জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার পক্ষ থেকে এক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার অন্যতম নেতা দেব্ব্রত কলইয়ের প্রয়ানের ব্যপক শোক জ্ঞাপন করেন এবং উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ মিনিট নিরবতা পালন করা হয়। তাছাড়া বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বুথ চল অভিযান কর্মসূচি সফলতার সাথে যেটা চালিয়ে যাচ্ছিল জনজাতি মোর্চা মহামারী করোনা ভাইরাসের কারনে সেটাকে স্থগিত রাখার নির্দেশ দেয় পার্টি, সেটাকে পুনরায় চালু করার উদ্দেশ্য নিয়ে আগামী ৪ ও ৫ই নভেম্বর থেকে শুরু করে ২১শে নভেম্বর অবধি চলবে জনজাতি মোর্চার বুথ চল অভিযান কর্মসূচি বলে জানান পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী মোহন এিপুরা।
Monthly Archives
November 2020
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- ভগৎ সিং যুব আবাসে প্রদেশ যুব মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, যুব মোর্চা কর্মীদের নিষ্ঠার সাথে আগামী দিন কাজ করতে হবে। সেই দায়িত্ব হবে জনস্বার্থে। কারণ যুব মোর্চার হলো ভারতীয় জনতা পার্টি মেরুদন্ড বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানে প্রদেশ যুব মোর্চার নয়া সভাপতি নবাদল বণিক বললেন যুব মোর্চা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিগত বিধানসভায় থেকে আরও বেশি শক্তিশালী করতে হবে সংগঠনকে। যাতে করে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে দল বিগত নির্বাচনে থেকে আরো বেশি আসনে জয়ী হতে পারে।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- অফলাইনে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে অনিচ্ছুক। তাই অনলাইনের পরীক্ষার দাবি তুলে সোমবার রাজ্যের ৬ টি কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষা ভবন ঘেরাও করে। এবং পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমার সাথে সাক্ষাৎ করে জানায় আগামী ১৩ নভেম্বর এবং ১৬ নভেম্বর থেকে ডি এল এড -এর দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ঘোষণা দিনক্ষণ ঘোষণার দেওয়া হয়েছে। এতে করে ছাত্র-ছাত্রীরা সংক্রমণের ঝুঁকিতে ভুগছে। তাই অনলাইনে পরীক্ষা সংগঠিত করতে গত ২৯ অক্টোবর দাবি তোলে যুগ্ম অধিকর্তার সাথে দেখা করেছে। সে মোতাবেক সোমবার অধিকর্তার সাথে দেখা করার কথা জানানো হয়। সোমবার অধিকর্তার সাথে দেখা করে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সমস্ত ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো হবে বলে জানান ছাত্রছাত্রীরা।
Older Posts
