জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :- রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার জন্য এক অনন্য প্রয়াস গ্রহণ করেছে আই সি আই সি আই ফাউন্ডেশন। বিশেষ করে রাজ্যের উৎপাদিত বাশ শিল্পকে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরী করে বাজারজাত করা। যাতে করে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিয়ে খুব সহজেই নিজেদের বাড়িতেই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলতে পারে। এই লক্ষে আই সি আই সি আই ফাউন্ডেশন বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছে । গত ২০ দিন ধরে এই ধরণের একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করেছে ফাউন্ডেশন। সিপাহীজলা জেলায় এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করার ফলে দারুনভাবে উপকৃত হয়েছে বেকার যুবক যুবতীরা। রবিবার সিপাহীজলা উদ্যানে আয়োজিত শিবিরের সমাপ্তি দিনে প্রশিক্ষণার্থীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে এই তথ্য জানান বনদপ্তরের অধিকর্তা বিপ্লব দত্।। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আই সি আই সি আই ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট অফিসার সুশান্ত সিংহসহ অনেকে।
Monthly Archives
March 2021
জনতার কলম ত্রিপুরা ,বক্সনগর, প্রতিনিধি:- দুষ্কৃতীদের নাশকতার আগুনে পুড়ে ছাই হল রাবার বাগান। ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকালে মধ্যবক্সনগর গ্রামপঞ্চায়েতর আমজাদ হোসেনের 17 কানি রাবার বাগানে কে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীকারীরা। আগুনে বাগানের অর্ধেক গাছ পুড়ে যাওয়ার পর এলাকার লোকজন ঘটনাটি দেখতে পায়। খবর পেয়ে ছুটে আসে বাগানের মালিক আমজাদ হোসেন। জানা যায় তার বাবা আবদুল হক প্রতি নিয়ত এই বাগানে পাহারারত থাকে, রবিবার তার বাবা বাড়ির কিছু কাজের জন্য বাগানে আসতে পারেনি । আর এই সুযোগে দুষ্কৃতীরা বাগানে আগুন ধরিয়ে দেয়।এর আগেও অনেকবার বাগানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুন লাগাতে অনেক ক্ষয়ক্ষতি হয় তার বাগানের। বক্সনগর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে বিশালগড় এলাকায় রয়েছে ফায়ার সার্ভিস, তাই ফায়ার সার্ভিসকে খবর দিয়েও কোন কাজের কাজ হয় না, তাই ফায়ার সার্ভিসকে খবর না দিয়ে তারা আগুন নেভাতে চেষ্টা করে। এখন বাগানের মালিক আমজাদ হোসেনের দাবি সরকার থেকে যদি কিছু সাহায্য পায় তাহলে তার কিছুটা সহায়তা হবে।
মুখ্যমন্ত্রী বেকারদের আত্মনির্ভর করার লক্ষে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে , এই প্রচেষ্টায় দলমত নির্বিশেষে সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে- যুব মোর্চা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলার পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে। সরকারের এই প্রক্রিয়াকে সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষে এগিয়ে আস্তে হবে যুবশক্তিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব বেকারদের আত্মনির্ভর করে তোলার লক্ষে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে কার্যকরী করতে দলমত নির্বিশেষে সমাজের সকল লোককেই এগিয়ে আস্তে হবে। রবিবার ১৩ প্রতাপগড় বিজেপি যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত কার্জকারিনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন যুব মোর্চার মন্ডল কার্যকরতা। এদিনের সভায় প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের যুবক যুবতীদের স্বতস্ফর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সভায় আসন্ন এডিসি নির্বাচন ও পুর নিগমের নির্বাচনের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা , প্রতিনিধি :- সাত সকালে উদ্ধার এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনা বোধজং নগর থানাধীন যাত্রাপুর এলাকায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। একই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি ও নেয়। এদিকে অস্বাভাবিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার পরিজন ও এলাকাবাসীর মধ্যে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তদন্ত চালিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যারই ঘটনা।
মহিলাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর রাজ্য সরকার এবং সেই লক্ষ্যে কাজ করছে সরকার- রতন চক্রবর্তী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- রাজধানীর আনন্দনগর ডিসি পাড়া এলাকায় ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী এবং প্রাক্তন চেয়ারপারসন পূর্ণিমা রায় সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের হাত দিয়ে পুরুষতান্ত্রিক সমাজে নিজেকে প্রতিষ্ঠিত পরে জীবন সংগ্রামে লড়াই করে নিজেকে সামনের দিকে এগিয়ে আনতে পেরেছেন এমন কয়েকজন মহিলাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী রাজ্যে বর্তমান সময়ে বা অতীতে নারীঘটিত অপরাধের গুলো তীব্র নিন্দা করেন এবং পুরুষতান্ত্রিক সমাজে আজকের নারীরা পিছিয়ে নেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস-আদালতে নিজেদের কর্তব্য পালনে সচল রয়েছে এবং একটি সুপ্রতিষ্ঠিত সমাজ গড়তে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদের বিধায়ক রতন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে নারীদের জঘন্য জায়গায় শ্রম বেশি করিয়ে মজুরি কম দেওয়া প্রতিবাদে নারীরা যে আন্দোলন সংগঠিত করেছিল সেই ইতিহাস তুলে ধরেন এবং একটি সুপ্রতিষ্ঠিত দেশ ও সমাজ গড়তে নারীদের যে অবদান রয়েছে তা প্রমাণ তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে আদিবাসী মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
