এসসি–এসটি–ওবিসি শিক্ষার্থীদের স্কলারশিপে বিলম্ব, সিইও-র দপ্তরে বামেদের স্মারকলিপি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এসসি, এসটি ও ওবিসি ছাত্রছাত্রীদের নির্ধারিত সময়ে স্কলারশিপ প্রদানের দাবিতে এসটি কর্পোরেশনের সিইও গাজেন্দ্র ভার্মার র নিকট ডেপুটেশন প্রদান করল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই), টুইপ্রা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ) সহ বাম বিধায়কদের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বাম বিধায়ক সুদীপ সরকার ও নয়ন সরকার । তাঁদের সঙ্গে ছিলেন টিএসইউ রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা এবং এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব সহ অন্যান্য নেতৃত্ব।

অভিযোগ, বিগত কয়েক বছর ধরে এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা সময়মতো স্কলারশিপের অর্থ পাচ্ছেন না। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। প্রশাসনিক জটিলতা ও দপ্তরীয় গাফিলতির জেরে বহু ছাত্রছাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি আন্দোলনকারীদের। বিশেষত বিএড ও ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ায় আর্থিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ প্রসঙ্গে সুদীপ সরকার বলেন, “সঠিক সময়ে স্কলারশিপের টাকা না পাওয়ায় ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ছাত্রছাত্রীদের স্বার্থে অবিলম্বে নির্ধারিত সময়ে স্কলারশিপের অর্থ প্রদান নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, এর আগে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করা এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেও সুরাহা না মেলায় অবশেষে ডেপুটেশনের পথ বেছে নেয় ছাত্র সংগঠনগুলি।

ডেপুটেশন গ্রহণের পর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনগুলি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর জোর, গর্বিত ত্রিপুরা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’ থেকে পর্যটন পর্যন্ত—ব্যস্ত দিন রাজ্যপালের বক্সানগর সফর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’-এ ত্রিপুরার বাঁশশিল্পের প্রশংসায় মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জনপ্রিয়...