নয়া রায়পুরে অল ইন্ডিয়া পুলিশ কনফারেন্সের বৈঠক সভাপতিত্বে প্রধানমন্ত্রী, নিরাপত্তা নীতি নির্ধারণে জোর

Date:

জনতার কলম ওয়েবডেস্ক:- ছত্তিশগড়ের নয়া রায়পুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে শুরু হয়েছে অল ইন্ডিয়া ডিরেক্টরস জেনারেল এবং ইন্সপেক্টরস জেনারেল অব পুলিশ কনফারেন্সের ৬০তম অধিবেশন। তিনদিনব্যাপী এই সম্মেলনের বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উদ্বোধনী ভাষণে মি. শাহ বলেন, এই কনফারেন্সকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা-সংক্রান্ত সমস্যার সমাধানের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে গৃহীত আলোচনা ভবিষ্যতের কৌশল নির্ধারণ এবং নীতি প্রণয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি জানান, গত ১১ বছরে উগ্রপন্থা, সন্ত্রাসবাদ, বিদ্রোহ এবং মাদকবিরোধী অভিযানে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নতুন যুগের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গোয়েন্দা তথ্যের নির্ভুলতা, লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা এবং সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি। কনফারেন্সে অনুষ্ঠিত আলোচনা ‘বিকসিত ভারত’-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতের পুলিশিং রোডম্যাপ তৈরিতে সাহায্য করবে বলেও তিনি উল্লেখ করেন। এ বছর সম্মেলনের মূল থিম—‘বিকসিত ভারত: সিকিউরিটি ডাইমেনশনস’।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সেরা তিনটি পুলিশ স্টেশনকে ট্রফি দিয়ে সম্মানিত করেন এবং পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস প্রদান করেন।

সম্মেলনে বামপন্থী উগ্রবাদ, সন্ত্রাসবাদ মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর নিরাপত্তা, ফরেনসিক বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

সম্মেলনে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রধানরা এবং কেন্দ্রীয় পুলিশ সংস্থার শীর্ষ কর্তারা। তিনদিনের এই কনফারেন্সে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পুলিশ মেডেল ফর ডিস্টিঙ্গুইশড সার্ভিসও প্রদান করবেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...