সূত্রের খবর অনুসারে সাবরুম দশমীঘাট এলাকায়. প্রতিনিয়তই পার্শ্ববতী দেশ বাংলাদেশের রামগড় এলাকার ভবঘুরের আনাগুনা হয় বলে খবর. ঘটনা সূত্রে জানা যায় আজ বিকেলে সাবরুম দশমীঘাট ফেনী নদীর উপরে বিএসএফ এক ভবঘুরেকে আটক করে এবং বেক্তির সঠিক পরিচয় পত্র না পাওয়ায় বিবাদের সৃষ্টি হয় বিএসএফ এবং বিজিবির মধ্যে তাকে নিয়ে. তাছাড়া শেষ খবর পাওয়া অব্দি দুপক্ষের মধ্যে কোন সুরাহা না হওয়ায় পরিস্থিতি এখনো থমথমে বলে জানা যায়. এবং বগাফা হেডকোয়াটার থেকে বিশাল বিএসএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ও এম্বুশ পেতে নিয়েছে দু পক্ষের বাহিনী বলে খবর. পাশাপাশি ভবঘুরে সেই ব্যাক্তিটি বিএসএফ এর অধীনে রয়েছে বলেও জানা যায়. এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়.
Monthly Archives
May 2020
সারা দেশে এই কঠিন পরিস্থিতিতে গরিব শ্রেণীর মানুষ বিপন্ন হয়ে পড়েছে । এরই পরিপ্রেক্ষিতে আজ রাজধানীর এমবিবি ক্লাবের উদ্যোগে এলাকার প্রায় ৫০০ থেকে ৭০০ গরিব পরিবারের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেবের উপস্থিতিতে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয় । এদিনের কর্মসূচি থেকে নীতি বলেন এই ধরণের কর্মসূচি রাজ্যের গরিব শ্রেণীর মানুষদের এই মুহূর্তে দিন যাপনে সহায়তা করছে এবং রাজ্যকে করোনা মুক্ত করতে এই ধরণের কর্মসূচি জারি রাখার আহবান রাখার পাশাপাশি রাজ্যকে মডেল স্টেট ঘোষণায় ত্রিপুরাবাসীর সহযোগিতার কথা তুলে ধরেন তিনি ।
আজ আন্তর্জাতিক মে দিবস । সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস । রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় সিপিআইএম সদর কার্যালয়ের সামনে । এদিনের কর্মসূচিতে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ বলেন আজ করোনা ভাইরাসের আতঙ্কের মাঝে লক ডাউনের মধ্যেই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হচ্ছে এবং যেসকল পরিবার ইনকাম ট্যাক্সের আওতায় নেই তাদের সকলকে শ্রমিক শ্রেণীর আওতাভুক্ত করা ও তাদের জন্য সুষম খাদ্য সরবরাহ করাসহ তারা যাতে এই কঠিন মুহূর্তে চলতে পারে সেজন্য তাদের পরিবারকে এই তিন মাস সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়ার দাবি রাখেন তিনি ।
আন্তর্জাতিক শ্রমিক দিবসকে স্মরণীয় করে রাখতে অটো শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে বিধায়ক সুদীপ রায় বর্মন
by prasenjit
written by prasenjit
এই মহামারীর পরিস্থিতিতে রাজ্যের অটো শ্রমিকরা আজ বিপন্ন হয়ে পড়েছে ঘুরছে না অটোর চাকা তাই দেখা দিয়েছে অর্থাভাবও । এরই পরিপ্রেক্ষিতে আজ রাজধানীর শ্যামলী বাজার বিপনী বিতানের সামনে অল ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার এসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিস সাহার উপস্থিতিতে শ্রমিকদের মাঝে খাদ্য আমগ্রী বিতরণ করা হয় । এদিনের কর্মসূচিতে বিধায়ক সুদীপ রায় বর্মন শ্রমিকদের বর্তমান পরিস্থিতির পাশাপাশি বিকালে স্থানীয় একটি বালুয়াড়ী স্কুলে এলাকার ২০০ থেকে ২৫০ জনের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানান তিনি ।
Older Posts
