জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ন্যাশনাল কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রাইট এবং ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস যৌথ উদ্যোগে তিন দিনের প্রোগ্রাম আজ দ্বিতীয় দিন যেখানে আলোচনা করা হবে জন্মের পর শিশুদের কিভাবে যত্ন নেওয়া দরকার এবং একটি শিশু জন্মের পর আইনগতভাবে তারিখে কি পাওনা রয়েছে ও কিভাবে শিশু সুবিধাগুলি গ্রহণ করা যাবে তাছাড়া শিশুদেরকে যত্ন নেওয়ার ক্ষেত্রে কি কি পথ অবলম্বন করা দরকার সে বিষয়ে আলোচনা করা হয় বলে জানান শিশু সুরক্ষা ও শিশু অধিকার কমিশনের চেয়ারপার্সন নিলীমা ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তাছাড়া আশা কর্মী সহ বিভিন্ন এদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Monthly Archives
March 2021
বাংলাদেশ সরকারের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল ভিসা অফিসে
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বাংলাদেশ সরকারের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারি হাই কমিশন মোহাম্মদ জুবায়েদ হোসেন, সহকারী হাইকমিশনার মোঃ জাকির হোসেন ভূঁইয়া প্রথম সচিব,সহ আরো অন্যান্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর বিজয় সরণির দুইপাশে নানা ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ। তার সাথে সাথে আগরতলার বাংলাদেশ ভিসা অফিসে এ অনুষ্ঠান করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও শেখ মুজিবুর রহমানের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল যে ব্যক্তি দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন উনার মত ব্যক্তি কে বাংলাদেশের মানুষ যেমন কোনদিন ভুলতে পারবেন না তেমনি উনার কাজের ধারাবাহিকতা ছিল অন্যরকম তার জন্যই আজ বাংলাদেশে সোনার বাংলার রূপ নেয় আরে রূপকার ছিলেন মুক্তিযুদ্ধের সংগ্রামী মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী চলছে। এর মাঝেই হিসাব চলছে প্রত্যাশা প্রাপ্তির। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র 9 মাসের লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর লাল সবুজের পতাকা। মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অধ্যায়। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে নিঃসন্দেহে সবচেয়ে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস একদিকে যেমন করুন, শোকাবহ, লোমহর্ষক, তেমনি ত্যাগের মহিমায় উজ্জ্বল ও বীরত্বপূর্ণ। এদিন আগরতলার বাংলাদেশের ভিসা হাইকমিশনার বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রজ্ঞাভবনে নতুন দিশা ২.০ মিশন ১০০ দিন একদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে। এদিন অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি এদিন শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, নতুন দিশা প্রকল্পের ক্ষেত্রে দারুণ সাফল্য এসেছে। দপ্তরের কর্মীরা এর জন্য নিষ্ঠা ভাবে কাজ করে চলেছে। অর্থাৎ শিক্ষাদপ্তর যে কাজ করছে তা অভাবনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একথা বলছেন। যা রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় প্রাপ্তি। শিক্ষক-শিক্ষিকাদের নতুন কিছু করার জন্য ভাবতে হবে। যাতে ত্রিপুরাকে গোটা দেশ চিনতে পারে। গতানুগতিক পন্থা ছেড়ে দিয়ে ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। স্কুলে আসলাম, বসলাম, টিফিন করলাম এবং বাড়ি চলে গেলাম সেই নীতির বিশ্বাসী নয় তিনি বলে জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আশা কর্মীদের বৃদ্ধি করা ৩৩ শতাংশ ভাতা প্রদান করা, আশা কর্মীদের ভাতা ২১ হাজার টাকা করা, আশা কর্মীদের সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া এবং করোনাকালীন সময়ে কাজের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে ত্রিপুরা আসা ওয়ার্কাস ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে সি এম ও অফিসে বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঞ্চালি ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে ৭ হাজার ৭৬৫ জন আশা কর্মী রয়েছে। তাদের দিয়ে করোনার সময় বিভিন্ন কাজ করানো হলেও বিভিন্ন রাজ্যের অর্থ প্রদান বন্ধ করে রেখেছে সংশ্লিষ্ট দপ্তর। কিন্তু বর্তমানে আশা কর্মীদের দিয়ে সেই সব কাজ করাচ্ছে দপ্তর। কর্মীরা নিয়মমাফিক দাবি জানালেও দপ্তরে আধিকারিকদের ইতিবাচক কোনো ভূমিকা নেই। দীর্ঘ কয়েক মাস যাবত সরকারি উক্ত সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে আসছে কর্মীরা। গত বৃহস্পতিবার দপ্তরে আধিকারিকদের অবগত করতে অফিসে আসলে কর্মীদের প্রতিনিধি দলের সাথে দেখা করেননি দপ্তরে অধিকর্তা। তাই শুক্রবার বিক্ষোভ কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করেছে আশা কর্মীরা বলে জানান পাঞ্চালির ভট্টাচার্য। তিনি আরো বলেন, কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করতে প্রস্তুত আছে। তথ্য যদি আশা কর্মীদের দাবি পূরণ না করে তাহলে আগামী দিনে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজেদের চাকরি ফিরে পাবার লক্ষে গনবস্থানে বসেছিল ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা। কিন্তু প্রশাসন তাদেরকে জোর পূর্বক গনবস্থান থেকে উচ্ছেদ করে দেয়। তাই তাদের আন্দোলন জারী রাখার দাবীতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা, কিন্তু উচ্চ আদালতের রায়ের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে তাদের এই দাবী নাকি উচ্চ আদালত খারিজ করে দিয়েছে। কিন্তু সত্যটা অন্যরকম 10323 এর দাবির শুনানি দিয়েছে হাইকোর্ট যে জায়গায় কোট তাদের দাবি গ্রহণ করেছে এবং পুলিশের সাথে পরামর্শ করে করার বিষয়ে কথা বলার জন্য বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে এ ধরনের মিথ্যাচার করায় কোন শাস্তি পাবেন কিনা সে বিষয়ে জানা নেই। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি রাজ্যে আইনের শাসন আছে বলেই শিক্ষক-শিক্ষিকাদের দাবি পূরণ হয়েছে। এখন স্থান নির্বাচন করে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার দিকে এগুচ্ছে বলে জানালেন 10323 এর এক শিক্ষক।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-কাশ্মীরে দেশের স্বার্থে শহীদ হলেন রাজ্যের এক বীর সন্তান। বৃহস্পতিবার জঙ্গিদের গুলিতে মারা যান 2 সিআরপিএফ জওয়ান। তাদের মধ্যে ছিলেন ত্রিপুরার সু -পুএ। দেশের সুরক্ষায় ভূস্বর্গে নিজের রক্ত ঝরালে তিনি। এই বীর জোয়ান এর নাম মঙ্গ রাম দেববর্মা (৫৫)। তার বাড়ি দক্ষিণ জেলার তৈদুতে। বাড়িতে স্ত্রী ছাড়াও দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। জঙ্গিদের গুলি খেয়েছেন তিনি। একের পর এক গুলি লাগলেও কোনভাবেই পিছিয়ে যাই এই বীর। ভূস্বর্গের সুরক্ষা দিতে গিয়ে নিজের রক্ত ঝরালেন। পরবর্তী সময়ে সিআরপিএফের 73 নম্বর বাহিনীর অন্য জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায় জঙ্গিরা। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। জানা গেছে করুণা অতি মাড়ির পর ছুটিতে একবার বাড়ি এসেছিলেন মঙ্গ রাম। কাশ্মীরের সুরক্ষায় দ্রুত পৌঁছে গিয়ে আবার নেমে পড়েন বন্দুক হাতে নিয়ে। শেষ পর্যন্ত জঙ্গিদের গুলিতে মারা যান তিনি। এই বীরের দেহ শনিবার ত্রিপুরার মাটিতে আনা হতে পারে বলে মনে করছেন পরিজনরা। জঙ্গিদের গুলিতে মৃত মঙ্গ রামের বিষয়ে খোঁজ নিচ্ছেন ত্রিপুরায় সিআরপিএফ এর সদর দপ্তর। জানা গেছে দেহটি আগরতলা গেলে প্রথমে নেওয়া হবে সিআরপিএফের সদরদফতরে। সেখানে সম্মান জানানো হবে শহীদের প্রতি। বীর জোয়ান এর এই আত্মত্যাগের খবর রাজ্যে আসতেই গোটা ত্রিপুরাবাসী শোকেডুবে যায়। প্রসঙ্গত দেশ সেবা করতে গিয়ে শহীদ হয়েছেন এমন রাজ্যের বীর আরো অনেক রয়েছেন এর মধ্যে যুক্ত হল মঙ্গ রাম।
সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা রাজ্য সরকারের বিভিন্ন ত্রুটি তুলে ধরেন ,বিস্তারিত পড়ুন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য বিধানসভায় এক সাংবাদিক বৈঠকের ডাক দেন। এদিন মানিক সরকার রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে তোপ দাগেন রাজ্য সরকারকে , কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশংসা করেন, তাই এদিন বিরোধী দলনেতা বলেন মুখ্যমন্ত্রী তো আর সব জায়গায় পৌঁছাতে পারেন না তাই এসব কথা বলছে। বর্তমানে রাজ্যে যেসব ঘটনা ঘটছে সেইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের দ্বারস্থ হলেও পুলিশ মামলা নিচ্ছে না আর নিলেও কিছু অর্থের বিনিময়ে মীমাংসা করে ছেড়ে দিচ্ছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইনব্যবস্থার দিকে আরো নজর দেওয়ার আর্জি রাখেন। পাশাপাশি রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠনের পূর্বে সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ প্রদানসহ সপ্তম পে কমিশন দেওয়ার কথা বলেছিলেন কিন্তু সরকার ক্ষমতায় আসার পর সেরকম কিছুই দেখতে পাওয়া যায়নি, সুতরাং বিগত সরকারের আমলে সরকারি কর্মচারীদেরকে ২.২৫% পে স্ক্যাল প্রদান করেছিল কিন্তু বর্তমান সরকার কর্মচারীদের ৩ বছর পর মাত্র ৩% ডিএ দিয়ে বঞ্চনার শিকার করছেন। তাছাড়া বিধানসভা অধিবেশনের ২য় দিনে বিধায়ক সুদীপ রায় বর্মনের ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বলা তাদেরকে চাকরিতে পুনরায় নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার কি দরকার সে বিষয় তুলে এনে এদিন বিরোধী দলনেতা জানান বিগত সরকারের আমলে তাদের জন্য ১২ হাজার পদ সৃষ্টি করা হয়েছিল কিন্তু এই সরকার সেই পদগুলিকে অগ্রাহ্য করে পরীক্ষার বাহানা করছেন বলে অভিমত প্রকাশ করেন।
নিজ কর্তব্য পালন করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন সাংবাদিক বিকাশ দাস
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ১১ সেপ্টেম্বর প্রকাশ্য জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকির জেরে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে একের পর এক আক্রমনের ঘটনা ঘটতে শুরু করেছ। সম্প্রতি এই আক্রমণ সংঘটিত হয়েছে অনেক সাংবাদিকের উপর। এই আক্রমণের প্রতিবাদে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও থেমে যাননি দুস্কৃতিকারীরা। আবারো সংবাদ সংগ্রহ করতে গিয়ে কাঞ্চনপুরে স্যান্দন পত্রিকার সাংবাদিক বিকাশ দাসের উপর প্রানঘাতি হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি উঠেছে সংবাদ মহল থেকে। জানা যায় বুধবার বিকাস দাস কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর ভিলেজ কমিটিতে কোন আর্থিক দুর্নীতির তদন্ত করতে গেলে তার উপর শিমুল চাকমারা হামলা চালায়। এই ঘটনা থেকে এটাই প্রতিহত হচ্ছে যে, সমস্থ দুর্নীতির বিরুদ্ধে খবর করা থেকে বিরত রাখতেই মুখ্যমন্ত্রীর হুমকি আর একের পর এক এই হামলার ঘটনা গুলি ঘটে চলছে। সংবাদ মহলের ধারণা মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেড়ে উৎসাহিত হয়েই দলের প্রত্যক্ষ প্রশ্রয়েই এই হামলা সংগঠিত হচ্ছে বলে। তাই ঘটনাটির বিরুদ্ধে রাজ্যের শাসক দল বিজেপি এবং সরকারকে একযোগে ব্যবস্থা নিতে দাবি করছে সংবাদ মহল।
জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টি গোমতী জেলার উদ্যোগে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কুড়ি কিল্লা, বাগমা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জয় কিশোর জমাতিয়া সমর্থনে ছয়ঘড়িয়া ভিলেজ কাউন্সিল এর অধীনে তৈচাকমা গ্রামে বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযানে বের হয় গোমতী জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুকান্ত সাহা নেতৃত্বে বিজেপি যুব মোর্চার কর্মীরা। এই জন সম্পর্ক অভিযানে এছাড়া উপস্থিত ছিলেন আর কে পুর মণ্ডলের যুব মোর্চা সভাপতি রাকেশ শীল, 30 বাগমা যুব মোর্চার মন্ডল সভাপতি অমর জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন পাহাড়ের জনসম্পর্ক অভিযানে বের হয়ে গোমতী জেলা যুব মোর্চা সহ-সভাপতি সুকান্ত সাহা জানান বিভিন্ন এডিসি ভিলেজ এলাকায় গত বাম জমানায় পানীয় জল, স্বাস্থ্য ,শিক্ষা ও রাস্তাঘাট সহ বিভিন্ন মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছিল বিভিন্ন এলাকার জনজাতি অংশের লোকেরা। বাগমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পাহাড়ি অঞ্চল গুলোতে যেভাবে জনজাতি অংশের লোকজন প্রতিনিয়ত বঞ্চনার শিকার হতে হয়েছে । সেই কাহিনী তুলে ধরে বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যকলাপ তুলে ধরে মানুষের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে জেলার যুব মোর্চার কর্মীরা। পাহাড়ে নির্বাচনকে ঘিরে যেভাবে যুব মোর্চা সহ সভাপতি সুকান্ত সাহা নেতৃত্বে মোর্চার যুব কর্মীরা প্রতিদিন মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন বাগমা বিধানসভা জুড়ে । তাতে রীতিমতো কুড়ি কিল্লা বাগমা বাগমা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সমর্থনে থাকা কর্মীদের মধ্যে এক প্রকার কম্পন ধরিয়ে দিয়েছে যুব মোর্চার কর্মীরা। এই দিনের পাহাড়ে বাড়ি বাড়ি জন সংযোগ কে ঘিরে যুব মোর্চা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।।
মানুষের স্বার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনদিনের বিশেষ টিকাকরণ কর্মসূচি- শৈলেশ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যেই শুরু হয়েছে কোবিদ ভ্যাকসিন টিকাকরণ প্রক্রিয়া। বুধবার বিশ্ব টিবি দিবসে এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক শৈলেশ কুমার যাদব জানান পশ্চিম ত্রিপুরা জেলায় ৬০ বছরের উর্ধে ১ লক্ষ মানুষ রয়েছে যার মধ্যে ৬০ থেকে ৬৫ হাজার লোক পুর নিগম এলাকায় বসবাস করছেন এবং লক্ষ অনুযায়ী ৬০-৬৫ শতাংশ মানুষকে এই টিকা প্রদান করা। তারই পরিপ্রেক্ষিতে ২৪,২৫,২৬ তিনদিন বিশেষ টিকাকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাছাড়া বাকি ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে যারা রয়েছেন তাদেরকেও টিকা প্রদান করার ক্ষেত্রে রাজ্য সরকার ইতিবাচক ভূমিকা নিচ্ছেন বলে মত প্রকাশ করেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র , সংস্থা , সংগঠন বিভিন্ন জায়গায় এই টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কাজ করছেনা বলে অভিমত ব্যাক্ত করেন।