পূর্বদয়া সামাজিক সংস্থার বিভিন্ন আউটলেটে খাদ্যসামগ্রী বিতরনে রাজ্য পুলিশের মহা নির্দেশক ভি এস যাদব
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- পূর্বদয়া সমাজিক সংস্থার বিভিন্ন আউটলেটে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পূর্বদয়া সামাজিক সংস্থার পক্ষ থেকে গরীব জনগনের জন্য খাদ্য, পুরানে ও নুতন জামাকাপড় থেকে শুরু করে তাদের জন্য ব্যবস্থা করেছেন, তাতে করে রাস্তায় যেই সব গরীব শ্রেনির লোকেরা না খেয়ে রাস্তায় থাকতে হয় তাদের জন্য পূর্বদয়া সামাজিক সংস্থার এই ধরনের আউটলেট এর ব্যবস্থাপনা। এদিন ডিআইজি ভিএস যাদব হার্ড অফ হিমিউনিটির বিভিন্ন আউটলেটে গরিব মানুষের মধ্যে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সংবাদমাধ্যমকে জানান পূর্বদয়া সামাজিক সংস্থার এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় এবং এই কর্মসূচির মধ্য দিয়ে গরিব মানুষ এবং রাস্তায় থাকা মানুষদের উপকার হচ্ছে বলে। তাছাড়া এ ধরনের সমাজসেবামূলক কাজে সমাজের বিভিন্ন অংশের মানুষদের এগিয়ে আসার আহব্বান রাখলেন। এদিনের অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ হার্ট অফ হিমিউনিটির কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী দু বছরে ত্রিপুরাকে হীরা প্লাস বানিয়েছে – অলোক ভট্টাচার্য
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি – দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা বানিয়ে তুলবে বলে আশ্বাস দিয়েছিলেন। মাত্র দু’বছরে ত্রিপুরাকে হীরা প্লাস বানিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু যারা অন্ধ তারা চোখে বেশি দেখেন বলে এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারকে কটাক্ষ করলেন বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অলক ভট্টাচার্য। তিনি বলেন বিরোধী দলনেতার অন্তর্দৃষ্টি হারিয়ে গেছে। বিরোধী দলনেতা বলছেন, মানুষ অনাহারে রাজ্যের মারা যাচ্ছে। কিন্তু এই ধরনের মন্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা বলে আখ্যায়িত করলেন তিনি। তাদের মূল উদ্দেশ্য ছিল সমাজকে দু’ভাগে ভাগ করা। কিন্তু বর্তমান সরকারের উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। আর সেই দিশা উন্নয়ন করে চলেছে সরকার। মডেল স্টেট করতে সরকার আগরতলা প্রত্যেকটি ওয়ার্ডে সাব সেন্টার বসানোর উদ্যোগ গ্রহণ করেছে। পিএসসি সেন্ট্রাল গুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক বসানো হচ্ছে। আগরতলা শহরের প্রতিটি মোড়ে বসানো হচ্ছে বিদ্যুতিক ট্রাফিক সিগনাল। রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু হয়েছে। আর এটাই সবকা সাথ সবকা বিকাশ লক্ষণ বললেন তিনি।
জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- ত্রিপুরা রাজ্য মিনি ট্রাক শ্রমিক সংঘের দূর্গা চৌমুহনী শাখার উদ্যোগে দুর্গা চৌমুহনি বিপণি বিতানে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, এবং টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, রক্তদান মহৎ দান। এ ধরনের রক্তদানে ব্ল্যাড ব্যাংকগুলিতে রক্তস্বল্পতা অনেকটা মেটাতে সক্ষম হবে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি রাজ্যের মুমূর্ষ রোগীদের স্বার্থে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা সংগঠন এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে রক্তদানের মতো মহৎ দানের মত শিবিরে এগিয়ে আসার জন্য রক্তদাতাদের শুভেচ্ছা জানান তিনি। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- গ্রাম পাহাড়ে অভাব-অনটন দেখা দিয়েছে। সম্পূর্ণভাবে একটা অমানবিক দৃষ্টিভঙ্গি চলছে গোটা দেশ এবং রাজ্য জুড়ে। রবিবার টাউন হলে এমনটাই অভিযোগ তুললেন ত্রিপুরার তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্মেলনে সাধারণ সম্পাদক সুধন দাস। তিনি বলেন রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার তিন বছরে ২৯৯ টি প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি পালন করেনি সরকার। প্রায় ৫০ হাজার সামাজিক ভাতা কেটে দেওয়া হয়েছে। কর্ম সংস্থানের অভাব। পূর্বে বামফ্রন্ট সরকারের আমলে তপশীলি অংশে মানুষদের জন্য শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন হয়েছিল। ফলে তারা ভবিষ্যতে তারা উন্নতির দিকে যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু তিন বছরে সে উন্নয়নের স্বপ্ন ভেঙে দিয়েছে সরকার বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিয়ম মেনে শিব চতুর্দশী উপলক্ষে শিবের মাথায় ফুল বেলপাতা অর্পন করছেন ভক্তরা
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। তারই পরিপ্রেক্ষিতে আজ আগরতলা শিব বাড়িতে শিবচতুর্দশী উপলক্ষে শিবের মাথায় জল, দুধ, ফুল, বেলপাতা দেওয়া হচ্ছে নিয়ম মেনে। এদিনটিকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে ভক্তগনের ভীর লক্ষ করা যায়। আজকের এই দিনে বহু মা এবং মেয়েরা পরিবারের মঙ্গল কামনায় ও সংসারে সুখ শান্তি যেন বজায় থাকে এই কামনায় ব্রত পালন করেন শিবের আরাধনায় ব্রতী হন। হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ অনুসারে এইরাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন। আবার এইরাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এর নিগুঢ় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিলেন। তাই এদিনেই সংসারের সমস্ত রকম প্রীড়া ও দুখ কষ্ট ত্যাগ করে সুখ লাভের আশায় এই দিনটিকে পালন করে থাকেন অগনিত ভক্তবৃন্দরা।
