বিগত দিনে রাজধানী আগরতলার প্রধান রেফারেল জি বি হাসপাতাল আইজিএম ও ভগৎ সিং যুব আবাস কেন্দ্রে কোন সংক্রমণ রোগীদের জন্য কবিড কেয়ার সেন্টারব্যবস্থা করা হলেও, যেভাবে রাজ্যে প্রতিনিয়ত করোনা সংক্রমণে সংখ্যা বাড়ার ফলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজধানীর হাপানিয়া স্থিত মেলা প্রাঙ্গণে ১৫০ শয্যা বিশিষ্ট করোনা সংক্রমণ রোগীদের জন্য কবিড কেয়ার সেন্টার বানানো হয়েছে বলে জানা যায়. তবে রাজ্যের জনগণ যদি সচেতন না হয় রাজ্য সরকারও রাজ্য স্বাস্থ্য দপ্তর যতই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন না কেন তার ফলাফল কি হবে সেটা নিয়ে রইল প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে.
Monthly Archives
June 2020
গত কিছুদিন আগে বিশালগড় এস ডি এম অফিস লাগু এক বাড়িতে গোহাটি থেকে এসেছেন এক যুবতী। গতকাল নমুনা পরীক্ষা করার পর ওনার পজিটিভ ধরা পড়েছে। তাই আজ বিশালগড় মহাকুমার স্বাস্থ্য দপ্তরে কর্মীরা এসে সেই বাড়িটি পুরো কোয়ারান্টিনে করে সিল করেন। এলাকার অভিযোগ গতকাল রাত্রে পজিটিভ ধরা পড়ে কিন্তু আজ দুপুর ১ টা সময় কেনো করেছে। সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেনি হাসপাতালে কর্মীরা। এ নিয়ে জনরোষের মুখে পড়েন বিশালগড় মহাকুমা স্বাস্থ্য দফতরের কর্মীরা।এলাকায় জনসাধারণের অভিযোগ বিশালগড় মহকুমা শাসক দপ্তরে কর্মীরা দিনদিন করুনা পজিটিভ পাওয়ার রোগীদের নিয়ে বিভিন্ন রকম টালবাহানা করছেন ।
গতকাল বিকেলে জ্বর ও সর্দি কাশি জনিত রোগের কারণে রাজধানীর জিবি হাসপাতালে ভর্তি করানো হয় বছর পঞ্চাশের এক মহিলাকে. জানা যায় মহিলাটি দীর্ঘদিন ধরেই কিডনিজনিত রোগেও ভুগছিলেন, তাছাড়া হাসপাতালে আসার পর মহিলাটির রক্ত সুয়েব টেস্টের জন্য পাঠানো হয় কিন্তু রিপোর্ট না আসার আগেই আজ ভোর সকাল সাড়ে পাঁচটায় মহিলাটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় জিবি হাসপাতালের বাথরুম থেকে. এই দৃশ্য পরিলক্ষিত করে জিবি হাসপাতালের কর্তৃপক্ষরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে. এই ঘটনাকে ঘিরে জিবি হাসপাতাল এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে.
করুণা ভাইরাস আবহের মাঝে যাতে মারণব্যাধি ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব না ঘটে তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে আগাম ভাবে মশার ওষুধ স্প্রে করা শুরু হলো প্রত্যন্ত এলাকাগুলোতে । এখন রাজ্যে চতুর্থ পর্যায়ের লক-ডাউন শেষ হয় আনলক ডাউন ১-র প্রথম পর্যায় চলছে । অন্যদিকে রাজ্যে করুণা আক্রান্তের সংখ্যাও বাড়ছে নিত্যদিন । এই করোনা আবহের মাঝেই যাতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব না ঘটে তার জন্য প্রত্যন্ত এলাকা গুলোতে আগে থেকেই “DDT” ঔষধ স্প্রে করা হচ্ছে । এমনিতেই জুন-জুলাই দুটি মাস ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে প্রতিবছরই । তাই তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে “DDT” ঔষধ স্প্রে করা হচ্ছে । উল্লেখ্য, গত সোমবার তেলিয়ামুড়া আর.ডি. ব্লকের অধীনে ‘সুর্দু করকরি’ গাঁও সভা থেকে এই কাজ শুরু হয় ।
ব্যাঙ্ক এখন শুধু পুঁজিপতিদের জন্য নয়, গরিবদের জন্যও : যীষ্ণু দেববর্মা
by prasenjit
written by prasenjit
মঙ্গলবার রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সরকারি আবাসে সাংবাদিকদের মুখোমুখি হন । এদিন উপ-মুখ্যমন্ত্রী রাজ্যের কোন এক রাজনৈতিক দলের প্রাক্তন সভাপতির সোশ্যাল মিডিয়ায় দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন , টিভি সঞ্চালকের ভূমিকায় নিজেই প্রশ্ন বানিয়ে নিজেই উত্তর দিচ্ছেন । তাছাড়া কিছু বিরোধী দলের করোনা নিয়ে রাজনীতি করার চেষ্টাকেও তীব্র ভাষায় নিন্দা জানান তিনি এবং তিনি আরো বলেন বিগত দিনে ব্যাঙ্ক মানে পুঁজিপতিদের জন্যেই বলে মনে করতেন অনেকে , কিন্তু দেশে মোদী সরকার আসার পরে এই চিন্তাধারা পাল্টেছে , ব্যাঙ্কের দরজা খুলে দিয়েছে গরিবদের জন্য বলে বক্তব্য রাখেন তিনি । তাছাড়া এদিন উপ-মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত দ্বিতীয় দফার সরকারেরও ভূয়সী প্রশংসা করেন।
লক ডাউন এর ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত এক সব্জি চাষী। ঘটনা উদয়পুর টেপানিয়া ব্লক অধীন পশ্চিম ছাতারিয়া এলাকায়। আর এতে চিন্তায় পড়েছে জনৈক চাষী।
ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম ছাতারিয়া এলাকার জনৈক বাবুল মজুমদার দেড় কানি জমিতে কারকল গাছ লাগিয়েছেন। ফলনও হয়েছে ভালোই। তবে লক ডাউন চলায় বেচা বিক্রি মন্দা হওয়াই দুশ্চিন্তায় পড়েছে ক্ষতিগ্রস্ত সব্জি চাষী বিমল মজুমদার। এমতাবস্থায় বিমল বাবুর অভিমত যদি সরকারী কোনও সহায়তা পাওয়া যায় তাহলে উনার পক্ষে সঠিক ভাবে কৃষিকাজ চালিয়ে যাওয়া সম্ভবপর হবে।
রাজধানী আগরতলার শ্রীশ্রী লোকনাথ বাবা সেবা মন্দিরে পালিত হল বাবা লোকনাথের তিরোধান দিবস
written by janatar kalam
আজ বাবা লোকনাথের ১৩০ তম তিরোধান দিবস, অন্যান্য বছর এই দিনটি ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ অন্যমাত্রা পেলেও, এবার মহামারী করোনা ভাইরাসের আতঙ্কের জেরে মন্দিরে পরিলক্ষিত হলো অন্যরকম দৃশ্য. বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে অন্যান্য বছর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি পালিত হলেও, এবছর শুধু মন্দিরে পূজা-অর্চনায় সীমাবদ্ধ, করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার জেরে স্থগিত রাখা হয়েছে এবছরের মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি. তাছাড়া তাদের সামাজিক কর্মসূচির অংশ হিসেবে ঈদ উপলক্ষে রাজধানীর জামা মসজিদে গরীব ও দুস্থ বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বলে জানান মন্দির কমিটির সদস্য.
Older Posts
