কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এবছরের বাজেটে নর্থইস্টের মানুষ ব্যাপক লাভবান হবে। বিশেষ করে কৃষকদের কথা চিন্তা করেই এবছরের বাজেট নির্মাণ করা হয়েছে। কেন্দ্রে ২০২০ এর বাজেট পেশ করার পর রাজ্যের অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা মহাকরণে নিজ চেম্বারে এক সাংবাদিক বৈঠক করে এবছরের বাজেট নিয়ে খুশি প্রকাশ করলেন। এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এবারের বাজেটে রাজ্যের কৃষকরা লাভবান হবেন। কৃষিজাত পণ্যের বহিঃরাজ্যে বাজারজাত করনের ক্ষেত্রে বিশেষ ট্রেন এবং বিমান চালু হলে রাজ্যের আনারস সহজেই বাইরে বাজারে পাঠানো যাবে। সেই সঙ্গে তিনি আরো বলেন, চিকিৎসা ক্ষেত্রে অনেক সুফল আসবে এই বাজেটে ।
Monthly Archives
February 2020
বাজেট 2020, কোন জিনিসের দাম কমল এবং কোন জিনিসের দাম বাড়ল। দেখে নিন এক নজরে ।
by prasenjit
written by prasenjit
আগামী তিন বছরের মধ্যে দেশজুড়ে স্মার্ট প্রিপেড মিটার চালু করার ঘোষণা করলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বাজেট ২০২০ পেশ করার সময় অর্থমন্ত্রী জানান ৩ বছরের মধ্যে প্রতিটি বাড়িতে প্রি পেড স্মার্ট মিটার নিয়ে আসার লক্ষ রয়েছে ৷ এতে গ্রাহক কার থেকে বিদ্যুৎ কিনবেন তা বেছে নিতে পারবেন ৷এর জন্য বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷
অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় জানিয়েছেন,‘আগামী তিনবছরে সমস্ত গ্রাহকদের জন্য স্মার্ট প্রিপেড মিটার, বিদ্যুৎ প্রদানকারী সংস্থা বেছে নেওয়ার সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এর জন্য বরাদ্দ করা হয়েছে ২২০০০ কোটি টাকা ৷’সরকারের এই পদক্ষেপের জেরে বিদ্যুৎ চুরির ঘটনা অনেকটাই আটকানো যাবে বলে মনে করা হচ্ছে ৷
আরো বিভিন্ন ঘোষণার মধ্যে রয়েছে,
১২ টি রোগ নির্মূল করতে মিশন ইন্দ্রধনুষের ঘোষণা অর্থমন্ত্রীর ৷স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জলজীবন প্রকল্প, স্বচ্ছ ভারত মিশনেও জোর ৷
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পিপিপি মডেলে হাসপাতাল তৈরির ঘোষণা নির্মলা সীতারমনের ৷ ১১২ জেলায় তৈরি হবে নতুন হাসপাতাল ৷
শিক্ষাক্ষেত্রে বিদেশি বিনিয়োগের জন্য শীঘ্রই নতুন শিক্ষানীতি তৈরির ঘোষণা ৷
ব্যাঙ্কঅ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ডিপোজিট ইনস্যুরেন্স ১ লক্ষ টাকা ছিল ৷ অর্থমন্ত্রী এদিন বাজেটে জানান এর সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে ৷
DICGC অথার্ৎ ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশনের তরফে জারি নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকদের ৫ লক্ষ টাকার সুরক্ষার গ্যারেন্টি দেওয়া হবে ৷ এ
কোন জিনিসের দাম কমল এবং কোন জিনিসের দাম বাড়ল। দেখে নিন এক নজরে ।
