাৎ গভীর রাত্রে শহর থেকে জেলেদের এনে দুই হাজার কেজি মাছ চুরি করে নিয়ে যাই ।এদিকে এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী সেই খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করে গোটা বিষয়টি তদন্তের জন্য মাঠে নেমেছেন। জানা যায় সোসাইটির দায়িত্বে থাকা কেউ সেই ঘটনা জানেনা। আরও অবাক করার মত বিষয় হলো কমলাসাগর বাজাৱ সম্পাদক মদন শিব ঘুম থেকে যেন সজাগ হয়েছেন সেই ঘটনার খবর পেয়ে। কমলাসাগর পঞ্চায়েত সচিব যিনি সোসাইটির কোষাধ্যক্ষ পদে রয়েছেন তিনিও কিছু জানি নি বলে জানালেন আমাদের ক্যামেরার সামনে ।অন্যদিকে বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য কে সেই ব্যাপারে অবহিত করলে তিনি ফোনের মাধ্যমে জানিয়ে দেন কিছু জানেনা আবার সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা তার কাছে জানতে গেলে তিনি বলেন কিছু জানিনা ।রয়েছে সোসাইটির চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভৌমিক এর হাতে দায়িত্বে। যদিও এলাকার বিধায়ক অভিযোগ করেছেন চেয়ারম্যানের মদতে সেই ঘটনা ঘটেছে ।এখন প্রশ্ন হলো সোসাইটির কর্মকর্তারা না জেনে কি করে রাতের গভীর রাতে সেই মাছগুলি চুরি হয়ে যাই পবিত্র মন্দির চত্বর থেকে ।তা গোটা এলাকায় গুঞ্জন শুরু হয়ে গেছে। কমলাসাগর কসবা সোসাইটির চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভৌমিক কে বানিয়ে কমিটির মধ্যে রাখা হয়েছিল মহকুমা শাসক ব্লক সমষ্টি আধিকারিক পঞ্চায়েত সচিব সহ অন্যান্যদের কিন্তু কেউ জানে না সেই ঘটনা। যার ফলে গোটা এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। যদিও এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী ইতিমধ্যে মাঠে নেমে সুষ্ঠু তদন্ত দাবি রাখলেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাতের আধারে পুকুরে বিষ ঢেলে দিলো দুস্কৃতিকারীরা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত দক্ষিণ ব্রজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষ্ণু পোদ্দার এর 1 কানি পুকুরে বিষ ঢেলে দেয় দুস্কৃতিকারীরা। মাছ মরে ভেসে উঠে পুকুরের জলে। সকাল বেলায় ঘুম থেকে উঠে বিষ্ণু বাবুর শ্রী দেখতে পান পুকুরে মাছ মরে সাদা হয়ে রয়েছে। বাড়ি থেকে পুকুর দশ হাত দূরত্বের মধ্যে। পুকুরে এই দৃশ্য দেখে দৌড়ে পুকুর পাড়ে চলে যান বিষ্ণুর শ্রী লক্ষ্মী রানী পোদ্দার। উনার চিৎকারে গোটা গ্রামের মানুষ একত্রিত হয়। প্রায় 25 থেকে 30 হাজার টাকার মাছ মরে ভেসে ওঠে। মাগুর মাছ গুলি পর্যন্ত মরে যায়। এমন করা বিষ ঢেলেছ দুস্কৃতিকারীরা। সঙ্গে সঙ্গে পরিবারের সবাই মিলে মাছ গুলি তুলে মাটির নিচে চাপা দেয়। বিষ্ণুপোদ্দার পুলিশের চাকরি করেন। বাড়ি ঘরে থাকেন না। উনি আগরতলা হেড অফিসে কাজ করেন। বিষ্ণু বাবুকে সমস্ত ঘটনা জানিয়েছেন ওনার শ্রী। বিষ্ণু বাবু বলেছেন পুলিশকে জানানোর জন্য।মঙ্গলবার সকাল বেলায় বিশালগড় থানার এসআই রঞ্জিত দেববর্মা পুলিশ নিয়ে এসে ঘটনা তদন্ত করে গিয়েছেন। একজন প্রতিবেশীকে সন্দেহ হয় বলে জানিয়েছেন বিষ্ণু বাবুর শ্রী। কারণ কিছুদিন আগে জায়গা নিয়ে সীমানা নিয়ে ওই প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয়েছিল। শত্রুতার জেরে এমন করতে পারে ওই প্রতিবেশী এমনটাই আকার-ইঙ্গিত দিয়েছেন বিষ্ণু বাবুর শ্রী। বিগত প্রায় 35 বছরেও এমন ঘটনা কোনদিন ঘটেনি বলে জানান লক্ষ্মী বালা পোদ্দার। দুস্কৃতিকারীরা একেবারে ধ্বংস করে দিয়েছে আমার পুকুরের মাছ এই কথা বলে বারবার চোখের জল মুছে চলেছেন লক্ষীদেবী। এ ঘটনায় গ্রামের মানুষ হতবাক।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিশালগড় রাঙ্গাপানি এলাকা থেকে আটক 2 নেশা সেবনকারী যুবক মূল পান্ডা সিরাজ মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে জানাজায় সেরাজ নিয়ে দীর্ঘদিন যাবৎ লাল চিলা সহ বিভিন্ন এলাকায় জনজাতি লোকেদের কাছে নেশার বিভিন্ন সামগ্রী বিক্রি করছেন এবং সমস্ত জনজাতি যুবকদের নেশায় আসক্ত করে তুলছেন আজ এলাকার সমস্ত জাতির লোকেরা একসঙ্গে মিলিত হয়ে নেশাখোর সিরাজ মিয়ার ওপর চড়াও হতে সিরাজ মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সেখান থেকে নেশা পান করা অবস্থায় দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
