ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক পদে নব নিযুক্ত হলেন অমিত রক্ষিত মহাশয়। এদিন স্পোর্টস কাউন্সিলে নব নিযুক্ত সম্পাদকের অধীনে প্রথম মিটিং অনুষ্ঠিত হয় , উপস্থিত রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেবও। এদিন ক্রীড়া মন্ত্রী বলেন ভারতবর্ষের দুটি রাজ্যকে অনুসরণ করে রাজ্যে স্পোর্টস এক্ট চালু করা হয়েছে ।স্পোর্টস এক্ট চালু করে ক্রীড়ার সবগুলি সংস্থাকে যাতে স্পোর্টস কাউন্সিল নিয়ন্ত্রিত করতে পারে তার জন্যে এই মিটিংয়ের আয়োজন বলে জানান ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব।
Author
janatar kalam
মাতৃভাষা দিবসে ভারত বাংলা পর্যটন দিবস উপলক্ষে রাজ্যের পর্যটন দপ্তরে আয়োজিত হয় এক বসে আঁকো প্রতিযোগিতা ও রক্তদান শিবির । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ও বাংলাদেশ এই দুই দেশের সাদৃশ্য তোলে ধরার পাশাপাশি দু-দেশের মানুষদের মধ্যে যে আন্তরিক মেলবন্ধন রয়েছে তা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হল মাতৃভাষার রাজ্যভিত্তিক কেন্দ্রীয় অনুষ্ঠান । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , বাংলাদেশ বিধানসভার মুখ্য সচিব মহম্মদ অবদাস সহিদ, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথসহ অন্যান্য অতিথিরা । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে নিজের মাতৃভাষাকে দেশ বিদেশ সব জায়গায় সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন কেননা চীন , ফ্রান্স , জার্মানির লোকেরা রাষ্ট্রসংঘে গিয়ে নিজের ভাষায় বক্তব্য রাখে তো ভারত কেন বলবেনা , তাই ভারতের মাননীয় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী দেশের , বিদেশের যেকোন জায়গায় গিয়ে সেখানকার মাতৃভাষায় ২ লাইনে হলেও কিছুটা বক্তব্য রাখার চেষ্টা করা থাকেন। মুখ্যমন্ত্রী আরো বলেন নিজের মাতৃভাষাকে সম্মান করলেই নিজের সম্মান আপনে আপ বেড়ে যাবে ।
রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন মুঙ্গিয়াকামী ব্লকের আঠারোমুড়া কৃষ্ণমণি পাড়ার দয়ারাম রিয়াং ও তার ছেলে কুলুংসা রিয়াং । জানা যায় দয়ারাম রিয়াংয়ের ছেলে কুলুংসা রিয়াং বয়স ৩ বছর ব্লাড ক্যান্সারে আক্রান্ত । খবর পেয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে ডাকেন এবং চিকিৎসায় সমস্ত রকমের সুযোগ সুবিধা দেবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । ছেলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সহযোগিতা পেয়ে খুশি পিতা দয়ারাম রিয়াং ।
চেক বাউন্সের কেইসে জেল হয়েছিল বিপ্লব পাল নামক এক ব্যাক্তির । ঘটনা সূত্রে জানা যায় জনৈক এক ব্যাক্তিকে একটি চেক দিয়েছিল মৃত বিপ্লব পাল , চেকটি বাউন্স হওয়ার পর জনৈক সেই ব্যাক্তি বিপ্লব পালের নামে একটি কেস করে । ফলে বিপ্লব পালকে হাজতে নিয়েছিল পুলিশ। হাজতে নেওয়ার কয়েকদিন পর তিনি উনার স্ত্রীকে ফোন করে বলেন জিবি হাসপাতালে আসার জন্যে । এদিন মৃত বিপ্লব পালের স্ত্রীকে বিপ্লব পালকে হাসপাতালে আনার কারণ জিজ্ঞাসা করা হলে জানা যায় হার্নিয়া রোগের অপারেশন করতে গিয়ে বিপ্লব পালের হাতের নার্ভ কেটে যায় , নার্ভ কেটে যাওয়ার ফলে পর পর দুবার অপারেশন করার পর মৃত্যু হয় বিপ্লব পালের ।
রাজ্যের বিভিন্ন রেস্তোরাতে অভিযান চালালো, সদর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর
written by janatar kalam
রাজ্যের সদর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন রেস্তোরাতে অভিযান চালায় । উদ্দেশ্য ছিল খাবারের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পরিবেশন করে কিনা তা খতিয়ে দেখা । এদিন রাজধানীর চন্দনা হোটেলে অভিযান চালিয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা দেখতে পান এখানে যে খাবারগুলো পরিবেশন হচ্ছিল তা খাবারযোগ্য নয় । সদর মহকুমা শাসক ফুড সেফটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে এগুলিকে ফুড আল্লওন্যাশনের মধ্যে যা যা পরে তার স্যাম্পল পরীক্ষা করে অ্যাকশন নেওয়ার জন্যে ।
শিক্ষাগত মান উন্নয়নের চিন্তাধারায় রাজ্যের ২২ জন শিক্ষক সম্বর্ধনা পাচ্ছে দিল্লিতে
written by janatar kalam
