বিশেষ নিবিড় পুনর্মূল্যায়ন (SIR)–এর দ্বিতীয় পর্যায়ে ৯৯ শতাংশের বেশি ভোটার ফর্ম বিতরণ: নির্বাচন কমিশন

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশেষ নিবিড় পুনর্মূল্যায়ন (Special Intensive Revision – SIR)–এর দ্বিতীয় পর্যায় শুরুর পর থেকে ভোটারদের মধ্যে ৯৯ শতাংশেরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫০ কোটি ৫০ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম ভোটারদের হাতে পৌঁছে গেছে। চলতি মাসের ৪ তারিখ থেকে নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR–এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে।

এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হলো—ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পুদুচেরি, লক্ষদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

নির্বাচনী তালিকার এই ব্যাপক পুনর্মূল্যায়ন আগামী বছরের ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে শেষ হবে বলে কমিশন জানিয়েছে।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

আঞ্চলিক দল দীর্ঘস্থায়ী হয় না, কারণ তারা উন্নয়ন নিশ্চিত করতে পারে না: বিদ্যুৎ মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ মন্ত্রী রতন...

“রাজনীতি নয়, সম্পর্ক বড়”—হিংসা বন্ধে বার্তা প্রদ্যোৎ দেববর্মার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে সাম্প্রতিক হিংসাত্মক...

বেকারত্ব ও আইনশৃঙ্খলা ইস্যুতে বিজেপিকে নিশানা, ধর্মনগরে মানিক সরকারের সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ধর্মনগরে উপনির্বাচনকে সামনে রেখে...

সন্ত্রাসের নিন্দা, হাসপাতালে গিয়ে বার্তা দিলেন মন্ত্রী কিশোর বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সকালে রামপদ...