“সুষ্ঠু ভোট হলে বিহারে সরকার বদল অনিবার্য”: প্রিয়াঙ্কা গান্ধীর হুঁশিয়ারি

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- নির্বাচনী প্রচারে বিহারের গোবিন্দগঞ্জে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে তিনি বলেন, “দেশের প্রধানমন্ত্রী যেখানে যান, সেখানেই বলেন—বিরোধীরা পশ্চিমবঙ্গ, কেরালা ও বিহারের মানুষকে অপমান করছে। কিন্তু আমরা অপমান নয়, আপনাদের অধিকার ও ক্ষমতায়নের কথাই বলছি।” 

তিনি অভিযোগ করে বলেন, “গতকাল রাহুল গান্ধী প্রমাণ করেছেন যে হরিয়ানার নির্বাচনে ভোট কারচুপি হয়েছে—২৫ লক্ষ ভুয়া ভোটের ঘটনা সামনে এসেছে। আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এই সরকারের ঔদ্ধত্য এতটাই বেড়েছে যে তারা জনগণের ভোটকেও অসম্মান করছে।”

প্রিয়াঙ্কা দাবি করেন, “বিহারে ইতিমধ্যেই ৬৫ লক্ষ ভোট মুছে ফেলা হয়েছে। এটি গণতন্ত্রের প্রতি এক সরাসরি আঘাত।”

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমি গ্যারান্টি দিচ্ছি—যদি বিহারে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এখানকার মানুষ এই সরকারকে বিদায় দিয়ে নতুন সরকার গঠন করবে। কারণ জনগণই আসল শক্তি, আর সেই শক্তিকে ভয় পায় এই সরকার।”

প্রিয়াঙ্কার বক্তব্যে এদিনের জনসভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...