অরবিন্দ সোসাইটি নামক একটি সংস্থা এরা শিক্ষা নিয়ে গবেষণা করে। এরা গত বছর রাজ্য সরকারের সাথে একটি মৌ স্বাক্ষর করে । এদের মূল লক্ষ হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশন ফর এডুকেশন ইনিশিয়েটিভস , বিভিন্ন রাজ্যের শিক্ষক , শিক্ষিকাদের মধ্যে ছাত্রছাত্রীদের শিক্ষাগত মান উন্নত করার ক্ষেত্রে কি ধরণের চিন্তা ভাবনা বা পদক্ষেপ রয়েছে তা বের করে আনা। অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে দেশ, দেশের বাইরে ও রাজ্যের বিভিন্ন জেলাতে বিদ্যালয় স্তরে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিল সেখানে শিক্ষক শিক্ষিকারা তাদের চিন্তা ভাবনা তাদের সামনে তুলে ধরেছিলেন । সেখান থেকে সোসাইটির দ্বারা দেশ ও দেশের বাইরের ১০০০ জন শিক্ষক নির্বাচিত হয় এর মধ্যে ত্রিপুরা থেকে ২২ জন শিক্ষক সেখানে স্থান পায়। আগামী ২৭ ফেব্রুয়ারী দিল্লির আই আই টি ভবনে নির্বাচিত শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হবে । এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমাসহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা।এদিনের বৈঠক শেষে নির্বাচিত শিক্ষকদের মধ্যে সোসাইটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর হাত ধরে শংসাপত্র দেওয়া হয় ।
শিক্ষামন্ত্রীর বক্তব্যের জেরে ক্ষোভে ফুটছে ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন
written by janatar kalam
সম্প্রতি ১০৩২৩ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর দেওয়া এক বক্তব্যের জেরে ক্ষোভে ফুটছে অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন । রবিবার মুক্তধারা অডিটোরিয়াম হলে আয়োজিত হয় অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের এক কনভেনশন । কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিমল সাহাসহ অন্যান্য নেতৃত্বরা। তাদের দাবি রাজ্য সরকার যেন অতিসত্বর ১০৩২৩ এর চাকুরীর স্থায়ী সমাধান দেন , পাশাপাশি সরকার যদি তাদের স্থায়ী সমাধান না করেন তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান। এদিন ১০৩২৩ এর একজন শিক্ষককে তাদের চাকুরী নিয়ে বিগত সরকারের ভূমিকা জানতে চাইলে তিনি জানান, বিগত সরকার পাশে আছে বলে আশ্বাস দিয়েছিল , তারপর তাদের জন্য ১২০০০ শূন্যপদ সৃষ্টি করেছিল কিন্তু তা পারেনি তাদের ব্যর্থতার জন্য, এই বর্তমান সরকারের আমলে যেন সেই চাকরিগুলি তাদেরকে দেওয়া হয় তার দাবি রাখেন ।
ত্রিপুরা সভাসুন্দর উন্নয়ন কমিটির ডাকে ১৫ই ফেব্রুয়ারী রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে মোট ১৫ দফা দাবির ভিত্তিতে এক গণবস্থানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম বিধায়ক রতন ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ । তাদের দাবি কেন্দ্র ও রাজ্য বাজেটে এস সি / এস টি দের জন্য অর্থবরাদ্দ বৃদ্ধি করা , সি এ এ/ এন আর সি/ এন পি আর বাতিল করা , বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ করা ও ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের হার বৃদ্ধি করা । এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বর্তমান রাজ্য সরকারকে এক হাত নেন , তিনি বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে ২০০দিনের কাজ ও ১৪০ টাকা মজুরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলো তা এখনো পূরণ করেনি বলে জানান। পাশাপাশি তিনি বলেন বিগত বামফ্রন্ট সরকার টুয়েবের কাজ এবং ৭৫ দিনের যে কাজের সূচনা করেছিলেন তা এখন ২০ দিনের হয়না এবং মজুরি ও ঠিকমতো দেওয়া হয় না বলে ব্যক্ত করেন তিনি।
রাজ্যে আবারো শিশু মৃত্যুর ঘটনা । উল্লেখ্য ৫ই ডিসেম্বর রাজধানীর আই জি এম হাসপাতালে জন্ম হয়েছিল সোনামুড়া জেলার রামপদ এডিসি ভিলেজের খোকন ত্রিপুরার ছেলের । জন্মের পর আই জি এম হাসপাতালের এক কর্মরত চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন যে দেড় মাস পর থেকে যেন বাচ্চাকে টিকা প্রদান করা হয় , কিন্তু বাচ্চাটি সর্দি জ্বরে আক্রান্ত থাকায় বাচ্চাটির বাবা প্রথমে টিকা দানে নেয়নি , পরবর্তী সময় রামপদ এডিসি ভিলেজ সাব সেন্টারের এক কর্তব্যরত কর্মী আশিস দাসের পরামর্শে বাচ্চাটি সর্দি জ্বরে আক্রান্ত থাকা সত্ত্বেও টিকা প্রদান করা হয় । পরবর্তী সময় বাচ্চাটি অসুস্থ হয়ে পরে , প্রথমে চিকিৎসার জন্য রাজধানীর হাপানিয়া হাসপাতালে নিয়ে আসা হয় , চিকিৎসার পরে চিকিৎসকরা জানায় বাচ্চাটি নিমোনিয়া জ্বরে ভোগছে সেখানে অনেক চেষ্টার পরে ব্যর্থ হওয়ায় পরে রাজধানীর আই জি এম হাসপাতালে রেফার করা হয় এবং এখানেও চিকিৎসকরা অনেক চেষ্টার পরে আজ বাচ্চাটি মৃত্যুর কোলে ঢেলে পরে । শিশুটির বাবার অভিযোগ যে ভুল টিকাকরণের ফলে ছেলে প্রাণ হারিয়েছে ।