বাজেটে মধ্যবিত্তের জন্য বিপুল করছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর। বার্ষিক ৫-৭।৫ লক্ষ টাকা আয়ে কর ১০%বার্ষিক ৭।৫-১০ লক্ষ টাকা আয়ে কর ১৫%বার্ষিক ১০-১২।৫ লক্ষ টাকা আয়ে কর ২০%বার্ষিক ১২।৫-১৫ লক্ষ টাকা আয়ে কর ২৫%বার্ষিক ১৫ লক্ষ টাকার উপর আয়ে কর ৩০% এই বাজেটে দাম বেড়েছে সিগারেটের, এই বাজেটে স্টিল, তামা ও চিনামাটির বাসনপত্রের দাম বাড়াল । গাড়ির পার্টসের দাম বাড়ল । এই বাজেটে টোনড দুধের দাম কমল । আমদানিকৃত আসবাবপত্রের দাম বাড়ছে । এই বাজেটে জুতোর দাম বাড়ল । এই বাজেটে ফ্যানের দাম বাড়ল।
চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের যন্ত্রপাতির দাম বাড়ল । রসায়নিক দব্রের দাম বাড়ল এই বাজেটে ।এই বাজেটে চিনির দাম কমল । এই বাজেটে দাম কমল সোয়া প্রোটিন ও সোয়া ফাইবার যুক্ত খাবারের । কিছু কোম্পানির মদের দাম কমল এই বাজেটে । দাম কমল টুনা মাছের । প্রানিজ দব্যের দাম কমল এই বাজেটে । ফিউজ, রসায়ন, প্লাস্টিকের দাম কমল ।
চাষে রাসায়নিক ব্যবহার কমাতে উদ্যোগ কেন্দ্রের । কৃষিপণ্য পরিবহণের জন্য দেওয়া হবে এসি কোচ
by prasenjit
written by prasenjit
কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার এখন বড় সমস্যা। এনিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকেই। একথা মাথায় রেখে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করল কেন্দ্র।
কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে রাশ টানতে জৈব ও রাসায়নিক সারে সমতা বজায় রাখার চেষ্টা করা হবে। এতে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার কমবে। পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণের দিকেও জোর দেওয়া হয়েছে।অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, অনলাইনে কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা করা হবে। একইসঙ্গে পরিবহণের জন্য চালু হবে কিষাণ উড়ান। উত্তর-পূর্ব ভারতে কৃষকদের সুবিধার জন্য কিষাণ রেল। এই প্রকল্পে কৃষিপণ্য রফতানির জন্য এসি রেল কোচ চালানো হবে।
গ্রামের উন্নতির জন্য ২লাখ ৮৩ কোটি বরাদ্দ করা হচ্ছে। কৃষিপণ্য মজুত করতে আরও হিমঘর তৈরি করা হবে। জেলা ও তালুক স্তরে পিপিপি মডেলে তৈরি করা হবে ওইসব হিমঘর। কৃষিক্ষেত্রে উন্নতির জন্য ১৬ দফা অ্যাকশন প্ল্যান চালু করছে কেন্দ্র। কৃষি ক্ষেত্রে সৌরশক্তির ব্যবহারের ক্ষেত্রে জোর দেবে সরকার। দেশের ২০ লাখ কৃষকদের সৌরশাক্তি চালিত পাম্প দেওয়া হবে।সরকারের দাবি ২০২২ এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ হবে।
মহিলা কলেজের দর্শন বিভাগের উদ্যোগে আয়োজিত হল ত্রিপুরার উপজাতি ধর্ম এবং সংস্কৃতির উপর দুদিনব্যাপী সেমিনার । ১লা ফেব্রুয়ারি এবং ২রা ফেব্রুয়ারি এই দুদিন চলবে সেমিনার ।
শনিবার রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা ভবনে আয়োজিত এই সেমিনারের উদ্ভোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ । ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষা সহ বিশিষ্টরা । উদ্ভোদনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ত্রিপুরার উপজাতিদের সঙ্গে হিন্দু ধর্মের যোগসূত্র নিয়ে মূল্যবান তথ্য তুলে ধরেন । সেই সঙ্গে এই সেমিনারের সার্বিক সফলতা কামনা করেন ।
আগরতলাকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ চলছে দ্রুত গতিতে , জানালেন পুর কমিশনার ।
by prasenjit
written by prasenjit
স্মার্ট সিটি মিশনের কর্মসূচীতে আপাতত ২৫০ কোটি ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে । যার মধ্যে বিভিন্ন খাতে ইতিমধ্যেই ১৬কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে । রাজধানী আগরতলার কেন্দ্রস্থিত এলাকাকেই স্মার্ট সিটির আওতায় রাখা হয়েছে । যে জায়গাগুলিকে অত্যাধুনিক রূপ দেয়ার লক্ষে আগামী কিছুদিনের মধ্যেই বাকি পরিকল্পনাগুলির বাস্তবায়ন ঘটবে । শনিবার আরবান ডেভেলপমেন্ট কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে স্মার্ট সিটি মিশনের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব ।
এমন জঘন্য অপরাধের কোনও ক্ষমা নেই। নির্ভয়ার দোষী বিনয় শর্মাকে সাফ জানিয়ে দিলেন রাষ্ট্রপতি। প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করেছিল বিনয়। কিন্তু সেটাও বিফলে চলে গেল। বিনয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি। এর আগে নির্ভয়ার বাকি দুই দোষী পবন গুপ্তা ও অক্ষয় সিংয়ের প্রাণভিক্ষার আবেদনও খারিজ হয়েছিল। তবে ফাঁসি কবে, তা এখনও ঠিক হয়নি। আজ সকাল ছটায় নির্ভয়ার চার দোষীর ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু শেষমেশ তা স্থগিত হয়েছে।
রাষ্ট্রপতির কাছে নির্ভয়ার কোনও দোষীর প্রাণভিক্ষার আবেদন আর জমা নেই। এদিন রাষ্ট্রপতি দফতর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। চার দোষী বিভিন্ন আদালতে একাধিক প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছে। এর আগে বিনয় শর্মা জানিয়েছিল, তাঁর মৃত্যুতে বাবা-মা ভেঙে পড়বে। তাই বাবা-মায়ের কথা ভেবেই সে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইছে। যদিও সেই যুক্তি ধোপে টেকেনি। শনিবার ফাঁসির হওয়ার কথা ছিল চার দোষীর। ফাঁসির প্রস্তুতি সেড়ে ফেলেছিল তিহাড় জেল কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে তিহাড় জেলে হাজির হয়েছিলেন ফাঁসুড়ে পবন জল্লাদ। কিন্তু শেষমেশ বাজেটের দিন চার দোষীর ফাঁসি হয়নি। এখন পরিস্থিতি যা তাতে এই চার দোষীর ফাঁসি ঠিক কবে হবে তাও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সাজাপ্রাপ্তদের উপর থেকে ফাঁসির স্থগিতাদেশ ওঠার অপেক্ষায় রয়েছে দেশবাসী। ২০১৬ সালে দিল্লিতে নির্ভয়ার উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল ছজন। তার মধ্যে একজন দোষী নাবালক ছিল বলে তিন বছর হোমে কাটিয়ে ছাড়া পেয়েছে। আরেক দোষী রাম সিং জেলে আত্মহত্যা করেছে।
রাজ্যের পূর্ত ঘোটালায় জড়িয়ে লেজে গোবরে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী। বহুদিন জেল খাটার পর জামিনে ছাড়া পেয়েছেন। উলেখ্যে পুলিশ তদন্তের ৮৭দিনেও চার্জশিট দিতে পারেনি। এই মামলায় পুলিশি ভূমিকায় চরম নিন্দা জানান আইনজীবী। অভিযোগ মামলাটি রাজনৈতিক হিংসা মেটাতে ফাসানো হয়েছে বাদল চৌধুরীকে । শনিবার উচ্চ আদালতে জামিন মনজুর হয়। খানিকটা স্বস্তি লাল বাড়িতে।
Older Posts
