হজ যাত্রার প্রক্রিয়া সম্পন্নের সময়সীমা বাড়ল ২৫ তারিখ পর্যন্ত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- হজ যাত্রার প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ বাড়িয়ে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই সময়সীমার পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না।

মন্ত্রকের পক্ষ থেকে হজ যাত্রীদের দ্রুত হজ বুকিংসহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে। যাত্রীদের তাঁদের বৈধ পাসপোর্ট নির্ধারিত হজ গ্রুপ অর্গানাইজার (HGO) অথবা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার পাশাপাশি ‘নুসুক’ (Nusuk) পোর্টালে নিবন্ধনের যাবতীয় তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রক আরও জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন না করলে হজ যাত্রায় অংশগ্রহণ করা সম্ভব হবে না।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর জোর, গর্বিত ত্রিপুরা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’ থেকে পর্যটন পর্যন্ত—ব্যস্ত দিন রাজ্যপালের বক্সানগর সফর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’-এ ত্রিপুরার বাঁশশিল্পের প্রশংসায় মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জনপ্রিয়...